০১:১০ পি.এম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ একটি বিশেষ অভিযানের মাধ্যমে পিকআপ ভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গোপন সংবাদে ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা সীমান্তের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ গাড়ি তল্লাশি শুরু করে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এক পর্যায়ে পুলিশের থামানোর সংকেত পেয়ে সন্দেহভাজন একটি পিকআপে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে এবং পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বাসস’কে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।
এছাড়া, মাদক ও চোরাচালান রোধকল্পে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন