ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


বগুড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বগুড়ার কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, সার এবং অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার(২০ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য মোশারফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাজিব কুমার বিশ্বাস, কাহালু থানার পরিদর্শক(তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ. খ.ম. তোফাজ্জল হোসেন আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক, তানভীর হাসান, প্রকৌশলী মুক্তার হোসেন খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর কাশিম আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টঙ্গীতে উদ্বোধন হলো সেকেন্ডারি ট্রান্সফার(এসটিএস) স্টেশন

এর আগে সংসদ সদস্য মোশারফ হোসেন ফল মেলার উদ্বোধন করেন। উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় মোট ৫ হাজার কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে। প্রতিজন কৃষক ১০কেজি করে ডিএপি, এমওপি সার ও ৫ কেজি ধান বীজ পাবেন। এছাড়া কৃষক আনিছুর রহমানকে একটি এয়ারফ্লো মেশিন প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ক্যারিয়ার জুড়ে দেখিয়েছেন হাজারের ওপরে কার্ড

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে আলোচিত রেফারি ওমর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে আলোচিত রেফারি ওমর

বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার জন্য মিসরীয় রেফারি আমিন মোহাম্মদ ওমরকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের ফিফা।

নিজ দেশের সেরা এবং কঠোরতার জন্য সুপরিচিত এই রেফারি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক ঘটে তার।

মোহাম্মদ ওমর ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেও ২০১৩ সাল থেকে তিনি মিসরীয় প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করছেন। মাঠে ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখার দক্ষতার কারণেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেন। ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

বিশ্বকাপে এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এর আগে বয়সভিত্তিক বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার ঘাটতি অবশ্য তার অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গিয়ে তিনি একটি মাত্র হলুদ কার্ড দেখান। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলার হান-বম লি থ্রো-ইন করতে দেরি করায় ‘৫ সেকেন্ডের নিয়ম’ প্রয়োগ করে কাউন্টডাউন শুরু করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি।

বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খুব বেশি পরিচিত না হলেও ক্যারিয়ার জুড়ে তার রয়েছে বিশাল অভিজ্ঞতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৬৯টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। যেখানে হলুদ কার্ড দেখিয়েছেন ৯৮০টি এবং লাল কার্ড দেখিয়েছেন প্রায় ২৫টি। এমনকি সৌদি আরবের প্রো লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া কাপের বাঁচা-মরার ম্যাচগুলো পরিচালনার দায়িত্বও তাঁর ওপর এসেছে। ফলে বিশ্বসেরা তারকাদের ম্যাচ সামলানোর ভালো অভিজ্ঞতা রয়েছে তার।

অবশ্য গত বছর একটি বিতর্কিত কাণ্ডেও জড়িয়ে পড়েছিল তার নাম। মিসরের বড় ক্লাব পিরামিডস এফসি তাঁর একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। ইসমাইলি এসসির বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রতিবাদ করায় পিরামিডস এফসির ক্রোয়েশিয়ান কোচ ক্রুণোস্লাভ জুরচিচকে লাল কার্ড দেখান ওমর। পরবর্তীতে ক্লাবটি অভিযোগ করে যে, ওমর তাদের কোচের ওপর চড়াও হয়েছিলেন।

সোমবারের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে আমিনের সহকারী (লাইনসম্যান) হিসেবে থাকবেন তার দুই স্বদেশী মাহমুদ আবুএলরেগাল এবং আহমেদ হোসাম তাহা। আর চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ।

সূত্র : ভয়েস অব আমিরাত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে ৫ দফা সুপারিশ বাপার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে ৫ দফা সুপারিশ বাপার

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় প্রস্তাবিত বাজেটের ওপর ৫ দফা বিশদ সুপারিশ উপস্থাপন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনের নেতৃবৃন্দ এই ব্যাপারে বলেন, যেহেতু বাজেট জবাবদিহিতাহীন ও আমলাতান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে, ফলে এটি পরিবেশগত সংকটগুলো মোকাবেলা করতে অসমর্থ।

প্রকৃত অর্থে সবুজ অর্থনীতি গড়ে তুলতে পৃথক মেগা প্রজেক্টের আওতায় পরিবেশ ধ্বংসের মহোৎসব বন্ধ করা প্রয়োজন।

শনিবার (২০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা এসব কথা তুলে ধরেন।

বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে উত্থাপিত সুপারিশগুলোতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা প্রশমনে বর্তমান ০.৭৬ শতাংশ বরাদ্দ অত্যন্ত অজস্র। ফলে, ২০৩০ সালের মধ্যে এটি অন্তত ৩ শতাংশে উন্নীত করতে হবে।

এ ক্ষেত্রে বেসরকারি খাত থেকে পরিবেশবান্ধব অর্থায়ন নিশ্চিত করতে সরকার গ্যারান্টিযুক্ত বন্ড চালুর মাধ্যমে তহবিল গঠন করতে পারে।

সুপারিশ অনুযায়ী, উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্প ও লাক্সারি গাড়ির আমদানিতে বিশেষ কার্বন কর আরোপ করে সেই অর্থ পরিবেশ সংরক্ষণে ব্যবহার করতে হবে। যেসকল শিল্প বর্জ্য শোধনাগার চালায় না, তাদের ওপর কঠোর জরিমানা আরোপ করে সেই তহবিল থেকে কেন্দ্রীয় শোধনাগার নির্মাণের পরিকল্পনা প্রস্তুত করতে হবে।

এছাড়া, মহানগরগুলোর ল্যান্ডফিল এলাকায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প গ্রহণ করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি, প্লাস্টিক রিসাইক্লিং শিল্পে কর ছাড় দিতে হবে। ক্লাইমেট টেকনোলজি স্টার্টআপদের জন্য বিশেষ ইনকিউবেশন সেন্টার এবং সিড ফান্ড প্রদান করতে হবে। নদীর গতিপথ ও বনভূমি দখল রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের জন্য মহাকাশ গবেষণা কেন্দ্রকে শক্তিশালী করতে হবে। সুন্দরবন সংলগ্ন এলাকায় কৃত্রিম বাঁধের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ম্যানগ্রোভ বনায়নের সৃষ্টি করে সাইক্লোন থেকে রক্ষার জন্য প্রাকৃতিক দেয়াল গঠনের উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার সদস্য ফারহান হোসেন জয়।

তিনি মন্তব্য করেন, বিএনপি সরকারের আগের আমলেই আমরা দেখেছি পলিথিনের ওপর নিষেধাজ্ঞা আসতে। এই সরকারই আগেরবার বেবি-ট্যাক্সির কালো ধোঁয়া থেকে ঢাকাকে মুক্ত করে সিএনজি মোটরের ব্যবহার শুরু করেছিল। এবারও তিনি আশাবাদী যে, সরকার পরিবেশ ও নাগরিকদের স্বার্থে কাজ করবে।

তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেলেও, কঠোর জবাবদিহিতা ছাড়া এই বরাদ্দ শাপে বর হবে।

বাপার সহসভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ বলেন, কার্বন ট্রেডিং কিয়োটো-প্রটোকলের মাধ্যমে বিক্রি করা সম্ভব হলেও বাংলাদেশ তা করতে ব্যর্থ হয়েছে। ফ্লাইওভার তৈরির ফলে শহরে বায়ুদূষণ বৃদ্ধি পেয়েছে; যদি আন্ডারগ্রাউন্ড যোগাযোগের ব্যবস্থা করা হয়, তবে দূষণের মাত্রা অনেকাংশে কমানো সম্ভব হতে পারে। পয়ঃবর্জ্য ও শিল্প দূষণ সুপেয় পানির উৎসে বাধা সৃষ্টি করছে।

বাজেটে ‘গ্রিন জব’ অর্থাৎ সরকার আসলে কী বুঝাতে চেয়েছে, সেটি স্পষ্ট করার আহ্বান জানান বাপার সহসভাপতি জাকির হোসেন। তিনি মন্তব্য করেন, পরিবেশ সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন। বাজেটের বরাদ্দকৃত অর্থকে দুর্নীতিমুক্তভাবে খরচ করতে হবে। পরিবেশের বাজেট তৈরির আগে পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা আবশ্যক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি আজ বলেছেন, কথায় নয়, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

আজ শনিবার রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠান ছিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশাবলী অনুযায়ী, জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে এবং জনগণের দোড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।

হাবিবুর রশিদ বলেন, সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে আপনাদেরকে যেন সরকারি দপ্তরে গিয়ে ধরনা দিতে না হয়, তাই আমরা আপনাদের মাঝে এই চেক বিতরণের জন্য এসেছি।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সরকার তাদের কঠোর হাতে দমন করবে। ব্যক্তিগতভাবে, আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করি। যারা এসবের সাথে জড়িত এবং যারা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকেও আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি। এ ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অবস্থান হলোÑ তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের কাজের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।’

এর আগে, প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন।

এ সময় খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগনের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যায় লিপ্ত গোষ্ঠী তেল আবিব সমগ্র মানবজাতির জন্য হুমকি: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


গণহত্যায় লিপ্ত গোষ্ঠী তেল আবিব সমগ্র মানবজাতির জন্য হুমকি: আব্বাস আরাঘচি

লেবাননে চার ইসরাইলি সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের একটি বিতর্কিত মন্তব্যের কঠোর জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, 'এটা কোনো উন্মাদ গণহত্যাকারীর বক্তব্য নয়। এটি ইসরাইলের ক্ষমতাসীন সরকারের জাতীয় নিরাপত্তামন্ত্রীর একটি প্রকাশ্য পোস্ট। তেল আবিবের এই গণহত্যাকারী মৃত্যু-উপাসক গোষ্ঠী সমগ্র মানবতার জন্য হুমকি। তারা সব মানুষের জন্য হুমকি হয়ে উঠেছে। তাদের একমাত্র চাওয়া হলো স্থায়ী যুদ্ধ।'

কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ করার লক্ষ্যে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এতে 'লেবাননসহ সকল রণাঙ্গনে' সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথাটি উল্লেখ থাকলেও ইসরাইল তার কোনো তোয়াক্কা করছে না।

গত বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত থেকে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা তীব্র করে দেয়। পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের নাবাতিয়ার উপকণ্ঠে উভয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। যা শুক্রবার (১৯ জুন) সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় চার ইসরাইলি সেনা নিহত হয়।

শুক্রবার (১৯ জুন) ইসরাইলের সেনাবাহিনী (আইডিএফ) জানায়, গতকাল রাতে কাফার তেবনিত এবং আলি তাহের হিল সেক্টরে নাবাতিয়েহর দিকে অগ্রসর হওয়ার সময় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং আরও ৯৭ জন আহত হয়।

এদিন চার ইসরাইলি সেনার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরাইলের চরমপন্থি ইহুদি ধর্মীয় নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, 'পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে'।

একটি পোস্টে তিনি বলেন: 'আমেরিকানদের প্রতি যথাযথ সম্মান রেখেও ইসরাইলকে সারা বিশ্বের কাছে স্পষ্ট করে দিতে হবে যে, আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো দর কষাকষির বিষয় নয়। পুরো লেবাননকে পুড়িয়ে দিতে হবে।'

তিনি আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন যে, 'প্রতিটি ইসরাইলি মায়ের এক ফোঁটা চোখের জলের বিনিময়ে এক হাজার লেবানিজ মাকে কাঁদতে হবে'।

বেন-গভিরের ফিলিস্তিনি আরবদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। গত মাসে তিনি ইসরাইলি নিরাপত্তা বাহিনীর আন্তর্জাতিক অ্যাকটিভিস্টদের ওপর নির্যাতনের ফুটেজ শেয়ার করায় কূটনৈতিক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%