ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম কমল


ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম কমল

ইরানের ওপর টানা দুই সপ্তাহ হামলার পর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ ডলারের অধিক কমেছে। বিশ্লেষকদের ধারণা, এতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে স্বস্তি ফিরে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ৭৭ শতাংশ কমে ৯১ দশমিক ২০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়েছে।

এদিকে বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি এখনো অনিশ্চিতই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ এড হির্স সতর্ক করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের সংঘাত আবারও বাড়লে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুন: নেতানিয়াহুর জন্মদিনে জেরুজালেমে বিক্ষোভ, গাড়িবহরে বোতল নিক্ষেপ

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে বাজারে ভবিষ্যৎ সরবরাহের (ফিউচার) দামের তুলনায় তাৎক্ষণিক সরবরাহের (স্পট) বাজারে তেলের দাম অনেক বেশি। তিনি বলেন, প্রকৃত চাপ বোঝা যায় স্পট মার্কেট থেকেই।

হির্স আরও বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ যদি ব্যাহত হয়, তাহলে বিশ্বের মজুত তেল দিয়ে দীর্ঘ সময় পরিস্থিতি সামাল দেওয়া হবে খুব কঠিন। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতও বর্তমান ব্যবহারের হারে প্রায় ৪০ দিনের বেশি চলবে না।

অপরদিকে সংঘাতের মধ্যেও অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানাচ্ছে, নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেবরন ও জেরুজালেমের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে এবং বহু ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। কয়েকটি এলাকায় বাড়িঘর ভাঙার নোটিশও দেওয়া হয়েছে। ক্যালানদিয়া শরণার্থী শিবিরের অভিযানের সময় গুলিতে এক কিশোর আহত হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতে দেশটির অস্ত্রভাণ্ডার ফুরিয়ে আসছে এমন খবর অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, "বিশ্বের যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, প্রয়োজনের চেয়েও বেশি।"

আরও পড়ুন: কাতালোনিয়ায় ইসলামফোবিয়ার উত্থানে রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে

তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার বিষয়ে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে অবহিত করেছেন। এর মাধ্যমে প্রশাসনের ভেতরে পরিস্থিতি পর্যালোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার ও ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ এম


মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার ও ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবি উত্থাপন, পাশাপাশি দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবিতে সিলেটে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সংগঠনের সভাপতি অজিত রায় বাড়াইক সভাপতিত্ব করেন এবং সাংগঠনিক সম্পাদক অধীর বাউরী সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, লাক্কাতুরা চা বাগানের শ্রমিক নেতা রঘু দাস, কালগুল চা বাগানের যুব নেতা রবি ছত্রী, হিলুয়াছড়া চা বাগানের রবি মাল, কেওয়াছড়া চা বাগানের সঞ্জীব কুর্মি এবং মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত সদস্য মালতি যাদবসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবিতে আন্দোলন চললেও সরকার এবং মালিকপক্ষ কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। সম্প্রতি জাতীয় সংসদে চা শ্রমিকদের জন্য ৫০০ টাকা মজুরি করার একটি বিল উত্থাপিত হলেও শ্রমমন্ত্রীর ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা হবে বলে আশ্বাস দেওয়ার পর বিলটি প্রত্যাহার করা হয়েছে। বক্তারা আরও জানান, শ্রমমন্ত্রীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, চা শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পান, যা বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ।

বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। বক্তাদের মতে, এই পরিমাণে একটি পরিবারের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব নয়। পাঁচ সদস্যবিশিষ্ট পরিবারের খাদ্য ব্যয়ের জন্য প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা প্রয়োজন। তাই ৬০০ টাকা মজুরির দাবি আসলে জীবনধারণের জন্য একেবারে ন্যূনতম দাবি। প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কার চা শ্রমিকদের মজুরি বাংলাদেশের চা শ্রমিকদের তুলনায় অনেক বেশি বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, উৎপাদন ব্যয় প্রায় সমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের চা শ্রমিকরা সবচেয়ে কম মজুরি পান। তারা দৈনিক ৬০০ টাকা মজুরি নির্ধারণের পাশাপাশি চাল, ডাল, তেল, চিনি ও পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালুর দাবি জানান। বক্তারা মালিকপক্ষের বিভিন্ন দাবিরও সমালোচনা করেন। তাঁদের মতে, শ্রম আইনের বিধান অনুযায়ী বাসস্থান, চিকিৎসা, আলো, পানি ও অন্যান্য সামাজিক সুবিধা মজুরির অংশ হিসেবে গন্য করা যাবে না। মালিকপক্ষ এসব সুবিধার আর্থিক মূল্য দেখিয়ে মজুরি বেশি হিসেবে প্রচার করছে, যা আইনগতভাবে অপরাধ। বক্তারা ২০২৩ সালের চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত গেজেটকে শ্রমিকস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, ওই গেজেটে মূল মজুরি ১৭০ টাকা নির্ধারণ এবং প্রতি বছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির বিধান রাখা হয়েছে, পাশাপাশি বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা কমানো হয়েছে। বর্তমান সরকারও এখন পর্যন্ত গেজেটটি বাতিলের উদ্যোগ নেয়নি বলে তাঁরা অভিযোগ করেছেন।

সমাবেশ থেকে জানানো হয়েছে, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আট বছর ধরে স্থগিত রয়েছে। বক্তারা দ্রুত নির্বাচন আয়োজন, ভূমির অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও চিকিৎসাসহ চা শ্রমিকদের মৌলিক মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনীয় দাবিগুলো অবিলম্বে বাস্তবায়িত না হলে চা শ্রমিক, ছাত্র-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের প্রাথমিক নিবন্ধন আজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ এম


হজের প্রাথমিক নিবন্ধন আজ শুরু

 

২০২৭ সালের হজে গমনেচ্ছুদের জন্য আজ সোমবার থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন করা যাবে। তবে প্রাথমিক নিবন্ধনের আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।

এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

হজে যেতে আগ্রহীদের নির্ধারিত মেয়াদের পাসপোর্ট থাকতে হবে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট প্রয়োজন হবে।

এ ছাড়া প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। তবে ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। একইভাবে গুরুতর হূদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন—এমন ক্যান্সার আক্রান্ত রোগীরাও হজে যেতে পারবেন না।

জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগ, যেমন—যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাস এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো নারী হজযাত্রী ফিটনেস সনদ পাবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনির ওপর হামলা: তিন দিনে গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ এম


রাজধানীতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনির ওপর হামলা: তিন দিনে গ্রেফতার ৪

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ উপ-পরিদর্শক মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি বলেন, আমাদের কাছে চারজন সন্দেহভাজন রয়েছে, যাদের আমরা গ্রেফতার করে হেফাজতে নিয়েছি। বিস্তারিত খবর পরে জানানো হবে। গ্রেফতারকৃতদের মধ্যে শারীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) এবং মো. জুয়েল (২২) রয়েছেন। তারা চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে হামলার কারণ এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। হামলার ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং সি ব্লকের ৪ নম্বর রোডে। এই সময় এসআই মো. ওসমান গনি স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাজার করে বাসায় ফিরছিলেন। পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ সূত্র জানিয়েছে, ছুরিকাঘাতের পর এসআই মো. ওসমান গনি গুরুতর আহত অবস্থাকেও হামলাকারীকে ধরার চেষ্টা করেছিলেন। তবে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হলেন। আহত অবস্থায় প্রথমে এসআইকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, তার পিঠে ৪৫টি সেলাই লেগেছে। ঘটনার পর এসআই ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বাসায় ফেরার সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এর আগে পুলিশ জানিয়েছিল, হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে, তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তখন কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; সম্ভবত পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটতে পারে। জড়িতদের গ্রেফতার করার পরে হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজে হামলার আগে তিন যুবককে এসআই ওসমান গনির সঙ্গে কথা বলতে এবং পরে তাদের দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। বর্তমানে গ্রেফতারের পর চার আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার নেপথ্যের কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও! কী কাণ্ড ঘটে শুটিংয়ে, জানান নোরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ এম


সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল,  একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও! কী কাণ্ড ঘটে শুটিংয়ে, জানান নোরা

বাংলাদেশের জঙ্গলে তখন ছবির শুটিং চলছিল। নোরা তার দাবি করেছেন, ওই সহ-অভিনেতা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এই কারণে, তিনি প্রথমে তাঁকে চড় মারেন। এরপর সেই অভিনেতা নোরাকেও চড় মারেন এবং রাগের মাথায় তিনি তাঁর চুল টেনে ধরেন।

নোরা ফতেহী বলিউডে এখন একটি পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছেন। তবে এই জায়গায় আসার আগে তাঁকে অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথম ছবি ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’-এর শুটিং চলাকালীন একটি সহ-অভিনেতার সঙ্গে ঘটে বড় ঝামেলা। সেই ঘটনার কথা কপিল শর্মার অনুষ্ঠানে বসে তিনি নিজেই জানান।

ঘটনাটি ঘটে ২০১৪ সালে। বাংলাদেশের জঙ্গলে ছবির শুটিং চলছিল তখন। নোরা আবারও বলেন, ওই সহ-অভিনেতা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। তাই তিনি প্রথম তাঁকে চড় মারেন। পরে সেই অভিনেতাও নোরাকে চড় মারেন এবং রাগের মাথায় তাঁর চুল টেনে ধরি। নোরা মন্তব্য করেন, “আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।”

পরিস্থিতিটি বেশ জটিল রূপ নিয়েছিল, বলছিলেন নোরা। তিনি বলেন, “আমি আরও এক বার ওকে চড় মারি। তার পর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। এর পর বড় ঝগড়া বেধে যায়। শেষপর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।”

ঘটনার কথা শুনে কপিল শর্মা মজা করে বলেন, “ওর শাস্তি হবেই।” নোরার উত্তরে তিনি বলেন, “সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।” তবে সেই অভিনেতা আসলে কে, এটি জানাননি নোরা।

‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ হল ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার ছবি। ছবির গল্প ও পরিচালনা করেন কমল সদানা। ২০১৪ সালের ৩১ অক্টোবর ছবিটি মুক্তি পায়।

ছবির গল্পে দেখা যায়, একটি দল খুবই একটি সাদা বাঘিনির মুখোমুখি হয়, যে তার শাবককে খুঁজে পেতে মরিয়া। সেই বাঘিনিকে ফাঁকি দিয়ে নিজেদের অভিযান সফল করার চেষ্টা করে ওই দলটি। ছবিতে অভিনয় করেছিলেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর, সুব্রত দত্ত, নোরা ফতেহী। ছবির শুটিং হয়েছিল ম্যানগ্রোভ অরণ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%