০৬:২৯ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মার্কিন অবস্থান লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রাখে, তবে তেহরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে ওয়াশিংটন বাধ্য হবে।
তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলো ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।
আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত
ট্রাম্প তার পোস্টে ইরানের কঠোর সমালোচনা করে লেখেন, এটা খুবই সম্ভব যে তারা (ইরান) কখনোই শিক্ষা নেবে না! এমন একসময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর যুক্তি বা ধৈর্য দেখানো সম্ভব হবে না। তিনি জানান, আমরা সামরিকভাবে সেই কাজটিই সম্পন্ন করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলতার সঙ্গে শুরু করেছিলাম।
এছাড়া তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে তবে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্বই মুছে যাবে’।
ট্রাম্পের এই নতুন ও আক্রমণাত্মক মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক সংঘাতের আশঙ্কা আরও বহুগুণ বেড়ে গেছে।
সূত্র: সিএনএন
আরও পড়ুন: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন