প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি সোমবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ কুয়েত মৈত্রী হল’ ও ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ পরিদর্শন শেষে এই আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা বিষয়ক এই আশ্বাস ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে এসেছে। পরিদর্শনকালে ছাত্রদল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানান। ডিএসসিসি প্রশাসক জানান, নীলক্ষেত, নিউমার্কেট ও শাহনেওয়াজ হল ছাত্রাবাস সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটির বাস্তবায়নে এক থেকে দুই বছর সময় লাগতে পারে। তবে আগামী বর্ষা মৌসুম থেকেই এর সুফল পাওয়া যাবে। এ ছাড়াও ভবিষ্যতে অতিবৃষ্টিতে এই সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিক পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। হল সংলগ্ন এলাকায় সম্ভাব্যতা যাচাই করে একটি পাম্পিং স্টেশন ও একটি সাব-পাওয়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের দাবির আলোকে মশা নিধনে ওই দুই হলে দুটি ফগার মেশিন সরবরাহ এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার বিষয়েও তিনি উল্লেখ করেন। হলের সামনে থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যানজট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ডিএসসিসি প্রশাসক। পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়েছেন, ডেঙ্গুসহ পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে তাদের নিয়মিত নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন