প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সাঘাটায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালমান আকন্দ (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা উপজেলার কৃষি অফিসার কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ছালমান আকন্দ উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুলতাইড় গ্রামের (বর্তমানে উপজেলা পরিষদ কোয়ার্টার 'তিস্তা'র দ্বিতীয় তলার বাসিন্দা) সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাঘাটা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছালমান আকন্দ পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্স তাকে ঘিরে ফেলে আটক করে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শনিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছালমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন