ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিকম্পে গৃহহীনদের সহায়তায় বিশেষ বাড়ি ভাড়া আইন আনল ভেনেজুয়েলা


ভূমিকম্পে গৃহহীনদের সহায়তায় বিশেষ বাড়ি ভাড়া আইন আনল ভেনেজুয়েলা

গত মাসের ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার পর, দেশটিতে বাড়ি ভাড়া সহজতর করার লক্ষ্যে একটি নতুন আবাসন আইন শুক্রবার সর্বসম্মতিভাবে অনুমোদন করেছে ভেনেজুয়েলার আইনসভা।

গত ২৪ জুন উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে ৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন এবং শত শত ভবন ধসে পড়ে। বর্তমানে ওই এলাকায় ২৩ হাজার ৮০০ জনের বেশি মানুষ গৃহহীন অবস্থায় জীবন যাপন করছেন।

এই খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রচারিত হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন

নতুন আইনটি সাবেক বামপন্থি চাভিস্তা প্রশাসনের আমলে প্রণীত বাড়ি ভাড়া সংক্রান্ত বিধিনিষেধগুলো বাতিল করছে।

জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ বলেন, ‘মানুষ যাতে নিজেদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভয় অনুভব না করেন, তা নিশ্চিত করাই এই আইনের লক্ষ্য।’

তিনি এক সংবাদ সম্মেলনে জানান, অতিরিক্ত কঠোর ও পশ্চাৎমুখী বিধিনিষেধের কারণে ভেনেজুয়েলায় বর্তমানে প্রায় ২ লাখ বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না।

আইনপ্রণেতা আমেরিকা পেরেজ বলেন, ‘হাজার হাজার পরিবার তাদের বাসস্থান থেকে বঞ্চিত হয়েছে। এই আইন সরাসরি সেই প্রয়োজন পূরণের উদ্যোগ নিয়েছে।’

আরও পড়ুন: রাজা চার্লস উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী উদ্ধৃত করলেন

এখন আইনটি কার্যকর করার জন্য অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের অনুমোদন প্রয়োজন।

তিনি বছরের শেষ নাগাদ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৪ হাজার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার আশা করছে, ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ৭ দশমিক ২ ও ৭ দশনিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে ১৯০টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বৃহস্পতিবার লা গুয়াইরায় ক্ষতিগ্রস্ত ভবন ভাঙার কাজ শুরু করেছে। সেনাবাহিনী এলাকা ঘিরে রাখার পর বিস্ফোরক ব্যবহার করে কয়েকটি ভবন ধ্বংস করা হয়।

আরও পড়ুন: কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

ভবন ধ্বংসের পর শুক্রবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধানে আবারও অভিযান শুরু করেন।

যদিও সরকার কতজন মানুষ নিখোঁজ রয়েছেন, সে সংখ্যা প্রকাশ করেনি। বিশেষজ্ঞদের ধারণা, নিখোঁজের সংখ্যা ১০ হাজার পর্যন্ত হতে পারে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে দেশটির নেতৃত্ব দিচ্ছেন ডেলসি রদ্রিগেজ।

আরও পড়ুন: মাদার অব অল বম্বসের জবাবে ফাদার অব অল বম্বস আনছে ইরান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধুনিক জীবনধারায় মাতৃদুগ্ধ বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


আধুনিক জীবনধারায় মাতৃদুগ্ধ বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আধুনিক জীবনযাত্রার প্রভাবে অনেক নবজাতক প্রয়োজনীয় মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও স্বাভাবিক মানসিক বিকাশের জন্য উদ্বেগজনক।’

শনিবার (১ আগস্ট) রাজধানীর ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীতে পরিবারে শিশুর লালন-পালন এবং মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার বিষয়ে যে সচেতনতা ও গুরুত্ব ছিল, আধুনিক জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চর্চা অনেক ক্ষেত্রে কমে এসেছে। জন্মের পরপর নবজাতককে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা, কর্মব্যস্ততা এবং পরিবর্তিত জীবনধারার কারণে অনেক মা শিশুকে প্রয়োজনীয় সময় মাতৃদুগ্ধ পান করাতে পারছেন না।’

তিনি বলেন, আমরা আধুনিক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নবজাতকের জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই শাঁলদুধ পান নিশ্চিত করার বিকল্প নেই।’

মন্ত্রী বলেন, ‘মায়ের দুধ শিশুর সর্বোত্তম ও প্রাকৃতিক খাদ্য। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মায়ের স্নেহ, স্পর্শ ও মাতৃদুগ্ধ শিশুর সুস্থ মানসিক বিকাশের অন্যতম ভিত্তি। পরিবারে অশান্তি, অবহেলা কিংবা শিশুকে দীর্ঘ সময় মায়ের কাছ থেকে দূরে রাখার নেতিবাচক প্রভাব শিশুর আচরণ ও মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ে।’

তিনি বলেন, ‘অপুষ্টির কারণে অনেক শিশু সংক্রমণের ঝুঁকিতে বেশি রয়েছে। মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা গেলে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা আরো শক্তিশালী হবে এবং সংক্রামক রোগ মোকাবেলায় সক্ষমতা বাড়বে। অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সুষম খাদ্যের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে শিশুর খাদ্য হিসেবে মায়ের দুধের পরিবর্তে বাজারজাত বিকল্প খাদ্যের ওপর অতিনির্ভরশীলতা কমাতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের মধ্যে সচেতনতা কার্যক্রম সীমাবদ্ধ রাখা যাবে না। সারা বছর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, সিভিল সার্জন, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সুস্থ, সক্ষম ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার কোনো বিকল্প নেই।’

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার, পরিবার পরিকল্পনার মহাপরিচালক ডা. জিন্নাত রেহানা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে বেরিয়েই বেপরোয়া ফয়সাল: বরিশালে হোটেলকেন্দ্রিক দেহ ব্যবসা ফের জমজমাট

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক বরিশাল

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


জামিনে বেরিয়েই বেপরোয়া ফয়সাল: বরিশালে হোটেলকেন্দ্রিক দেহ ব্যবসা ফের জমজমাট

বরিশাল নগরীর বিউটি রোড এলাকার ‘হোটেল নছিবে’ এক যুবকের রহস্যজনক মৃত্যুর মামলার অন্যতম আসামি মো. ফয়সাল জামিনে বের হয়েই পুনরায় অসামাজিক ও দেহ ব্যবসা শুরু করেছেন। গত মে মাসে সংঘটিত ওই ঘটনার পর দীর্ঘ দিন আত্মগোপনে থাকা ফয়সাল সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তবে কারামুক্তির পরদিনই তিনি পুরনো অসাধু ব্যবসায় নেমে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১০ মে রাতে বিউটি রোডের হোটেল নছিবের একটি কক্ষে এক যুবক বিষাক্ত যৌন উত্তেজক (জিনসিন) সিরাপ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে ওই যুবক মৃত্যুবরণ করেন। স্থানীয়দের অভিযোগ, হোটেল পরিচালক ফয়সাল নিজে গোপনে খদ্দেরদের কাছে এসব নিষিদ্ধ ক্ষতিকর সিরাপ বিক্রি করতেন। ওই ঘটনার পর থেকেই পুরো বিষয়টি নিয়ে হত্যা ও রহস্যের সৃষ্টি হয় এবং ফয়সাল আত্মগোপনে চলে যান।

দীর্ঘদিন পলাতক থাকার পর ফয়সাল বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগ উঠেছে, জেল থেকে বের হওয়ার পরপরই ফয়সাল বিউটি রোড ও পোট রোড এলাকায় তার মালিকানাধীন ও পরিচালিত হোটেলগুলোতে পুনরায় দেহ ব্যবসা শুরু করেছেন।

এদিকে, গত রাতে পোট রোড লঞ্চঘাট এলাকার হোটেল স্বাগতম’-এ মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ খদ্দের এবং দেহ ব্যবসার সাথে জড়িত নারীদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, ফয়সালের পরিচালিত ‘হোটেল পপুলার’ ও ‘হোটেল নছিব’-এ কেন ডিবি অভিযান পরিচালনা করেনি? যদিও বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, গতকাল ফয়সাল পুরোদমে তার হোটেলগুলোতে অসামাজিক কাজ পরিচালনা করেছেন।

 

এই বিষয়ে হোটেল পপুলারের মালিক ফয়সালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভের সাথে জানান

জেল থেকে বের হয়েছি, ব্যবসা করে তো খেতে হবে। প্রশাসন ম্যানেজ করে হোক কিংবা গোপনে হোক, কাজ চালাতে হবে।


একটি হত্যা মামলার রানিং আসামি হয়েও জামিনে বের হয়েই কেন এ কাজে নামলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বেপরোয়া সুরে বলেন:

আমরা সব হোটেল মালিকরা একসাথে বসে বৈঠক করেছি। প্রশাসনের সাথে যেকোনো মুহূর্তে যোগাযোগ করব এবং আশা করি আগের মতো ব্যবসা পরিচালনায় কোনো সমস্যা হবে না। শুধু আপনারা সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন, আপনাদের মাসোহারা বা মাসিক খরচ নিয়মিত পৌঁছে যাবে।


সংবাদ মাধ্যম ‘তালাশ বিডি’র পক্ষ থেকে ডিবি পুলিশের অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অসাধু চক্রের সাথে কোনো ধরনের আঁতাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান।

আমাদের ডিবি প্রধান এসব বিষয়ে কোনো ধরনের আপস করবেন না। অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ফয়সালকে যেকোনো মুহূর্তে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


নগরবাসীর দাবি,এসব সমাজের নিকৃষ্ট ব্যক্তিদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে কোন রকম ছাড় না দিয়ে দ্রুত ফয়সালসহ হোটেলকেন্দ্রিক অসামাজিক ব্যবসার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে নগরীকে অপরাধমুক্ত করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজের প্রত্যয় যুক্তরাষ্ট্রের: সার্জিও গর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজের প্রত্যয় যুক্তরাষ্ট্রের: সার্জিও গর

ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব। তিনি এটি প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক বার্তায় সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারিত্বকে আরও দৃঢ় করার জন্য বিদ্যমান সুযোগগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিনেই তিনি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষে শনিবার সকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত শনিবার (১ আগস্ট) রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে এবং চার শিশুসহ ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো দ্বারা জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, হামলার সময় শহরের বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে রাশিয়ার হামলার সংখ্যা বেড়েছে, যখন ইউক্রেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

এটি চলতি সপ্তাহে কিয়েভে দ্বিতীয়বারের মতো বড় হামলা। এর দুই দিন আগে বৃহস্পতিবারও রাশিয়ার হামলায় ৯ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামের একই পরিবারের ছয় সদস্য ছিল।

শনিবারের হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়র ক্লিচকো জানিয়েছেন, শেভচেনকিভস্কি জেলার একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। এই ভবনটির প্রথম এবং দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন ভেতরে আটকা পড়েছেন। এ ছাড়া শহরের কয়েকটি গুদামেও আগুন লাগার খবর শুনা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%