০১:১৯ পি.এম
অবশেষে সুখবর দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি মা হতে চলেছেন। পরিচালক রাজ নিদিমরুকে বিয়ের ৬ মাস পর এ তারকা দম্পতির সংসারে নতুন অতিথি আসছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্যাপনের মুহূর্তে অভিনেত্রীর উপস্থিতি সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে নায়িকার বেবি বাম্প স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা প্রিয় অভিনেত্রীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। যদিও এই বিষয়ে তারকা দম্পতি এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।
আরও পড়ুন: হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬
ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ ও সামান্থা। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে গত বছর ১ ডিসেম্বর ভারতের লিং ভৈরবী মন্দিরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৬ মাস পর তাদের সুখের সংসারে নতুন অতিথি আসছে।
প্রসঙ্গত, সামান্থা এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ৪ বছর সংসার করার পর সম্পর্কের মধ্যে চিড় ধরলে ২০২১ সালে তাদের ডিভোর্স ঘটে। এরপর ২০২৪ সালের ৪ ডিসেম্বর নাগা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। সাবেক স্বামীর বিয়ের ২ বছর গড়ানোর পর পরিচালক রাজকে বিয়ে করেন সামান্থা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন