ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিল বিরল লজ্জাবতী বানর


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিল বিরল লজ্জাবতী বানর

কুমিল্লার চৌদ্দগ্রামে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

এই বানরটি যখন লোকালয়ে আসে, তখন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে এটি উদ্ধার করা হয়। চিকিৎসার পর এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রাম থেকে স্থানীয়রা বানরটি উদ্ধার করেন। বুধবার (৩ জুন) সকালে প্রাণীটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

জানা গেছে, পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে প্রাণীটি দেখতে পেয়ে আবদুল মমিন নামের এক বাসিন্দা প্রথমে বানরটি আটক করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিমের লিডার আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের সহায়তায় বানরটি নিজেদের হেফাজতে নেন।

বুধবার সকালে বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, ‘প্রাণিসম্পদ অফিসে বানরটির প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনাঞ্চল সংলগ্ন লোকালয়ে আসার পর প্রাণীটি কোনো কারণে বৈদ্যুতিক শক বা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। তবে চিকিৎসার পর এটি এখন আশঙ্কামুক্ত।’

প্রাণিসম্পদ অফিস থেকে সুস্থ অবস্থায় বানরটিকে পুনরায় উপজেলা প্রশাসনের নিকট ফিরিয়ে দেয়া হলে প্রশাসন বিলুপ্তপ্রায় এই বন্যপ্রাণীটিকে পরবর্তী সুরক্ষার জন্য উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে।

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, ‘লজ্জাবতী বানরটি এখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে এটি বন বিভাগের নিরাপদ হেফাজতে আছে। ঊর্ধ্বতন বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী এটিকে দ্রুতই কোনো উপযুক্ত প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের পর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে এবং বন্যপ্রাণী আইন অনুযায়ী তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


যমুনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৫

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার গোবিন্দাসীর খানুরবাড়ী যমুনা নদী এলাকা থেকে আটক হওয়া ব্যক্তিদের স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতদের মধ্যে রয়েছে গাজীপুরের আব্দুর রশীদের ছেলে রুবেল, একই জেলার কালু মিয়ার ছেলে ইব্রাহিম, আব্দুল মালেকের ছেলে সাগর, টাঙ্গাইল সদরের ধরেরবাড়ী এলাকার আদম আলীর ছেলে হুমায়ুন, এবং ভূঞাপুর উপজেলার মেঘারপটল এলাকার আমিনুল ইসলামের ছেলে মিশন।

গোবিন্দাসী ইউনিয়নের সাবেক সদস্য আনোয়ার হোসেন জানিয়েছেন, যমুনা নদীতে রাতের বেলায় এরা নদীপথে থাকে। সকাল হলেই নদীর বিভিন্ন জায়গায় নৌকা থেকে মাংস নামিয়ে দেয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর জানান।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈকতে ভেসে এসেছে বিশালাকার মৃত বেলিন তিমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


সৈকতে ভেসে এসেছে বিশালাকার মৃত বেলিন তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি বিশালাকার মৃত বেলিন তিমি ভেসে এসেছে। এই দৈত্যাকৃতির মৃত প্রাণীটিকে এক নজর দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা সৈকতে ভিড় জমাচ্ছেন।

বুধবার (৩ জুন) সকাল ১১টার সময় ঝাউবন সৈকত সংলগ্ন গভীর সমুদ্র থেকে তিমিটিকে টেনে তীরে নিয়ে আসেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু।

উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, ‘সকালে সৈকতের তীরে একটি স্পিডবোট চালক মৃত তিমিটিকে দেখে আমাদের খবর দেন। পরে আমরা স্পিডবোট নিয়ে তিমিটিকে তীরে নিয়ে আসি এবং পরবর্তীতে বন বিভাগকে বিষয়টি জানাই।’

তিনি আরো জানান, মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট এবং প্রস্থ ৫ ফুট। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে এটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা।

উপকূলীয় ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, তিমিটি দেখতে খুব বিশাল। এর আগে কুয়াকাটার সৈকতে ২০১৮ ও ২০২২ সালেও এমন মৃত তিমি ভেসে এসেছিল। বারবার সৈকতে ভেসে আসা মৃত তিমি, ডলফিন ও কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানান তিনি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ও মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা তিমিটির বাহ্যিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি বেলিন তিমি প্রজাতির সদস্য; যারা সমুদ্রের ক্ষুদ্র প্ল্যাঙ্কটন ও অন্যান্য অণুজীব ছেঁকে খাদ্য গ্রহণ করে।’

তিনি আরো বলেন, ‘সমুদ্রের পরিবেশগত পরিবর্তন, অসুস্থতা, খাদ্যের অভাব, জাহাজের সঙ্গে সংঘর্ষ অথবা সমুদ্রস্রোতের কারণে বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মাঝে মধ্যে উপকূলে ভেসে আসতে পারে। তবে তিমিটির মৃত্যুর সঠিক কারণ জানার জন্য একটি বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।’

এ ধরনের ঘটনা বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে। এই অধ্যাপক উল্লেখ করেন, তিমিটির নমুনা সংগ্রহ ও প্রজাতি শনাক্তকরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। মৃত তিমিটির যথাযথ সংরক্ষণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ভবিষ্যৎ গবেষণার জন্য কঙ্কাল সংরক্ষণ করা যেতে পারে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, তিনি খবরটি জানেন এবং মৃত তিমিটি কিনারে ভেসে আসার পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার, ৭ শতাংশ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার, ৭ শতাংশ কমেছে

চলতি বছরের মে মাসে দেশের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ০৭ শতাংশ কমে গেছে।

বুধবার (৩ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মে মাসে দেশের রফতানি আয় কমেছে। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৭ শতাংশ। ২০২৫ সালের মে মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলার। আর চলতি বছরের মে মাসে রফতানি হয়েছে ৪৪০ কোটি ২৭ লাখ ডলারের পণ্য।

তৈরি পোশাক খাতের বিষয়ে বলা হয়েছে, মে মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩৫৯ কোটি ৪১ লাখ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৯১ কোটি ৯০ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৯৬ কোটি ৯৩ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছরের তুলনায় ৮ দশমিক ৯১ শতাংশ কমেছে। এছাড়া ১৬২ কোটি ৪৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

ইপিবির তথ্যানুযায়ী, মে মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি আয় কমলেও হোম টেক্সটাইলের বেড়েছে। মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ৩ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৮ কোটি ৭১ লাখ ডলারে দাঁড়িয়েছে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ১২ দশমিক ৭৩ শতাংশ। মে মাসে রফতানি হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২ দশমিক ১৯ শতাংশ কমে ৬ কোটি ৭১ লাখ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৮৬ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়া সহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ৩৭৯ কোটি ৯২ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করার প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবে সম্মত হননি।

২০০৬ সালে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার জন্য প্রস্তাব পাঠায়। ওই সূত্রের দাবি, মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবকে অনুমোদন করেননি।

সূত্রটি আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী মায়ের নামে নামকরণের প্রস্তাবকে অনুমোদন না করে বরং এ বিষয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার জন্য একটি নির্দেশনা দিয়েছেন। বিষয়টিকে দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের ধারার বিপরীতে একটি দৃষ্টান্তমূলক অনুশাসন বলে উল্লেখ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে এই বলে নির্দেশনা দিয়েছেন যে যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%