ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

২৮ নভেম্বর এর মধ্যে ইরানে হামলার মাধ্যমেই শুরু হবে রক্তক্ষয়ী সেই মহাযুদ্ধ


২৮ নভেম্বর এর মধ্যে ইরানে হামলার মাধ্যমেই শুরু হবে রক্তক্ষয়ী সেই মহাযুদ্ধ

পারস্যের সিংহ ইরানের বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাসের ১২ দিনের যুদ্ধে হেরে ও এর ব্যর্থতার গ্লানি না মুছতে পেরে জায়নবাদী ইহুদীবাদি ইজরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় ২০২৬ সালে ২৮ ফেব্রুয়ারি শুরু করে। টানা ৪০ দিনের যুদ্ধের পর বিগত কয়েক দশক ধরে বিশ্ব শাসন করা পশ্চিমা জায়নবাদী ইহুদি মার্কিনী জোট অকল্পনীয় ভাবে ইরানের ব্যাপক বিধ্বংসী প্রতিরোধের মুখে পড়ে একপ্রকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ছাড়তে বাধ্য হয় ও এক প্রকার লজ্জা জনক পরাজয় বরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমেই প্রকাশ হয়েছে, এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রায় ২৬ টি ঘাঁটি হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা ইরান একেবারেই ধ্বংস করে দিয়েছে। এমন প্রতিরোধ বা বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে কারো একটি গুলি চালানোর যেখানে সাহস হয় না বিশ্বের অপর বৃহৎ বৃহৎ পরাশক্তি থাকার পরেও সেখানে এক ইরান যার উপর দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক সামরিক, রাজনৈতিক সহ বিশ্বের যত ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় তার সবটাই দেয়া - এই ইরান কিভাবে যুক্তরাষ্ট্র ইসরাইল জোটের মত বিশ্ব পরাশক্তিকে হরমুজ প্রণালীতে নাকানি চুবানি খাওয়ালো তা যুক্তরাষ্ট্রের কাছে স্বপ্নের মত মনে হয়। এই ব্যর্থতা ও গ্লানি ঢাকতে এবং বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের পরাশক্তির ভাবমূর্তি পুনরুদ্ধার করতে ব্যাপক ধ্বংসলীলা চালানোর একটা প্রস্তুতি দীর্ঘদিন থেকেই নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত জোট এবং তাদের মুসলিম নামধারী কাফের মুনাফেক আরব মিত্রগুলো। 

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলের লজ্জা জনক পরাজয়ের পর ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু তাদের নিজ নিজ দেশেও নির্বাচনে লজ্জাজনক পরাজয় বরণ করেছে। অথচ তারাই ইরানে রেজিম চেঞ্জ কিংবা সরকার পতনের জন্য যুদ্ধ শুরু করেছিল- এটাই এক আল্লাহ কিংবা ঈশ্বর কিংবা যীশু যাই বলুন না কেন তারই খেলা। ইরানের দেওয়া ব্যাপক বিধ্বংসী আঘাতের যে লজ্জা তা গোটা বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। একদিকে ইরানের কাছে পরাজয়ের কারণে নিজ নিজ দেশের নির্বাচনে পরাজিত ডোনাল্ড ট্রাম্প ও জায়নবাদী ইহুদী ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু ক্ষমতাই হারাননি বরং তাদের জন্য অপেক্ষা করছে নিজ দেশেই অপরাধের জন্য জেল এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য অপেক্ষা করছে ইনপিসমেন্ট এর মত লজ্জাজনক পরাজয়ের মালা। 
 
এসব কারণে ট্রাম্প ও নেতানিয়াহু ক্ষমতা হারানো, ইমপিচমেন্ট ও শেষ বয়সের বাকি জীবন জেলে থাকার চেয়ে ইরান যুদ্ধ করে নিজ দেশে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে ইরানে একটি হামলা করবে এটি এক প্রকার ভবিষ্যৎব্য প্রমাণিত সত্য। কারো বিশ্বাস হোক বা না হোক পৃথিবী ধ্বংসের একটি মহাপ্রলয় ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর হাত ধরেই হবে এমন কথা লিখে রাখতে পারেন। আর মুসলিমদের ধর্মীয় তথ্য মতে যে মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে কিংবা বিশ্ব তৃতীয় মহাযুদ্ধ তথা বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্ব অথবা পরমাণু যুদ্ধের আশঙ্কা দীর্ঘদিন থেকেই করছে তার যথার্থ ঘটনা ঘটানোর জন্য এই দুই খ্যাপাটে ও রক্ত পিপাসু পাগলাটে জায়নবাদী ও ইহুদিবাদী, মস্তিষ্ক বিকৃত ব্যক্তিদের পক্ষেই সম্ভব এবং এমন উত্তপ্ত, উপযুক্ত সময় এবং পরিস্থিতি কিংবা ঘটনা বিগত কোন সময়ে ঘটেনি এবং ভবিষ্যতেও এমন মস্তিষ্ক বিকৃত দুই ব্যক্তি একত্রিত হওয়ার কোন সুযোগ ও হয়তো আসবে না। 
 
উভয় দেশের এই শীর্ষ দুই নেতা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা যেহেতু নিজ দেশেই ক্ষমতা হারিয়েছেন, উভয় নেতার বিরুদ্ধে নিজ দেশে শাস্তিমূলক ব্যবস্থা জেল জরিমানা এবং প্রেসিডেন্ট পথ থেকে অব্যাহতি দেওয়ার ইমপিচমেন্ট এর সম্ভাব্য শিকার হতে পারেন তাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ইজরায়েল ও আমেরিকায় পরবর্তী নির্বাচিত গ্রহণযোগ্য নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার আগে কিংবা আমেরিকায় ট্রাম বিরোধী ডেমোক্রেট শিবির উভয় কক্ষে শক্তিশালী অবস্থান নেওয়ার পূর্বে এই নভেম্বর মাসের ২৮ তারিখ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত সময়। কারণ তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন নেতানিয়াহু শুধু ক্ষমতাই হারাবেন না, তার গলায় ঝুলছে কয়েকটি ভয়ংকর মামলা এবং নতুন সরকার গঠনের পর ফিলিস্তিনের স্বাধীনতা আমি গোষ্ঠী হামাস কর্তৃক ইসরাইলে ২০২৩ সালে অভিযানের সময় দেশের নিরাপত্তা দিতে ব্যর্থতা কিংবা অবহেলার কারণে সে বিষয়ে তদন্ত করে ইজরাইলের এই রক্ত পিপাসু সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর রকমের অভিযোগ উত্থাপিত হওয়ার পর সে বিষয়েও তার জেল হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচন পরবর্তী সময়ে আগামী ২০২৭ সালের প্রথম মাসেই উচ্চকক্ষের ও নিম্ন কক্ষে বসতে যাচ্ছে পরবর্তী নির্বাচিত সিনেটর এবং কংগ্রেসম্যান গন। ফলে তখন ডোনাল্ড ট্রাম্প কে ইমপিসমেন্ট এর জন্য বিল উত্থাপিত হলে উভয়পক্ষে তা পাস হতে পারে ফলে ডোনাল্ড ট্রাম্প বাকি দুই বছরের জন্য যে পুতুল হিসেবে বসে থাকতে পারতেন প্রেসিডেন্ট নাম নিয়ে সেটাও হয়তো পারবেন না। 
 
এসব কারণে উভয় দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মাথায় আঘাতপ্রাপ্ত বিষধর সাপ কিংবা জালে আটকে পড়া সিংহ কিংবা বাঘের মত ভয়ংকর ও বিকৃত মানসিক পরিস্থিতি নিয়ে অবস্থান করছে। এই দুইজনের এখন লক্ষ্যই হচ্ছে ভয়াবহ একটি যুদ্ধ বাধিয়ে নিজ নিজ দেশে নির্বাচন পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে জরুরি পরিস্থিতি দিয়ে নিজেদের বাকি দিনগুলোকে জেল মুক্ত, জরিমানা মুক্ত ও নিরাপদ রাখা। 
 
এছাড়াও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন হচ্ছে আমেরিকার পতনের পর জায়নবাদি ইসরাইলে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে নেতানিয়াহ কিংবা ইজরাইল এ্যাপস্টিন ফাইলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যক্তি ক্ষমতায় থাকা ক্ষমতাধর ব্যক্তিদের কে ট্রাপে ফেলা থেকে শুরু করে আমেরিকায় ইজরাইলি লবি শক্ত করা থেকে শুরু করে এহেন কোন কাজ নেই যা সম্পন্ন করেনি। ইহুদিবাদী ইসরাইলের লক্ষ্যই হচ্ছে বিশ্বে একটি ভয়াবহ রক্তক্ষয়ী পরমাণু যুদ্ধ বাধিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের অন্যান্য পরাশক্তি রাষ্ট্রগুলোর একটি মরণঘাতী পরমাণু যুদ্ধ কিংবা মহাযুদ্ধ তৈরি করে দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ব পরাশক্তির ক্ষমতা ধ্বংস করে সেই গ্রেটার ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসরাইল রাষ্ট্রকে বিশ্বে সুপার পাওয়ার কিংবা আমেরিকার স্থলাভিষিক্ত করা। 
 
আর সুই সুতায় কিংবা ঘড়ি ঘণ্টায় এই সময়টি একদম কাটায় কাটায় মিলে গেছে। বর্তমান জায়নবাদী ইহুদীদের গ্রন্থ তালমুদ অনুযায়ী ইহুদীরা বিশ্বাস করে ইসরাইল রাষ্ট্র ৮০ বছরের অধিক সময় দীর্ঘায়িত হয়না এবং ইতিমধ্যে তা ৭৮ বছর অতিক্রম করছে অর্থাৎ আর বাকি আছে দু'বছর এতে ধ্বংস হয়ে যাবে ইসরাইল নামক ইহুদী রাষ্ট্রটি অর্থাৎ ২০২৮ সাল। আর এই ধ্বংস থেকে নিজেদেরকে বাঁচাতে ইহুদীবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতায় আসার পূর্বে এটা বলেই ক্ষমতায় এসেছিলেন যে, সেই ভবিষ্যৎ ধ্বংসলীলা থেকে ইজরাইলকে বাঁচানোর জন্য তিনি প্রয়োজনে যা করার তা করবেন। অর্থাৎ ধর্মগ্রন্থ অনুযায়ীও তিনি চলেন না, তিনি ধর্ম গ্রন্থের তত্ত্বকেও অস্বীকার করে নিজের ক্ষমতাকে প্রমাণ করার জন্য প্রয়োজনে পরমাণু যুদ্ধ বাধিয়ে হলেও নিজেকে জয় লাভের চেষ্টা করবেন, অর্থাৎ তিনি তাদের নিজ ধর্মকে অতিক্রম করতে চান মহাশক্তি কিংবা নিজেকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করতে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন একজন নির্বাচিত প্রেসিডেন্ট যার প্রতি মুহূর্তে কোন বক্তব্য পরমুহুর্তে গিয়ে একই থাকে না। অস্থির এবং ব্যবসায়িক একজন ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কিভাবে রাজনীতিবিদ হিসেবে নির্বাচনে জিতিয়েছেন সেটাই এখন বড় প্রশ্ন কারণ বিশ্ব রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের বোঝার বাইরে, এই কারণে তার হাত ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব পরাশক্তি হয়তো তার শেষ দেখবে, হয়তো আমেরিকা সুপার পাওয়ার থেকে জিরো পাওয়ারে নেমে যাবে এমন আশঙ্কা করা যায়। যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টই ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার কথা কল্পনাও করেননি (কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কিংবা এফবিআই কিংবা সামরিক কর্মকর্তাদের তথ্য নিয়ে কিংবা তথ্য উপাত্ত ঘেটে) বা সর্বাত্মক যুদ্ধ করা থেকে বিরত থেকেছিলেন এবং সর্বশেষ বারাক ওবামাও ইরানের সাথে পরমানু চুক্তি করেছিলেন। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৭ সালের সেই চুক্তি এক লহমায় ছিড়ে ফেলেন। এমনকি তার পরবর্তী সময়ে দৃশ্য দেখেছে কিভাবে ভেনিজুয়েলা থেকে রাষ্ট্রপ্রধানকে সস্ত্রীকে কিংবা পরিবারসহ অপহরণ করে নিয়ে যাওয়া, সেই নেশায় পরে ইরানে হামলা করা এগুলো একটি বিশ্ব পরাশক্তির কিংবা ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাজ হতে পারে না, যদি তিনি প্রকৃত অর্থে রাজনীতিবিদ হতেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাই একজন জুয়ারী হিসেবে ভালো চেনে। অর্থাৎ তিনি বিজনেস বোঝেন, বা ব্যবসা বুঝেন, কিংবা জুয়া খেলতে পছন্দ করেন এবং বিশ্ব ধ্বংসের জন্য যদি কোন ভয়ংকর বাজি লাগানো প্রয়োজন হয় সেটিও ডোনাল্ড ট্রাম্প লাগাতে পারেন। 
 
এমন দুই দেশের দুই প্রধানের পাগলাটে ও খ্যাপাটে এবং ভয়ংকর গণহত্যাকারী জুটি পৃথিবীর ইতিহাসে আর কখনো মেলেনি। আর এ কারণেই তাদের বর্তমান পরিস্থিতি থেকে তাদেরকে উত্তরন করতে হলে ইরান যুদ্ধের মাধ্যমে বিশ্বে মহাযুদ্ধ বাঁধিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হলেও বাঁচার চেষ্টা করছেন। এ কারণেই মহাযুদ্ধ লাগাবেন। 
 
অন্যদিকে ইসলাম ধর্মের ভবিষ্যৎবাণী অনুযায়ী যেহেতু শেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের অনেক আলামত বা লক্ষণের কথা বলেছিলেন বা পৃথিবী ধ্বংসের সম্ভাব্য অনেক কথাই বলে গিয়েছিলেন। যেমন পুরুষ নারীর ভূমিকা অবতীর্ণ হবে, নারীরা পুরুষের মতো চলবে, চাকর বাকরেরা মালিক হবে আর মালিকগণ চাকরের মত লজ্জা জনক পরিস্থিতিতে পড়বেন, জ্ঞানীরা মূর্খদের কাছে লজ্জায় পড়বেন, দিন, সপ্তাহ, মাস, বছর কিংবা সময় দ্রুত অতিবাহিত হবে, মানুষের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা কমে যাবে, যেনা ব্যভিচার বেড়ে যাবে, আদ এবং সামুদ জাতির মত পুরুষে পুরুষে যেন কিংবা নারীতে নারীতে জেনা বা সমকামিতা ভয়ংকর আকার ধারণ করবে। যা ইতিমধ্যেই এই ঘটনাগুলো ঘটছে। এমনকি বিংশ শতাব্দীর পর কি হবে তা রাসূল তার সাহাবীদের বলতে অস্বীকার করেছিলেন এমন কথা শোনা যায়। তাহলে বিংশ শতাব্দী পেরিয়ে আজকে একবিংশ শতাব্দীর ২৬ বছর অতিবাহিত হচ্ছে সে সম্পর্কে রাসূল যদি বলতে না পারেন তাহলে বোঝাই যাচ্ছে কেয়ামত বেশি খুব দূরে নয়। যখন প্রায় পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষের ওই যুদ্ধে মৃত্যু হবে, সেই যুদ্ধের কারণে পৃথিবীতে মহামন্দা, ক্ষরা, দুর্ভিক্ষ, মহামারী ভয়ানক আকার ধারণ করবে। ইজরায়েলে ইহুদীবাদীদের দাজ্জালের আবির্ভাব ঘটবে আর তাকে হত্যার জন্য ঈসা মসীহ (আলাইহি ওয়াসাল্লাম) পৃথিবীতে যে মসজিদের মিনারে অবতরণ করবেন সিরিয়ায় সেটিও নির্মিত হয়ে গেছে, ইমাম মাহদীর পূর্বে দাজ্জালের আবির্ভাবের পর মক্কা থেকে মদিনার দিকে দ্রুত গতিতে আসলে তাঁর হাতে মানুষ বায়াত নিতে শুরু করবে। আবার রাসুলের আরেক হাদীস অনুযায়ী ইয়েমেন থেকে আগুনের গোলা বর্ষিত হবে তারপর কেয়ামত সংঘটিত হবে। ইতিমধ্যে ইয়েমেন থেকে সৌদি অভিমুখে আগুনের গোলা(ক্ষেপণাস্ত্র) বর্ষিত হচ্ছে, মদিনা বিরানভুমিতে পরিণত হবে ও হিংস্র জন্তু-জানোয়ারে ভরে যাবে, মক্কা-মদিনার মত মরুভূমি অঞ্চলে ভয়াবহ বন্যা ভূমিধস হবে যা ইতিমধ্যে শুরু হয়েছে, পরপর তিনটি ভূমিকম্প হবে, ফোরাত কিংবা নদী ফেটে সোনার খনি দেখা যাবে যা তেলের খনি হিসেবে গণ্য করা হচ্ছে এটা নিয়ে তিনটি পক্ষ যুদ্ধ করবে যা ইতিমধ্যে তিন পক্ষকেই দেখা যাচ্ছে, একদিকে আমেরিকা ইসরাইল ও তার মিত্ররা, অন্যদিকে ইরানসহ রাসূলের আশীর্বাদ প্রাপ্ত হুতি বিদ্রোহী এবং ইসলামিক আমিরাত আফগানিস্তান, অন্যদিকে রাশিয়া চীন উত্তর কোরিয়া অক্ষ, মধ্য এশিয়া থেকে কিংবা খোরাসান অঞ্চল থেকে একটি বাহিনী জেরুজালেম তথা পবিত্র বায়তুল আকসা তথা মুসলিমদের প্রথম কিবলা দখলের জন্য রওনা হবে ইমাম মাহাদীর সাথে যোগ দেওয়ার জন্য- এই বিষয়গুলো থেকে অনুমান করা যায় সবগুলোই এত কাছাকাছি যে যদি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর হাত ধরে এই মহাযুদ্ধ শুরু হয় তাহলে তার সবকিছুই ইতিমধ্যে ঘটে গেছে। এখন শুধু সেই যুদ্ধটি শুরু হওয়া কিংবা ভয়ংকর পরমাণু বা মহাযুদ্ধ দৃশ্যমান হতে বাকি-কবে শুরু হবে সেটাই দেখার বিষয়। 
 
ইতিমধ্যে ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের কয়েক দিনের বা মাসের খাবার খাবার সরবরাহ কিংবা মজুদ রাখতে বলেছেন- যা রাসূল তার উম্মতের জন্য বলেছিলেন, মালহামা কিংবা মহাযুদ্ধ শুরুর পূর্বেই এক বছরের খাবার জোগাড় করতে। সেটিও মিলে যাচ্ছে। কারণ পৃথিবীতে মহা শক্তিধর এলনিনো তথা অতি উচ্চ তাপমাত্রার কারণে খরা এবং আবহাওয়া বিপর্যয়ের কারণে ২০২৭ সালে বিশ্ব খাদ্য সংকটে পড়বে বলেও গবেষকরা ইতিমধ্যেই সতর্ক করেছেন।
 
যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট এবং যুদ্ধ মন্ত্রীগণ ইতিমধ্যেই বলা শুরু করেছেন যে, "ইরান যুদ্ধ ইতোমধ্যেই শেষ হয়েছে" কিন্তু প্রশ্ন হচ্ছে যুদ্ধ যদি শেষই হয় তাহলে কেন ইরানের দিকে ভূমধ্যসাগর কিংবা আরব সাগরে দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহি রণতরি ইউএসএস জর্জ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন থাকার পরেও ইউ এস এস রুজভেল্ট নামক বিমানবাহী রণতরি কেন আনা হচ্ছে? এই তিনটি রণতরি মিলে প্রায় ২০০ যুদ্ধবিমান কেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে? যুদ্ধ নাই হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের (পরোক্ষ পরামর্শে) আরব দেশগুলোর সংস্থা জি সি সি কুয়েত ইরান কর্তৃক মিলিশিয়া গোষ্ঠীগুলো দখল করতে পারে এমন আশঙ্কায় যৌথ বাহিনী তৈরি করছে এবং যার হেডকোয়ার্টার কুয়েতে করার চিন্তা ভাবনা করছে? যুদ্ধ যদি নাই হয় তবে কেন ইরান সাজসাজ রব নিয়ে একের পর এক চমক দেখিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে এবং কোড ১০০ চালু করে রেখেছে? যুদ্ধ যদি নাই হয় তবে কেন মোজতবা খামেনি তার শীর্ষ সামরিক ব্যক্তির মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হাতে লেখা পত্র দিয়ে খবর আদান প্রদান করছেন? যুদ্ধ যদি নাই হয় তাহলে কেন এরপর রাশিয়া থেকে গোপনে সামরিক বিমানে করে ইসরাইলে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা হাজির হলেন? ইরানের সাথে যদি মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরাইলের মরণঘাতী যুদ্ধ যদি নাই হয় তাহলে কেন এখনো ইয়েমেনের সাথে সৌদির কোন সমঝোতা হচ্ছে না? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় ইরানের সাথে যুদ্ধ করার পূর্ব মুহূর্তে একটি মিথ্যা কথা বলেন, আর তা হচ্ছে "যুদ্ধ থেমে যাচ্ছে" কিংবা "আলোচনায় অগ্রগতি হয়েছে" এর অর্থই হচ্ছে যুদ্ধ শুরু হচ্ছে। পরপর দুটি হামলা ইরানে ২০২৫ এবং ২৬ সালে যখন সংগঠিত হয় তখন উভয় দেশের মধ্যে আলোচনার টেবিলে উভয় দেশের প্রতিনিধিরা বসা ছিলেন। এর অর্থ হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প মিডিয়ায় বলছেন "ইরানের সাথে আর যুদ্ধের কোন প্রয়োজন মনে হয় নেই" তখনই নিশ্চিত থাকুন, এটি ভয়ংকর মহাযুদ্ধের একটি তার কথার অনুরূপ একটি ধারাবাহিক পূর্ব সতর্কবার্তা।
 
সুতরাং আরবিতে মালহামা কিংবা বাংলায় মহাযুদ্ধ কিংবা ইংলিশে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যাই বলুন না কেন ,পৃথিবী ধ্বংসের মহাযজ্ঞ ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর হাত ধরেই হতে পারে এমন আশঙ্কা বর্তমান বিশ্ব পরিস্থিতি, ইহুদি ধর্মগ্রন্থ তালমুদ কিংবা একমাত্র পৃথিবীতে ঐশী বাণী আল-কোরআন ও তার রাসূলের হাদিস অনুযায়ী কেয়ামতের পূর্ব যতগুলো লক্ষণ ছিল তার সবগুলোই প্রায় পরিপূর্ণ হয়েছে। আর দুজন এমন উগ্রপন্থী বিশ্বের শীর্ষ রাজনৈতিক এবং রাষ্ট্রপ্রধান একসাথে এমন জুটি আর কখনো মেলেনি যারা বিশ্ব ধ্বংসের জন্য সম্ভাব্য এবং ভয়ংকর ভাবে উপযুক্ত হিসেবে মনে হচ্ছে। 
 
শেষ কথা, যুদ্ধ কখনোই আমাদের জন্য স্বস্তিদায়ক বিষয় নয়, যা পৃথিবী ধ্বংস করবে, মানব সভ্যতা ধ্বংস করবে, মানবজাতির ইতিহাস কে হয়তো মুছে ফেলে নতুন কোন ইতিহাস লিখবে - এমন যুদ্ধ পৃথিবীর কোন শান্তিকামি মানুষ চায় না কিন্তু পৃথিবী আজ যাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে তারাও নিজেদেরকে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জেহেল আবু লাহাবদের মত নিজেদেরকে ঈশ্বর হিসেবে দাবি করছে এবং অপ্রয়োজনে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য যুগের পর যুগ ধরে যুদ্ধ করে যাচ্ছে এবং সর্বশেষ এমন দুটি দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জুটি মিলে গেছে যারা পৃথিবীর এই মালহামা কিংবা মহা যুদ্ধের দ্বারপ্রান্তে এই পৃথিবীকে নিয়ে যাচ্ছেন বলে সমূহ সম্ভাবনা মনে হচ্ছে। সুতরাং ইসলাম ধর্মের অনুসারী হলে বর্তমান বিশ্বের বাস্তববাদী বিজ্ঞানীদের ২০২৭ সালের সম্ভাব্য দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী এবং রাসূলের এক বছরের খাবার মজুদ করার ভবিষ্যৎবাণী একত্রিত করলে মনে হয় বিষয়টি একান্তই নিকটবর্তী বাকিটা দেখা এবং অনুভব করার বিষয়। বিশ্বাসীরা হয়তো ইতিমধ্যেই এক বছরের খাবার যোগাড় করতে শুরু করেছেন এমন আশঙ্কা করা অমূলক নয়।
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক ও কলামিস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তাদের মৃত্যু ঘটেছে। তাদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও খোয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা পোস্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করে তল্লাশিদল। নিহত দুই পুলিশ কর্মকর্তার মধ্যে ৪০ বছর বয়সী রাশপাল কুমার এবং ৫৪ বছর বয়সী বাবি চাঁদ অন্তর্ভুক্ত রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীর স্থলাভিষিক্ত হতে ধেরনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। তাদের নিখোঁজ হওয়ার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দায়িত্বে ছিলেন। তাদের একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনাস্থল থেকে তাদের বহন করা আইএনএসএএস ও .৩০৩ রাইফেল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর হামলাকারীরা অস্ত্র দুটি নিয়ে পালিয়েছে।

নিখোঁজ হওয়ার পর প্রথম দিকে তাদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এদিকে দিনের বেলাতেও ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের খোঁজে কয়েক ঘণ্টা অভিযান চালানোর পর সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ওই এলাকায় যৌথ অভিযান আরও জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

মিসর সৌদি আরবে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল দেশটির নিরাপত্তা জোরদারের লক্ষ্যে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার কয়েক মাস আগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে মিডল ইস্ট আইকে মিসরের সামরিক সূত্র।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এক মিসরীয় সামরিক কর্মকর্তা জানান, সৌদি আরবে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান পাঠানো হয়েছে। এ ছাড়া, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে মিসরের নৌযান অবস্থান নিয়েছে। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-অ্যামুনসহ একাধিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে।

সোমবার ফ্রান্স ২৪-কে সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবের ওপর হামলার পর কয়েক মাস আগে সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়। বর্তমানে সেই উপস্থিতি আরো জোরদার করা হচ্ছে।

গত ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে মিসরীয় সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান সিসি। পরদিন দেশের জাতীয় প্রতিরক্ষা পরিষদ সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তার ঘোষণা দেয়। পরে ২৬ অক্টোবর পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি অনুমোদিত হয়।

তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযানে মিসরের স্থলসেনা অংশ নেবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বে মতবিরোধ রয়েছে, এমনটি জানিয়েছেন দুই সামরিক কর্মকর্তা। এক পক্ষ মনে করছে, সৌদি আরবের নিরাপত্তা, লোহিত সাগরের নৌপথ এবং সুয়েজ খালের স্বার্থে অভিযানে অংশ নেওয়া প্রয়োজন। অন্য পক্ষ ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর বিরোধিতা করছে।

মিসরের সামরিক কর্মকর্তাদের একাংশের মতে, বিমান ও নৌ অভিযানেই হুথিদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক অবকাঠামো দুর্বল করা সম্ভব হলে স্থল অভিযান এড়ানো যেতে পারে। প্রয়োজনে পরবর্তী সময়ে বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে মিসরের স্থলসেনা অংশ নিতে পারে। তবে আপাতত স্থলযুদ্ধের পরিকল্পনা নেই বলে সূত্রটি জানিয়েছে।

ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের বিষয়ে মিসরের অতীত অভিজ্ঞতাও এ বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৬২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনের গৃহযুদ্ধে রিপাবলিকান বাহিনীর পক্ষে হাজার হাজার সেনা পাঠিয়েছিল মিসর। দীর্ঘ ও ব্যয়বহুল ওই অভিযানে বহু মিসরীয় সেনা নিহত হন। ১৯৭০ সালে দেশটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়।

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিসরের আর্থিক সম্পর্কও আলোচনায় এসেছে। গত ৩০ অক্টোবর মিসরীয় গণমাধ্যম জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের রাখা ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ আরো এক বছর বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে মিসরের সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি।

সৌদি আরবে মিসরের সামরিক উপস্থিতি নিশ্চিত হলেও ইয়েমেনে স্থলসেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট নয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আয়ারল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়ারল্যান্ড শাখা ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করেছে। এ উপলক্ষে বুধবার (১০ নভেম্বর) কার্লোর উডফোর্ড ডলমেন হোটেলের বলরুমে একটি বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী সমর্থক সমবেত হন।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর উপস্থিত সকল নেতাকর্মী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সাবেক সভাপতি হামিদুল নাসিরের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান হোসেন উজ্জলের সঞ্চালনায় পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানা মিয়া, আক্তার হোসেন রকি, আরশাদ হোসেন এমাদ, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম শাহীন, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, ফারজানা জেসমিন পলি, মোহাম্মদ কামরুজ্জামান, ওয়াসিব আলী শাউন, আরিফা পারভিন, জসিম উদ্দিন, আতিকুর শহিদ মাদুর, আব্দুর রহিম ভূঁইয়া, মীর মোহাম্মদ হাবিবুর রহমান, আনোয়ারুল হক আনোয়ার, সাকের আহমেদ আরিফ, মনিরুল ইসলাম মনির, জাকারিয়া প্রধান এবং কবির আহমেদসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে প্রবাসে দলের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাক হোসেন: ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


ইশরাক হোসেন: ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ঘুস লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মাত্র ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

বুধবার (১১ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই বক্তব্য দেন।

পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্যের পুরো অংশ শোনা হলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক ছিলেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য সঠিক ছিল। তবে, তিনি ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

ইশরাক হোসেন আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে এটিকে সমর্থন করা হয় না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার যদি তার লভ্যাংশ থেকে খুশি হয়ে একটি উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, তাহলে এটি ঘুসের মধ্যে পড়বে না। তিনি বলেন, সিনিয়র সচিব একদিন তাকে বলেছিলেন যে, একজন ইঞ্জিনিয়ারের ঘুস খাওয়ার প্রয়োজন নেই। কাজের গুণগত মান ঠিক করে নেওয়ার পর ঠিকাদারের প্রফিট কাজের মধ্যেই ধরা থাকে।

তিনি আরও বলেন, কীভাবে ঠিকাদারের কাজটি দ্রুত বুঝে নিয়ে বিল টিল দেওয়ার পরে ঠিকাদার তার লভ্যাংশ থেকে খুশি হয়ে একটি উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটি ঘুসের মধ্যে পড়বে না। এটি গ্রহণ করা যেতে পারে। সেই জায়গাগুলোতে আমাদের নতুন করে চিন্তা করার সময় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%