প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড দুর্দান্ত সূচনা করেছে।
মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিট ৪০ সেকেন্ডে অসাধারণ এক গোলে থ্রি লায়ন্সরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটি করেছেন ডেকলান রাইস।
মাঝমাঠে ফ্রান্সের ডেজিরে দুয়ের ভুল পাস কেড়ে রাইস বল পেয়ে যান। এরপর বল নিয়ে বেশ কিছু দূর এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে ঘেঁষে বল জালে পাঠান আর্সেনালের এই মিডফিল্ডার। গোলরক্ষক মাইক মেনিয়াঁর কাছে সেই শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না।
ম্যাচ শুরুর আগেই দুই দলই নিজেদের একাদশে চমক দেখায়। ফ্রান্সের আক্রমণভাগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ইংল্যান্ডের সবচেয়ে বড় চমক হলো, শুরুর একাদশে অধিনায়ক হ্যারি কেইন ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের অনুপস্থিতি। দুজনকেই রাখা হয়েছে বদলি বেঞ্চে।
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে ইংল্যান্ড বিদায় নিয়েছে। অন্যদিকে ফাইনালের স্বপ্ন ভেঙে ফ্রান্স স্পেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। তাই তৃতীয় স্থান নিশ্চিত করতে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য দু দলের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন