১২:৪৬ এম
লেবাননের সশস্ত্র ও রাজনৈতিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতার একটি প্রধান ভিত্তি বা মূল স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।
তিনি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে হিজবুল্লাহর ভূমিকাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলার পাশাপাশি দলের প্রশংসাও করেন।
মঙ্গলবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তেহরানের এই প্রভাবশালী নীতি-নির্ধারক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী লেবাননের স্বাধীনতা রক্ষায় হিজবুল্লাহর অবদানের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের কারাদণ্ড
তিনি উল্লেখ করেন, ইরান-সমর্থিত এই প্রতিরোধ আন্দোলনটি কেবল লেবাননের অভ্যন্তরেই নয়, বরং পুরো অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ ও আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী একটি ঢাল হিসেবে কাজ করছে।
নিজের দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক জীবনের অভিজ্ঞতা টেনে আলী আকবর বেলায়েতি বলেন, দীর্ঘ বছরের আন্তর্জাতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা থেকে আমি একটি সত্য স্পষ্টভাবে বলতে চাই— রাজনৈতিক স্বাধীনতা ছাড়া কেবল বাহ্যিক মুক্তি আসলে একটি ‘সোনার খাঁচা’ ছাড়া আর কিছুই নয়।
তার দৃষ্টিতে, কোনো জাতি যদি রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং বিদেশি চাপ থেকে মুক্ত না হতে পারে, তবে তাদের স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। তিনি আরও বলেন, লেবানন যে আজ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে, তার পেছনে হিজবুল্লাহর মতো শক্তিশালী শক্তির উপস্থিতি রয়েছে।
বিশ্লেষকদের মতে, বেলায়েতির এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইসরাইল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করার ব্যাপারে ইরানের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রকাশ। লেবাননের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে হিজবুল্লাহর গভীর প্রভাব রয়েছে, যা এই অঞ্চলের সার্বিক স্থিতিশীলতা ও ভূ-রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে কতটা জরুরি, বেলায়েতি মূলত সেটি পুনরুল্লেখ করেছেন।
আরও পড়ুন: ইরানের সঙ্গে শান্তিচুক্তি কঠিন, চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন