ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শমিত শোম!


পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শমিত শোম!

কানাডিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর দীর্ঘ সময় ক্লাব ফুটবলে গৃহবন্দী জীবন কাটাচ্ছিলেন শমিত শোম। অবশেষে তার নতুন ঠিকানার হদিস মিলেছে।

ফুটবল অঙ্গনের খবর অনুযায়ী, পেলে এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের সাবেক ক্লাব যুক্তরাষ্ট্রের ‘নিউ ইয়র্ক কসমস’-এ যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

গত জানুয়ারিতে তিনি ক্যাভালরি এফসির সঙ্গে দীর্ঘ তিন বছরের জোরালো সম্পর্কের ইতি টানেন। ২০২৬ মৌসুমের দলবদলের আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকেই পরবর্তী ক্লাবের খোঁজে ছিলেন এই তারকা ফুটবলার।

আরও পড়ুন: জামায়াত আমিরের বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খান

সামিতের সম্ভাব্য ক্লাব নিউ ইয়র্ক কসমস বর্তমানে আমেরিকান ফুটবলের তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই বিশ্বখ্যাত ক্লাবের হয়ে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছিলেন বিশ্ব ফুটবলের রাজা পেলে। সেই পথ ধরেই পরবর্তীতে কিংবদন্তি বেকেনবাওয়ারও এই ক্লাবে ভিড়েছিলেন। তবে শমিতের কসমসে যোগদানের খবরটি যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে রয়েছে, কিন্তু খেলোয়াড় কিংবা ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আন্তর্জাতিক অঙ্গনে শমিতের পথচলাটা বেশ বৈচিত্র্যময় হয়েছে। ক্যারিয়ারের শুরুতে তিনি কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। তবে গত বছর তিনি বাবার মাতৃভূমি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন। এরপরই লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পান।

গত বছরের জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে তার ঐতিহাসিক অভিষেক ঘটে।

লাল-সবুজের জার্সিতে প্রথম গোল পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় চার মাস। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে তিনি বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি ঝুলিতে পুরেন শমিত।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে নতুন নির্বাচক কমিটি: রমেশ পাওয়ার ও প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাম বেড়ে কত টাকা ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে আজ?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


দাম বেড়ে কত টাকা ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে আজ?

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য মঙ্গলবার (১১ আগস্ট) আবারও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সার্বিক বিষয়গুলো বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজও দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এদিকে, আজ ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ৭৪ টাকা। অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হবে ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়াবে ৩ হাজার ১৪৯ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের গল্প ইসরায়েলের সাজানো, দাবি তুর্কি গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩০ এম


ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের গল্প ইসরায়েলের সাজানো, দাবি তুর্কি গোয়েন্দাদের

ন্যাটো সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানে হামলার বিষয়টি ঘিরে একটি তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

আঙ্কারায় ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান লক্ষ্য করে ইরানি গুপ্তচরদের কাঁধ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) হামলার যে গোপন তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা প্রদান করেছে, তা পুরোপুরি ভুয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা মনে করছেন তুর্কি নিরাপত্তা কর্মকর্তারা।

গত মাসে অনুষ্ঠিত এই সম্মেলনে, ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সিআইএ এবং মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তার জন্য নজিরবিহীন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। মূল বিমানটি পরিবর্তন করা থেকে শুরু করে ক্যাটারিং গাড়ির মাধ্যমে ট্রাম্পকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়ার নাটকীয় ঘটনাও ঘটেছিল।

তবে তুর্কি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে কোনো ইরানি গোষ্ঠীর পক্ষ থেকে এভাবে ক্ষেপণাস্ত্র আনা কিংবা হামলা চালানো বাস্তবসম্মত ছিল না। তাদের দাবি, মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বিপর্যস্ত করতেই এই নাটক সাজিয়েছিলেন নেতানিয়াহু সরকার।

ট্রাম্প এবং এরদোয়ানের মধ্যকার ইতিবাচক বৈঠকে তুরস্ককে এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান সরবরাহের যে আলোচনা চলছিল, তা নস্যাৎ করাও এই ভুয়া গোয়েন্দা তথ্যের অন্যতম লক্ষ্য ছিল বলে মনে করছে আঙ্কারা।

তেল আবিব এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিশ্ব রাজনীতির অভ্যন্তরে এ টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: মিডলইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ এম


গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু ঘটে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি জানান, গরমের কারণে ওই দুই যুবক রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নুসরাত ও আছিয়া হত্যা মামলার শুনানির পরই শুরু হবে শুনানি

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ এম


রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার জন্য ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাদ্রাসার ছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানির পর রামিসা হত্যা মামলার শুনানির কার্যক্রম শুরু হবে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এদিকে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার একটি দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের ফলস্বরূপ, ২৫ জুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের স্বার্থে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান নিয়োগপ্রাপ্ত হন।

গত ১৯ মে সোহেল রানা রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন। এই খারাপ অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে সম্পূর্ণ সহায়তা দিয়েছে। অপরাধের গম্ভীরতা বিবেচনা করে দু'জনের বিরুদ্ধেই মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়। সেখানে থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%