ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন


বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করা হবে।

আজ সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. শফিকুল ইসলামের একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্ষা মৌসুম জুড়ে দেশের সব পরীক্ষাকেন্দ্রকে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

মন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, যদি কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করে, তাহলে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে কারণে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে অতি দ্রুত কেন্দ্র অন্যত্র সরিয়ে নিতে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা কমাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান দীপেন দেওয়ান এমপির

তিনি উল্লেখ করেন, 'এ পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজেই উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে। কলেজের প্রাঙ্গণ প্লাবিত হওয়ায় সেখানে জটিলতা সৃষ্টি হয়েছে।' তিনি বলেন, যদি কিছু কেন্দ্রে পানি প্রবেশ করে, তবুও কর্তৃপক্ষ দ্রুত কেন্দ্র স্থানান্তর করে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেছে।

মন্ত্রী মিলন বলেন, সরকার পরীক্ষা নেওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়, সেজন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশের পর প্রশাসনিক ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, তখন সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, 'চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আমরা ইতোমধ্যে এমন ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতে প্রয়োজন হলে সেই সুযোগ অব্যাহত থাকবে।' শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের পরীক্ষার আয়োজনের বিষয়ে শিক্ষার্থীদের ওপরেও বেশি উদ্বিগ্ন।

তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো ভুল বা ঘাটতির কারণে যদি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারে, তাহলে তাদের জন্য পুনঃপরীক্ষার বিধান বিদ्यमান। মন্ত্রী বলেন, 'এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। কোনো অবস্থায়ই আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না এবং করবও না।'

আরও পড়ুন: মাসুদকে তালাক দিলেন শ্যালিকা পূর্ণিমা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে জুয়া ও মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। মঙ্গলবার (১৪ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তারদের মধ্যে আছেন জিন্নাহ মণ্ডল (৪২), হযরত আলী (৩৮), জামাল মিয়া (৩০), আবিজ হোসেন (২৫), শরীফুল ইসলাম (৩৫), সোহেল (৩০), জাবেদ হোসেন (২২), রুবেল হোসেন (৩৬), দুধু মিয়া (৪০), রাশিদুল ইসলাম (৩৫), রাকিব (২৪), সেলিম (৪৫), সাথী আক্তার (৩৫) এবং রিতা আক্তার (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৩ আসামির কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে, জুয়া আইনে ৮ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, ‘মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শিগগিরই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি শিগগিরই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশন নিষ্পত্তি হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।

তিনি আজ জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের লিখিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী জানায়, প্রধানমন্ত্রী পদে পদোন্নতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সম্প্রতি নিষ্পত্তি হাওয়ার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগের নিয়োগ বিধিমালার আওতায় প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। তবে এখন নতুন নিয়োগ বিধিমালায় এই হার বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে।

ড. মিলন বলেন, নতুন নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও হাইকোর্টে বিচারাধীন মামলার কারণে পদোন্নতির কার্যক্রম স্থগিত ছিল। এখন মামলার নিষ্পত্তি হওয়ায় নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবল স্রোতে তিস্তার তীর সংরক্ষণকাজে ধস, দুর্ভোগে ৫০০ পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


প্রবল স্রোতে তিস্তার তীর সংরক্ষণকাজে ধস, দুর্ভোগে ৫০০ পরিবার

তিস্তা নদীর তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাট সীমান্তবর্তী এলাকায় নতুন নির্মিত তীর সংরক্ষণকাজের প্রায় ২০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।

এর ফলে কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে এবং প্রায় ৫০০টি পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে, সাথেই আমন ধানের বীজতলা তলিয়ে যায়।

দিন কাটছে আতঙ্কে নতুন করে ঘরবাড়ি হারানোর ভয় নিয়ে প্রায় ১ হাজার ৫০০ পরিবারের।

স্থানীয় সূত্র জানাচ্ছে, গত কয়েক বছর ধরে তিস্তার ভাঙনের কারণে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নরশিং ও তালপট্টি এবং লালমনিরহাট সদর উপজেলার হরিণচড়া এলাকার হাজারো মানুষ ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার শেষ সম্বল হারিয়েছে। চলতি বছর ত্রাণ উপদেষ্টা আসাদুল হাবিব দুলুর উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই এলাকায় তীর সংরক্ষণকাজ বাস্তবায়ন করে। কিন্তু নতুন বাঁধ নির্মাণের পর নদীপাড়ের মানুষের মধ্যে যে স্বস্তি এসেছিল, তা স্থায়ী হয়নি।

মঙ্গলবার রাতে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করে।

নদীর তীব্র স্রোতে নতুন নির্মিত তীর সংরক্ষণকাজের প্রায় ২০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। একইসাথে নদীর পানিতে কয়েকটি বসতবাড়ি ভেঙে যায় এবং প্রায় ৫০০টি বাড়িতে পানি ঢুকে পড়ে। বিস্তীর্ণ এলাকার আমন ধানের বীজতলা তলিয়ে যায়।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, লালমনিরহাটের আদর্শপাড়া থেকে গঙ্গাচড়ার তালপট্টি হয়ে নরশিং পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় তীর সংরক্ষণকাজ করা হয়েছিল।

গত কয়েক দিন ধরে তীব্র স্রোতের কারণে বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। সোমবার রাতের পানি বৃদ্ধির পর পরিস্থিতির আরো অবনতি ঘটে। ইতিমধ্যে প্রায় ২০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন স্থানে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে।

স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে তিস্তার পানি দ্রুত ওঠানামা করছে।

আকস্মিক বন্যা, তীব্র স্রোত এবং হঠাৎ পানি কমে যাওয়ার কারণে নদীতীরজুড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে প্রায় ১ হাজার ৫০০ পরিবারের বসতভিটা, বিস্তীর্ণ ফসলি জমি, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি গুরুত্বপূর্ণ সড়ক হুমকির মুখে পড়েছে।

তালপট্টি গ্রামের আনোয়ারুল ইসলাম বলেন, ‘অনেক আশা নিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছিল। ভেবেছিলাম এবার আর ভাঙন হবে না। কিন্তু কয়েক মাসও টিকল না। চোখের সামনে নতুন বাঁধ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখন আবার ঘরবাড়ি সরানোর চিন্তায় আছি।’

নরশিং এলাকার কৃষক নুর মোহাম্মদ বলেন, ‘সরকার অনেক টাকা খরচ করে বাঁধ নির্মাণ করেছে। কিন্তু এত দ্রুত যদি ভেঙে যায়, তাহলে এই বাঁধ দিয়ে আমাদের কী লাভ হলো? এখন আবার বাড়িঘর ও জমিজমা হারানোর ভয় রয়েছে।’

হরিণচড়া গ্রামের সাইদুল বলেন, ‘বাঁধ হওয়ার পর মনে হয়েছিল ভয় কেটে গেছে। এখন দেখি বাঁধও নদীতে চলে যাচ্ছে। রাতে ঘুমাতে পারি না। মনে হয় কখন ঘরটাও নদীতে ভেঙে পড়ে। ভাঙন শুরুর পর দ্রুত ব্যবস্থা নিলে হয়তো এতটা ক্ষতি হতো না। এখন জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক না ফেললে পুরো বাঁধই নদীগর্ভে চলে যাবে।’

এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে সেখানে ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে ৬ হাজার জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ চলছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে আরও জিও ব্যাগ ও অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে জিল্লু মণ্ডল, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে জিল্লু মণ্ডল, অতঃপর...

রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জিল্লু মণ্ডল উপজেলার চরঝিকরি গ্রামের বাসিন্দা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক। পরে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রী চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদরাসায় যাওয়ার পথে চরঝিকরি দক্ষিণপাড়ায় লোকমান হোসেনের বাড়ির পাশের মাঠসংলগ্ন একটি আখক্ষেতের কাছে পৌঁছালে অভিযুক্ত তার পথরোধ করে জোরপূর্বক আখক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে ছাত্রীটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায়।

পরদিন মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয়রা জিল্লু মণ্ডলকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন বলেন, শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গেলে প্রথমে সে অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনার কথা স্বীকার করে।

তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জিল্লু মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (৪) (খ) ধারায় মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%