প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের রাজধানী বেইজিংয়ের একটি বহুতল ভবনের সঙ্গে একটি ছোট বিমান ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছে এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন, শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৫৫ মিনিটে দুই আসনের একটি হালকা স্পোর্টস বিমান বেইজিংয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকা চাওইয়াং জেলায় একটি ১০৮ তলা ভবনের গায়ে আছড়ে পড়ে। তবে নির্মাণাধীন ভবনটির নাম বা পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি বেইজিংয়ের অন্যতম উঁচু ভবন ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারে, যা চায়না জুন নামেও পরিচিত, সেখানে আঘাত হানে।
প্রাচীন চীনা মদের পাত্রের আদলে নির্মিত ঐ আকাশচুম্বী ভবনটি রাজধানীর অন্যতম পরিচিত স্থাপনা হিসেবে পরিচিত। বেইজিংয়ে যেখানে কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে কেন এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত এখনও চলছে।
সূত্র: স্কাই নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন