০২:২২ পি.এম
পুলিশ সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে পুলিশ। এ সময় রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার প্রেক্ষিতে সেখানে তল্লাশি চালিয়ে সাজ্জাদ তালুকদারকে আটক করা হয়।
রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে সাজ্জাদ তালুকদারকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুললেন হুইপ দুলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন