ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন


মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন

জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এ সংক্রান্ত তথ্য শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের আরো একটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে সরকার দেশ পরিচালনা করছে: নাহিদ

প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, এই উপদেষ্টা পদের অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। উল্লেখ্য, জহির উদ্দিন স্বপন ত্রয়োধশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় ৪৪ পিস ইয়াবা সহ মাদক কারবারি ছালমান আকন্দ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


সাঘাটায় ৪৪ পিস ইয়াবা সহ মাদক কারবারি ছালমান আকন্দ গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালমান আকন্দ (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা উপজেলার কৃষি অফিসার কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ছালমান আকন্দ উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুলতাইড় গ্রামের (বর্তমানে উপজেলা পরিষদ কোয়ার্টার 'তিস্তা'র দ্বিতীয় তলার বাসিন্দা) সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাঘাটা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছালমান আকন্দ পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্স তাকে ঘিরে ফেলে আটক করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শনিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছালমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে সরকারের পক্ষ থেকে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে দেশের কিছু জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থার সম্পর্কিত একটি সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনার পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গভীরভাবে গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, এই সমন্বিত ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা উচিত, যাতে সাধারণ মানুষ সহজেই এর সুফল পায় এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি সহজ হয়।

তিনি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের সুরক্ষিত সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার উপরও জোর দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে এটি যেন সবার জন্য সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়, সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে।

পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরে প্রকৌশলী জাকারিয়া স্বপন একটি উপস্থাপনা দেন।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জহুরার জীবনে সন্ধ্যা নেমেছে, আশ্রয় মেলেনি এখনো

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


জহুরার জীবনে সন্ধ্যা নেমেছে, আশ্রয় মেলেনি এখনো

স্বামী নেই, সন্তান নেই। নেই নিজের কোনো ঘর কিংবা নিরাপদ আশ্রয়। অসুস্থ শরীর নিয়ে জীবনের শেষ প্রান্তে এসে, ৭৫ বছর বয়সী জহুরা বেগমের ঠিকানা এখন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ির একটি জরাজীর্ণ যাত্রীছাউনি। কখনো খাবার জোটে, কখনো জোটে না—চিকিৎসা ও দেখভালেরও নেই স্থায়ী ব্যবস্থা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় স্বামী-সন্তান নিয়ে সংসার ছিল জহুরার। প্রায় তিন দশক আগে স্বামী মারা যান। এরপর এক ছেলে ও এক মেয়েকেও হারান তিনি। সন্তানদের মৃত্যুর পর একাকী হয়ে পড়েন জহুরা। তখন থেকেই স্বজনদের আশ্রয়ে কোনোভাবে জীবন কাটিয়ে আসছেন তিনি।

গত কয়েক বছরে এক আশ্রয় থেকে আরেক আশ্রয়ে ঘুরেছেন এই বৃদ্ধা। প্রায় দুই বছর আগে বেতছড়ির আলম মিয়ার বাড়িতে আশ্রয় নেন। কিন্তু আলম মিয়া বর্তমানে এলাকায় না থাকায়, সেই আশ্রয়ও আর স্থায়ী হয়নি। অন্য এক স্বজন থাকলেও তিনিও অসুস্থ। ফলে জহুরার দেখভালের দায়িত্ব নেওয়ার মতো কার্যত কেউ নেই।

সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নেন জহুরা। হাসপাতাল থেকে ফেরার পর, বেতছড়ির এক বাসিন্দার বাড়িতে প্রায় দুই মাস ছিলেন। পরে সেখান থেকেও সরে যেতে হলে, শেষ পর্যন্ত আশ্রয় নেন স্থানীয় একটি পুরোনো যাত্রীছাউনিতে।

সরেজমিনে দেখা যায়, যাত্রীছাউনিটির অবস্থা অত্যন্ত নাজুক। ছাদ ও কাঠামোর বিভিন্ন অংশ জরাজীর্ণ। বৃষ্টি হলে ভেতরে পানি পড়ে। এমন অনিরাপদ পরিবেশেই অসুস্থ শরীর নিয়ে রাত-দিন কাটছে জহুরার।

যাত্রীছাউনির পাশে পড়ে থাকা একটি হুইলচেয়ারও চোখে পড়ে। স্থানীয়রা বলছেন, বয়স ও অসুস্থতার কারণে জহুরার স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়েছে। অথচ নিরাপদ একটি ঘর, নিয়মিত খাবার ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনগুলোও তাঁর জীবনে অনিশ্চিত।

স্থানীয় বাসিন্দা সালমান বলেন, “জহুরার নিজের কোনো জায়গা-জমি বা ঘর নেই। বয়সের কারণে তিনি এখন অনেকটাই অসহায়। এভাবে যাত্রীছাউনিতে পড়ে থাকা তাঁর জন্য খুবই কষ্টকর। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে অন্তত শেষ বয়সে তিনি নিরাপদে থাকতে পারবেন।”

অসহায় জহুরা বেগম বলেন, “বয়স হয়ে গেছে, শরীরও ভালো না। নিজের বলতে কেউ নেই। থাকার জন্য একটা ছোট ঘর আর দুবেলা খাবারের ব্যবস্থা হলে শেষ বয়সটা একটু শান্তিতে কাটাতে পারতাম।”

স্থানীয়দের ভাষ্য, একজন বয়স্ক ও অসুস্থ মানুষের এমন অবস্থায় দিন কাটানো মানবিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। তাঁরা জহুরাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

তাদের মতে, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষরাও এগিয়ে এলে জহুরার জীবনের শেষ দিনগুলো কিছুটা স্বস্তিতে কাটতে পারে।

একসময় স্বামী-সন্তানের সংসার ছিল, আর এখন ভাঙা যাত্রীছাউনিই তাঁর ঠিকানা। জীবনের শেষ অধ্যায়ে এসে জহুরার একটাই চাওয়া—নিরাপদে মাথা গোঁজার একটু জায়গা ও দুবেলা খাবারের নিশ্চয়তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কারের দুই মাসেই বেহাল ৮ কোটি টাকার সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


সংস্কারের দুই মাসেই বেহাল ৮ কোটি টাকার সড়ক

সংস্কারের মাত্র দুই মাসের মধ্যেই নোয়াখালীর চাটখিল-খিলপাড়া সড়ক বেহাল হয়ে পড়েছে। ঠিক তার আগেই সড়কটির সংস্কারকাজ হয়েছে। সড়ক ও জনপথ বিভাগে এখনও কাজটি বুঝিয়ে দেওয়া হয়নি। এদিকে সড়কটি সবদিক থেকে বেহাল হয়ে পড়েছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। নিম্নমানের বিটুমিন যুক্ত পাথরের কারণে নানা সমস্যা দেখা দিয়েছে। অনেক জায়গায় সড়কের পাশের অংশ ধসে পড়েছে।

নোয়াখালী একটি জায়গায় আট কোটি টাকা খরচে সম্প্রতি সংস্কার করা চাটখিল-খিলপাড়া সড়কের অবস্থা এমন হয়ে গেছে যে, এ দিয়ে চলাচলকারী মানুষজন ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের দাবি, প্রায় এক দশক ধরে চাটখিল-খিলপাড়া সড়কটি ব্যবহার অযোগ্য ছিল, যার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা ছিল যে, একটি ভাল মানের সড়ক নির্মাণ হবে, কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের চাটখিল উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, সড়কের সাত কিলোমিটার অংশে সংস্কারের কাজটি পান ঠিকাদার মোরশেদ আলম, যার জন্য বরাদ্দ ছিল সাত কোটি ৭৬ লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সিডিউল অনুযায়ী কাজ করেননি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। এই কারণে মাত্র দুই মাসের মধ্যে সড়কটি বেহাল হয়ে গিয়েছে। সঠিক সময়ে সুরক্ষা দেয়াল নির্মাণও হয়নি। বিটুমিনের পরিমাণে কম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

সম্প্রতি সরজমিন গিয়ে দেখা গেছে, সড়কের অনেক জায়গায় ফেটে গেছে এবং নিম্নমানের বিটুমিনযুক্ত পাথর উঠে আসছে। অন্তত ১০টি জায়গায় সড়ক ধসে পড়েছে। কার্যাদেশ অনুসারে বিটুমিনের পাথরের ৪০ মিলিমিটার ঢালাইয়ের জায়গায় দেওয়া হয়েছে ২৫ থেকে ৩০ মিলিমিটার। নির্মাণের পর থেকেই গর্ত সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে পুনরায় বালি ও পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সড়কের পাশের ধসে পড়া অংশগুলো বালুর বস্তা ও কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।

ছয়ানী টবগা গ্রামের কফিল উদ্দিন ভূঁইয়া জানান, প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে বিটুমিন পাথর এনে এখানে কাজ করা হয়েছে। নিম্নমানের বিটুমিন ব্যবহার করার কারণেই সড়কটি সমস্যায় পড়েছে। তিনি বলেন, 'আমরা সড়ক পুনর্নির্মাণ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা চাই।'

অটোরিকশাচালক হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ভাঙা সড়ক নিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। তিনি এও জানান যে, সড়ক নির্মাণে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তাই নির্মাণের মান, তদারকি ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে তদন্ত করা প্রয়োজন।

ঠিকাদার মোরশেদ আলম বলেন, সড়কটির কাজ এখনও শেষ হয় নি এবং সমস্যা যেসব জায়গায় দেখা দিয়েছে, সেগুলো অবশ্যই তিনি ঠিক করে দেবেন।

সড়ক ও জনপথের চাটখিল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমির হোসেন বলেন, সড়কে যে বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, তা তাদের নজরে রয়েছে। বৃষ্টিপাত কমলেই এসব সমস্যার সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম সড়কটির দূরবস্থার কথা স্বীকার করেন। তিনি জানান, শিডিউল অনুযায়ী দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যায়, দ্রুত কাজটি সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%