০৫:৪০ পি.এম
কুষ্টিয়ার লালন শাহ মাজারকে মাদকদ্রব্যমুক্ত এলাকা করার জন্য প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আছে কি না, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। আজ বুধবার তিনি এই প্রশ্নটি জাতীয় সংসদে সংস্কৃতিমন্ত্রীর কাছে করেন।
এসময় আমির হামজা অভিযোগ করেন যে, লালন শাহের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে প্রশাসনের পাহারায় ওই মাজারে অনৈতিক ও সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা হয়ে থাকে।
তিনি প্রশ্ন করেন, ‘লালন শাহের মাজারকে মাদকমুক্ত এলাকা করার জন্য সরকারের কোনো উদ্যোগ আছে কি না? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম ও মৃত্যু অনুষ্ঠানের ৬ দিন যা অনৈতিক ও সংস্কৃতির নামে চালানো হয়, সেই গুলো বন্ধে মন্ত্রীর কোনো উদ্যোগ আছে কি না?’
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘শুধু লালন শাহর এলাকায় নয়, আমরা সারা দেশকেই মাদকমুক্ত করতে চাই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন