ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় পুরস্কার অর্জন করলেন চা শ্রমিক জেসমিন


জাতীয় পুরস্কার অর্জন করলেন চা শ্রমিক জেসমিন

জাতীয় চা দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরির জন্য জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জন করেছেন জেসমিন আক্তার। তিনি ইস্পাহানি কম্পানির নেপচুন চা-বাগানের স্থায়ী শ্রমিক। ২০২৫ সালে তিনি মোট ২৫ হাজার ৬২১ কেজি চা-পাতা চয়ন করে এ স্বীকৃতি পান।

শনিবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জেসমিন আক্তার অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। জেসমিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা-বাগানের শ্রমিক।

সকাল ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নিয়াজ আলী চিশতী এবং চা শ্রমিক নেত্রী সনতকি রায়।

প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে। বর্তমানে দেশের ১৬০টিরও বেশি চা-বাগান এবং হাজার হাজার ক্ষুদ্র চা-বাগান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরো বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশের চা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়।

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

মুজিবুর রহমান চৌধুরী আরও উল্লেখ করেন, চা শিল্পের অগ্রগতির পেছনে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে তিনি নারী শ্রমিকদের অবদান সম্পর্কে বলেন, তাদের ন্যায্য মজুরি, উন্নত আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র। এই অঞ্চল শুধুমাত্র চায়ের জন্যই পরিচিত নয়, বরং সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাইল হাওর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে পর্যটন শিল্পেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

চা শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, উন্নত জাতের চা উৎপাদন, গবেষণা, আধুনিক কারখানা, উন্নত প্যাকেজিং, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে আরো গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশবান্ধব চা চাষ নিশ্চিত করতে হবে।

জাতীয় চা পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ‘একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা-বাগান’ ক্যাটাগরিতে পুরস্কার পায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা-বাগান। ‘সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান’ হিসেবে সম্মাননা অর্জন করে হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগান।

আরও পড়ুন: বাকেরগঞ্জে নারীকে পিটিয়ে দুই দাঁত ভাঙার অভিযোগ, স্বর্ণালংকার ছিনতাইয়ের দাবি; পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

‘শ্রেষ্ঠ চা রপ্তানিকারক’ ক্যাটাগরিতে পুরস্কার পায় দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী’ হিসেবে সম্মাননা পান পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মো. মতিয়ার রহমান।

‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান’ ক্যাটাগরিতে পুরস্কার পায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইস্পাহানি মির্জাপুর চা-বাগান। ‘বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কম্পানি’ এবং ‘দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কম্পানি’— উভয় ক্যাটাগরিতেই জাতীয় চা পুরস্কার অর্জন করে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড।

আরো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতে পুরস্কার পায় পঞ্চগড়ের সুপ্রিম টি লিমিটেড।

আরও পড়ুন: সাংবাদিক ও অভিনেতা সিকদার আলমাসের পিতার মৃত্যু,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

দেশের অর্থনৈতিক সূচকের হিসাব আরো নির্ভুল ও আন্তর্জাতিক মানসম্মত করতে সরকার উদ্যোগ নিয়েছে। 

মূল্যস্ফীতি, ভোক্তা মূল্যসূচক (সিপিআই), মজুরি হার সূচক এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর হিসাব পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনার চেষ্টা করছে সরকার। এর জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কারিগরি কমিটি গঠন করা হবে। এই পদক্ষেপের পাশাপাশি অতীতে প্রকাশিত অর্থনৈতিক তথ্যও পুনর্মূল্যায়ন করা হবে।

শনিবার (২০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত সিপিআই, মূল্যস্ফীতি, মজুরি হার সূচক ও জিডিপি প্রণয়নবিষয়ক মতবিনিময়সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এই তথ্যগুলো জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক নীতি নির্ধারণে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বর্তমান হিসাব পদ্ধতি পর্যালোচনা করে আরো আধুনিক, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কাঠামো প্রণয়ন করা হবে। 

এই প্রক্রিয়ায় গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরো জানান, অতীতে প্রকাশিত অর্থনৈতিক তথ্যের মধ্যে কোনো অসংগতি বা বিকৃতির সম্ভাবনা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তবে এর উদ্দেশ্য কাউকে দায়ী করা নয়; বরং ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা। জনগণের আস্থা পুনরুদ্ধারে বাস্তবভিত্তিক তথ্য প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সভায় জানানো হয়, বর্তমানে ৭৪৯টি পণ্য ও সেবার মূল্যতথ্যের ভিত্তিতে মূল্যস্ফীতির হিসাব করা হয়। শহর ও গ্রামের বিভিন্ন বাজার থেকে তথ্য সংগ্রহ করে একাধিক ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়। ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আরো উন্নত পদ্ধতি অনুসরণ করে মূল্যস্ফীতি নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে মানুষের প্রকৃত ভোগব্যয়ের চিত্র আরো সঠিকভাবে প্রতিফলিত হয়।

বিবিএস কর্মকর্তারা জানান, গঠিত কারিগরি কমিটি বর্তমানে সিপিআই ও জিডিপি প্রণয়ন পদ্ধতির বিস্তারিত মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দেবে। পরে অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া অর্থনীতিবিদ, গবেষক ও নীতিনির্ধারকেরা পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন, নিয়মিত জরিপ পরিচালনা, পরিসংখ্যান খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ব্যবস্থার সক্ষমতা জোরদারের সুপারিশ করেন। তাদের মতে, এসব সংস্কার বাস্তবায়িত হলে সরকারি অর্থনৈতিক পরিসংখ্যানের মান ও বিশ্বাসযোগ্যতা বাড়বে, উন্নয়ন পরিকল্পনা আরো কার্যকর হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় বিপাকে ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় বিপাকে ছাত্রদল নেতা

যশোরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় যশোর জেলা ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শুক্রবার (১৯ জুন) যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শাহ নেওয়াজ ইমরান জানিয়েছেন, গত ১০ জুন তার দস্তখত করা একটি নোটিশে সুমন আহমেদকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়, ৯ জুন সন্ধ্যা সাতটার দিকে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে অসদাচরণের দাবির কথা ওঠে। একই সঙ্গে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগও করা হয়। এসব ঘটনার কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা ছাত্রদল মনে করছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী সময়ে সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় তদন্ত পরিচালনা করা হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন সতর্ক করেছেন যে, চলমান যুদ্ধের কারণে দেশটি ক্রমাগত বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তিনি এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের নীতিকে দায়ী করেছেন।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারের অবাস্তব চিন্তা-ভাবনার ফলে ইসরাইলের ক্ষতি হচ্ছে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন, লেবাননে সামরিক অভিযান চালানোর চিন্তা করছে ইসরাইল। তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের অক্টোবর থেকেই সরকারের লেবাননের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল। কিন্তু তা না করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করায় ইসরাইলি সেনাদের প্রাণহানি অব্যাহত রয়েছে। ইয়ালনের মতে, এই পরিস্থিতির পেছনে ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থ কাজ করছে।

তিনি আরও দাবি করেন, নেতানিয়াহু তার উগ্রপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। ইয়ালন সতর্ক করেছেন যে, যদি বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে ইসরাইল নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পরেও, আমাদের আর কোনো রাষ্ট্রই অবশিষ্ট থাকবে না।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি গত শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন ও ভালোবাসার প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশের জনসাধারণের এই ফুটবলপ্রীতি ও আবেগকে সম্মান জানিয়ে বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করার আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি দুই দেশের পুলিশের মধ্যে পেশাগত সমন্বয় জোরদারসহ নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রীতিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%