০৩:৩২ এম
ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হয়ে রয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্স। ফাইনালের স্বপ্ন ভেঙে গেলেও মর্যাদার এই লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দল।
ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে শুরু থেকেই। তার সঙ্গে আছেন ওসমান দেম্বেলে। তবে ইংল্যান্ড শিবিরের জন্য সবচেয়ে বড় চমক হলো, শুরুর একাদশে দেখা যাবে না অধিনায়ক হ্যারি কেইন এবং মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে। দুজনকেই রাখা হয়েছে বদলি বেঞ্চে।
ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। অন্যদিকে, ফ্রান্স স্পেনের বিরুদ্ধে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে। ফলে দুই দলই টুর্নামেন্টের শেষমুহূর্তে জয় দিয়ে নিজেদের শেষ ম্যাচটি শেষ করতে চায়।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, তদন্তে কমিটি গঠন জামায়াতের
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। গোল্ডেন বুটের দৌড়ে থাকা এমবাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন। আর ইংল্যান্ডের হয়ে বেঞ্চে থাকা কেইন সুযোগ পেলে সেই লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করবেন।
এবার বিশ্বকাপে ইংল্যান্ড এবং ফ্রান্স মুখোমুখি হয়েছে তিনবার। সেসব পরিসংখ্যানে ইংল্যান্ড জয়ী হয়েছে দুইবার, আর ফ্রান্স জিতেছে একবার। এবার মর্যাদার লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।
ফ্রান্স একাদশ:
মাইক মেনিয়াঁ; মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসাঁস লাক্রোয়া, থিও হার্নান্দেজ; ওয়ারেন জাইরে-এমেরি, রায়ান শেরকি, আদ্রিয়ান রাবিও; মাইকেল ওলিজে, কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক), দেজিরে দুয়ে।
আরও পড়ুন: সাইবার সুরক্ষা আইনের সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করবে: বিশিষ্টজনেরা
ইংল্যান্ড একাদশ:
ডিন হেন্ডারসন; জারেল কোয়ানসা, এজরি কনসা, মার্ক গেহি, জেড স্পেন্স; এবেরেচি এজে, মরগান রজার্স, ডেকলান রাইস (অধিনায়ক); বুকায়ো সাকা, আইভান টনি, মার্কাস র্যাশফোর্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন