ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাঘাটা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার


সাঘাটা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা থানার সূত্র অনুযায়ী, একটি নিয়মিত মামলার (মামলা নং-০৫, তারিখ: ০৮/০৮/২০২৬) আওতায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মোঃ আফতাব হোসেনের ছেলে, ওসমানের পাড়ার মোঃ শাহিন মিয়া (৩৬) এবং নশিরার পাড়ার মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ নয়ন মিয়া (২৭)।

অন্যদিকে, সাঘাটা থানার একটি নন-এফআইআর প্রসিকিউশনের (নং-৫২, তারিখ: ০৮/০৮/২০২৬) আওতায় একই আইনের ৩৬(৫) ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে- সতীতলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মোঃ কামাল (৩৫), মোঃ জাফর আলীর ছেলে মোঃ সবুজ (২৪) এবং আগ গরগড়িয়া গ্রামের মোঃ তৌফিকুল ইসলামের ছেলে মোঃ বাদল মিয়া (২৫)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে যেদিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:০১ পি.এম


এসএসসির ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে যেদিন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। ফল প্রকাশের পর যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট বা খারাপ ফল পায়, তাহলে তাদের জন্য চ্যালেঞ্জের সুযোগ থাকবে।

ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১১ আগস্ট থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। এই আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

শনিবার (৮ আগস্ট) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ আগস্ট এই সময়ে অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনাগুলো শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমেও জানানো হবে।

আগামী সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে। পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে ফলাফল জেনে নিতে পারবেন। পাশাপাশি, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশিত হবে।

গত ২১ এপ্রিল থেকে দেশব্যাপী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা ২০ মে সমাপ্ত হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দখলদার ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। তিনি পুরো মুসলিম বিশ্বকে এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য একটি মারাত্মক হুমকি। তাদের মোকাবিলায় বিশ্বের সব মুসলিম দেশকে সম্মিলিতভাবে সামরিক জোট গঠন করতে হবে।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সৌদি আরব ও তুরস্ককে নিয়ে নতুন সামরিক জোট গঠনের একদিন পর পাকিস্তান থেকে এই আহ্বান আসলো। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী,

মন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে সব মুসলিম দেশকে একজোট হতে হবে। এ বিষয়ে তাঁর কোনো দ্বিমত নেই।

তিনি আরও জানান, ইসরায়েল হচ্ছে বেলফোর ঘোষণার একটি ফলস্বরূপ। ১৯৪০-এর দশকে এটি একটি অবৈধ রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল এবং ওই অঞ্চল থেকে অন্যান্য দেশের জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে।

তিনি ১৯১৭ সালের ব্রিটিশদের আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেন। ব্রিটিশদের ওই ঘোষণার তিন দশক পরে ১৯৪৬ সালে ইসরায়েলের জন্ম হয়। এরপর থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের ভূমি দখল করে শুধুমাত্র সম্প্রসারিত হয়েছে।

খাজা আসিফ বলেন, এ বছর ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন হোক বা না হোক, তাতে ইসরায়েলের প্রতি তাঁর যে অবস্থান রয়েছে, সেটিতে কোন পরিবর্তন হবে না।

তিনি টিভি অনুষ্ঠানে আরও বলেন, জেরুজালেমের ক্ষমতায় যারা আসছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়- সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বা অন্য যেকোনো নেতা আসুন, বর্তমান পরিস্থিতির সাথে পার্থক্য খুবই সামান্য হবে।

এছাড়া খাজা আসিফ বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিদের যে অবস্থান এবং ইসলামবিদ্বেষী মনোভাব রয়েছে, তা ধোয়া যাবে না। তারা এক মুসলিম দেশের বিরুদ্ধে আরেক মুসলিম দেশকে উস্কে দিতে থাকবে। যতক্ষণ না ফিলিস্তিন ইস্যুর সমাধান হচ্ছে, মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে এক হয়ে অবস্থান নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুরের সাবেক ছাত্রলীগ সভাপতি রেজভী ভান্ডারিয়ায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

​ভান্ডারিয়া প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


রাজাপুরের সাবেক ছাত্রলীগ সভাপতি রেজভী ভান্ডারিয়ায় গ্রেফতার

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির হোসেন রেজভী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, সাব্বির হোসেন রেজভীর বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মোট ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৯টি মামলা বন্দী রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে সোপর্দ করার বিষয়ে জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে। এ উদ্দেশ্যে আগামীকাল রবিবার (৯ আগস্ট) ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি সভা আহ্বান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সন্ধ্যা ৭টায় সভাটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এই লক্ষ্যে রোববার ১১–দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে।

এছাড়া জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১–দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ দিকে, রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%