ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁর মহাদেবপুরে পৃথক অভিযানে ১০৫ লিটার চোলাইমদ, মদ তৈরির উপকরণ, ১৩,৩০০ টাকা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২


নওগাঁর মহাদেবপুরে পৃথক অভিযানে ১০৫ লিটার চোলাইমদ, মদ তৈরির উপকরণ, ১৩,৩০০ টাকা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২

মহাদেবপুর থানাধীন মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে রাইগা ইউনিয়নের আতুরায় অভিযান পরিচালনা করে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। শহীদ (৩৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-আতুরা, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়।

মহাদেবপুর থানাধীন উত্তরগ্রাম দোহালী গ্রামে অভিযানে পলাতক আসামি ১। সাধন চন্দ্র মন্ডল (৩৬), পিতা-মৃত নারায়ণ চন্দ্র মন্ডল, ২।শ্যামলী রানী (৩২), স্বামী - শ্রী সাধন চন্দ্র মন্ডল, উভয় গ্রাম-দোহালি শাখারীপাড়া, থানা- মহাদেবপুর, জেলা-নওগাঁদের বসত বাড়ি হতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) এবং চোলাই মদ বিক্রয় লব্ধ -১৩,৩০০/- টাকা উদ্ধার পূর্বক পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

মহাদেবপুর থানার আরেক অভিযানে কুঞ্জবন হতে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। নাহিদ মিয়া (২২), পিতা-মোঃ মুরাদ জামান, সাং-কুঞ্জবন, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন: বদলগাছীতে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ৬৩টি বাইসাইকেল বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা, পারমাণবিক ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৯ এম


প্রতিরক্ষা, পারমাণবিক ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ভারত

যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক শক্তি এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। দুই দেশ এখন নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নতুন প্রযুক্তি ব্যবহারেও একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছে।

এরই মধ্যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সচিব এস পল কাপুর এই তথ্যটি জানিয়েছেন।

হুভার ইনস্টিটিউটে ভারত নিয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইস এবং ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেভিড সি মুলফোর্ডও অংশগ্রহণ করেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এস পল কাপুর জানান, ট্রাম্প প্রশাসনের সময় ভারতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরো বেড়েছে।

তিনি বলেন, এই সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন আরো শক্তিশালী হচ্ছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ভারত এখন প্রতিরক্ষা এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতা আরো বাড়ানোর কাজ করছে। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হবে।

গত বছর যুক্তরাষ্ট্র ও ভারত একটি বড় প্রতিরক্ষা অংশীদারত্বের কাঠামোতে সই করেছে। এই চুক্তির লক্ষ্য হলো স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ এবং সাইবার—সব ক্ষেত্রেই দুই দেশের যৌথভাবে কাজ করার সক্ষমতা আরো শক্তিশালী করা। দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, যৌথ উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও কাজ করছে। গত দুই দশকে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত।

২০০২ সাল থেকে দেশটি অ্যাপাচি ও চিনুক যুদ্ধ হেলিকপ্টার, সি-১৭ ও সি-১৩০জে সামরিক পরিবহন বিমান, পি-৮আই সামুদ্রিক টহল বিমান এবং এম৭৭৭ হাউইটজার কামানসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। এর মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠেছে।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি ভারতের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতেও আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রের। মার্কিন পারমাণবিক বিদ্যুৎ কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ এবং প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ খুঁজছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক খাতের শীর্ষ নির্বাহীদের একটি প্রতিনিধিদল ভারত সফর করেছে। ভারত সরকার ‘শান্তি’ আইন পাস করে পারমাণবিক প্রকল্পে দায়বদ্ধতা-সংক্রান্ত কিছু নিয়ম শিথিল করার পর নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা যাচাই করতেই এই সফরটি করা হয়। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের কৌশলগত অংশীদারত্বকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১১:০১ এম


ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই-অগাস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি করা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নিহিত লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের জন্য ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

এ কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুলাই ও ২৯ জুলাই, মঙ্গলবার এবং বুধবার, জুলাই-আগস্টের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ এবং পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত পরিচালনা করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সরকারি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন, যা ছাত্রদলের পক্ষ থেকে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের উদ্দেশ্যে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতে প্রবাসীদের ভিসা বাতিল নিয়ে যা জানাল দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


আমিরাতে প্রবাসীদের ভিসা বাতিল নিয়ে যা জানাল দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিলের কারণ সম্পর্কিত তথ্য খোঁজার কাজ শুরু করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৮ জুলাই) তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য প্রদান করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনেক বাংলাদেশি ভাই-বোন, যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, তাদের ভিসা হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাচ্ছে। এই ঘটনার ফলে আমিরাতে রেসিডেন্সি প্রাপ্ত প্রবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

প্রবাসীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দূতাবাস জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়া যায়।

এটি কি টেকনিক্যাল কোনো ত্রুটি, নাকি অন্য কোন বিশেষ কারণে ঘটছে, সেটা জানার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে দূতাবাস। দেশটির প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সব সংশ্লিষ্ট দপ্তর এই বিষয় সম্পর্কে সচেতন এবং নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

দেশটির দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, সঠিক তথ্য সংগ্রহ করতে পারলে সরকারিভাবে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক এবং বাংলাদেশের পতাকা ব্যবহার করে কিছু অসত্য ও অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। অনেকে এসব তথ্যের সত্যতা না বুঝে শেয়ার করচেন। প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা বাংলাদেশ ও আমিরাতের সব আইন-কানুন মান্য করেন এবং শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর আস্থা রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১১:১৭ এম


সোনারগাঁয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধির প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নিয়ন্ত্রণহীন মালবাহী ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন এবং অটোরিকশার চার জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টা ৪০ মিনিটের দিকে, মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায়।

নিহত ব্যক্তির নাম মায়া আলম (৪০), যিনি মৃত মজিবুর রহমানের ছেলে। মায়া আলম পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। যদিও তিনি ভোলা জেলার স্থায়ী বাসিন্দা, তিনি পরিবার সহ সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া থাকতেন।

আহত ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে সোনাখালী এলাকার আলিনুর (২৫) ও সুরুজ মিয়া (৩০), বাপলুপুর এলাকার শহিদ (২৮) এবং সোনারগাঁজী এলাকার টিকা খান (৩৫)। আহতদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে দ্রুত চিকিৎসার জন্য।

স্থানীয় পুলিশ ও সূত্র জানাচ্ছে, সকালবেলা সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল যাত্রী তোলার জন্য। সেই সময়, ঢাকামুখী একটি দ্রতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় অটোরিকশাটি ভেঙে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আওলাদ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি বর্তমানে জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%