ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে! ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা


মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে! ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘মিড-ডে মিল’ কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের ব্যাগ থেকে গতকাল (বুধবার) বিকেলে ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত এসব খাদ্যসামগ্রী প্রধান শিক্ষিকার ব্যক্তিগত ব্যাগে পাওয়া যাওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। এরপর ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

স্থানীয়দের ভাষ্য, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে সরকার স্কুল ফিডিং কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচির খাদ্যসামগ্রী নিয়ে একান্ত অনিয়মের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

এ বিষয়ে কয়েকজন অভিভাবক মন্তব্য করেছেন, “শিশুদের জন্য বরাদ্দকৃত খাবার যদি আত্মসাৎ করা হয়, তাহলে তা শুধু অনিয়ম নয়, এটি শিক্ষার্থীদের অধিকারেরও লঙ্ঘন। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তবে অভিযোগের বিষয়টি সম্পর্কে প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন: পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলিতেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের অপেক্ষায় রয়েছে স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবক, ইলেকট্রিক টাওয়ারে উঠে ৩ ঘণ্টায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবক, ইলেকট্রিক টাওয়ারে উঠে ৩ ঘণ্টায় উদ্ধার

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে একটি বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।

দীর্ঘ ২ ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টা চালানোর পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ওই যুবকের নাম আসাদুজ্জামান জামাল (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দাবির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুজ্জামানের স্ত্রী তাকে নিয়ে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা করেন। এরপর তিনি স্ত্রীর ওপর অভিমান করে বাড়ির পাশের একটি দশতলা ভবনের সমপরিমাণ উঁচু বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে উঠে পড়েন। যুবককে খুঁটির মাথায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ বিভাগের সহায়তায় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ পৌনে ৩ ঘণ্টার সতর্ক প্রচেষ্টার পর যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। যুবকটি অত্যন্ত আবেগতাড়িত অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। উদ্ধার শেষে যুবকটিকে পরবর্তী আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে একটি কন্টেইনার (মালবাহী) ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা ও একটি বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত পৌনে ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয় র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১-এর সদস্যদের দ্বারা।

এই ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (চালক) শাহজাহানকে আটক করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।

র‍্যাব জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘৬০৩ আপ’ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে তাতে অভিযান চালানো হয়েছে।

র‍্যাব-৯ সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে ট্রেনটির ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর আমরা প্রথমে তল্লাশির বিষয়ে চালককে অবহিত করি। এ সময় ইঞ্জিনে থাকা চালক (লোকোমাস্টার) শাহজাহান আমাদের তল্লাশিতে বাধা দিতে যান। একপর্যায়ে তিনি র‍্যাব সদস্যদের ওপর উত্তেজিত হওয়ার চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘পরে অতিরিক্ত সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি বস্তার মধ্যে থাকা ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা ও এক বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযান শেষে রাত পৌনে ১টার দিকে নতুন একজন চালক নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাব।

অভিযান চলাকালে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্টেশন মাস্টার নুরুন্নবীসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে আটকে গেলো ইরানের অধিনায়ক ও কোচ!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে আটকে গেলো ইরানের অধিনায়ক ও কোচ!

ইরান তাদের ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে মিশরের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে। ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৯টায় শুরু হবে। এর আগে মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরানের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনার কারণে পুরো দলের যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়াও ব্যাহত হয়েছে।

এই ঘটনায় ইরান ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হয়রানি এবং ইচ্ছাকৃতভাবে দলের যাত্রায় বাধা সৃষ্টির অভিযোগ এনেছে।

ফুটবল ফেডারেশনের দাবি, ঘটনার সময় দলের অন্যান্য সদস্যরা বিমানবন্দরে তাদের অধিনায়ক এবং সহকারী কোচের জন্য অপেক্ষা করতে ছিলেন। দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়া সিয়াটলের উদ্দেশে যাত্রা করতে কেউ রাজি হননি।

সংহতি প্রকাশ করতে পুরো দল বিমানবন্দর টার্মিনালেই অবস্থান করে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রা সম্ভব হয়নি। এই ঘটনার ফলে আরও আলোচনা শুরু হয়েছে কারণ এর কয়েক ঘণ্টা আগে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, বিশ্বকাপ উপলক্ষে ইরান দলকে ম্যাচের দুই দিন আগে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে।

কিন্তু বাস্তবে বিমানবন্দরে জটিলতার সৃষ্টি হওয়ায়, সেই ঘোষণার সঙ্গে পরিস্থিতির মিল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাওয়া একটি দলের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। আয়োজক দেশের দায়িত্ব হলো সব দলের জন্য সমান এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। তবে বারবার একইরকম ঘটনার পুনরাবৃত্তি তাদের উদ্বিগ্ন করে তুলেছে।

ফেডারেশনের ধারণা, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার সময় তাদের একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।

সে সময় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার পথে মেহেদি তারেমি এবং সাঈদ আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়। তাদের যাত্রায় বিলম্ব ঘটানোর জন্য পাসপোর্ট এবং ভিসা যাচাইয়ের কারণ উল্লেখ করা হয়েছিল।

আমাদের ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র সমালোচনা করেছে। তাদের ভাষ্য, বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর জন্য সমান সুযোগ এবং স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তবে ইরান দলের সদস্যদের বারবার আটকে দেয়ার ঘটনা মাঠের বাইরেও নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন পরিস্থিতি ইরান দলের প্রস্তুতিতে কি প্রভাব ফেলে, সেটি এখন আলোchনার বিষয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের মনোযোগ মাঠে ধরে রাখা এখন ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহীন ‘বিশ্ব মাদক সমস্যা : চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা নানা বক্তব্যে বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল থাবায় ব্যক্তি, পরিবার, সমাজ বিপর্যস্ত হয়ে পড়ে। তাই আমাদের প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতেই হবে। মাদকের চ্যালেঞ্জ মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা জরুরি। সেইসাথে সমস্যার সমাধানে উদ্ভাবনী প্রচেষ্টাগুলোকে বিবেচনায় রাখতে হবে।

অন্যান্য বক্তাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, নাটোর জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আব্দুল ওহাব প্রমুখ।

আলোচনা সভার পূর্বে আজ সকালে একটি মাদকবিরোধী শোভাযাত্রা কালেক্টরেট ভবনের সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%