ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পীরগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


পীরগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রংপুরের পীরগাছায় বাড়ির পাশে অবস্থিত ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু দুটি হলো- দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ঈদের পর আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় ধরে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বেলা ১১টার সময় স্থানীয়রা বাড়ির পাশে ডোবার মধ্যে দুটি মরদেহ ভাসতে দেখে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলে ঘটে যাওয়া ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


কাতার বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলে ঘটে যাওয়া ঘটনা

যেসব সাধারণ দর্শক ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ফুটবলের দিকে আবার নজর দিতে প্রস্তুত হচ্ছেন, তাদের অনেকের জন্য সম্ভবত চার বছর আগে মেসির আবেগঘন ট্রফি উঁচিয়ে ধরা এবং উদযাপনই শেষ দেখা ফুটবল ম্যাচ ছিল।

এরপরের বছরগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়েই অনেক কিছু ঘটেছে। বড় বড় খেলোয়াড় বদলি হয়েছে, জনপ্রিয় কোচ নিয়োগ ও বরখাস্ত হয়েছেন, বিভিন্ন ট্রফি জয় হয়েছে, আর অনেক নামী ক্লাব ও খেলোয়াড়দের ভাগ্যে নাটকীয় উত্থান-পতন হয়েছে।

২০২৬ বিশ্বকাপের অপেক্ষায় থাকা ফুটবল সমর্থকদের জন্য এই চার বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো—

মেসি ইন্টার মিয়ামিতে যোগদান এবং এমএলএস শিরোপা জয়।

আর্জেন্টিনাকে বহু দশকের মধ্যে প্রথমবারের মতো কোপা আমেরিকা এবং ফিফা বিশ্বকাপ শিরোপা জেতানোর পর মেসি ২০২২-২৩ মৌসুমের বাকি অংশ পিএসজেতে কাটান। এরপর ২০২৩ সালের গ্রীষ্মে তিনি নতুন এক অধ্যায় শুরু করেন।

৩৬ বছর বয়সে সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন। এই স্থানান্তর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। মিয়ামির হয়ে ১০৪ ম্যাচে ৯০ গোল করার পাশাপাশি ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম তিনটি বড় শিরোপা উপহার দিয়েছেন- লিগ কাপ (২০২৩), এমএলএস সাপোটার্স শিল্ড (২০২৪) ও এমএলএস কাপ (২০২৫)।

এছাড়া বিশ্বকাপ জয়ের কৃতিত্বে তিনি নিজের অষ্টম ব্যালন ডি'অরও অর্জন করেন।

পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাত্রা।

২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদ দীর্ঘদিনের ট্রান্সফার জল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম কাঙ্খিত ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি থেকে দলে ভেড়ায়।

অনেকেই ধারণা করেছিলেন যে এমবাপ্পে মাদ্রিদে গিয়েই বড় বড় শিরোপা জিতবেন। কিন্তু প্রথম দুই মৌসুমে তিনি কোনো বড় ট্রফি জিততে পারেননি। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে ৮৬ গোল করেছেন, তারপরও মাদ্রিদের সমর্থকদের পূর্ণ সমর্থন অর্জন করতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে।

অন্যদিকে, পিএসজি ইউরোপের অন্যতম সেরা দলে পরিণত হয়ে গেছে। বহু বছর ধরে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করে আসছে। কিন্তু নেইমার, এমবাপ্পে এবং মেসিকে বিদায় দিয়ে তরুণ প্রতিভায় বিনিয়োগ করার পরেই তারা শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করে।

লামিন ইয়ামাল মেসির উত্তরসূরি হিসেবে আবির্ভূত হয়েছেন।

বহু বছর ধরে ইউরোপীয় ফুটবল নতুন এক বিস্ময়কর তরুণ প্রতিভার অপেক্ষায় ছিল। মনে হচ্ছিল এমবাপ্পেই সেই শূন্যস্থান পূরণ করবেন। কিন্তু ২০২৩ সালের এপ্রিল মাসে লামিন ইয়ামাল নামের ১৫ বছর বয়সী বার্সেলোনার এক খেলোয়াড় আলোচনায় চলে আসেন।

বর্তমানে ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখেন। তিনি ইতোমধ্যে বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা শিরোপা জিতেছেন এবং স্পেনকে ২০২৪ ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

২০২৫ সালের ব্যালন ডি'অর জয়ের তালিকায় তিনি রানার-আপ হন। তবে তার দ্রুত উত্থান দেখে মনে হচ্ছে খুব শিগগিরই তিনি সেই পুরস্কারও জিতে নিতে পারবেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবশেষে আরেকটি বড় ট্রফি জয়।

২০২২ বিশ্বকাপের পর সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি পেশাদার লিগে পাড়ি জমানো।

বিশ্বকাপ শেষ হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে, আল নাসরে যোগ দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে প্রথম বড় তারকা হয়ে ওঠেন। তার পথ অনুসরণ করে পরে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড় সেখানে যোগ দেন।

তবে, বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো দীর্ঘ সময় কোনও বড় ট্রফি জিততে পারেননি। অবশেষে এই মাসের শুরুতে তিনি আল নাসরকে সৌদি লিগ শিরোপা জিতিয়ে সেই অপেক্ষার অবসান ঘটান। এর আগে তার সর্বশেষ বড় ট্রফি ছিল জুভেন্টাসের হয়ে জেতা ২০২০-২১ ইতালিয়ান কাপ।

এখন রোনালদোর সামনে আরও বড় লক্ষ্য রয়েছে। তিনি প্রকাশ্যেই জানিয়েছেন ক্যারিয়ারে ১ হাজারতম গোল করা প্রথম ফুটবলার হতে চান। ২০২৬ বিশ্বকাপের আগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩।

পুলিসিককে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন এ্যাডামস।

যদিও ক্রিস্টিয়ান পুলিসিচ এখনও যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের সবচেয়ে পরিচিত মুখ। কিন্তু অনেকের মতে তিনি আর দলের সেরা খেলোয়াড় নন। গত কয়েক বছরে বহুমুখী মিডফিল্ডার টাইলার এ্যাডামসের ধারাবাহিক উন্নতি তাকে এই মর্যাদার শক্তিশালী দাবিদার করে তুলেছে।

এই মৌসুমে এ্যাডামস বোর্নমাউথের ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর ফলে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

নেইমার মাত্র ৬৩টি ম্যাচ খেলেছেন।

যেখানে মেসি ও রোনালদো এখনও নিয়মিত গোল করে চলেছেন, সেখানে নেইমারের ক্যারিয়ার ২০২২ বিশ্বকাপের পর নাটকীয়ভাবে নিম্নমুখী হয়েছে।

ইনজুরি এবং ফর্মহীনতার কারণে বিশ্বকাপের পর তিনি ক্লাব ও দেশের হয়ে মোট মাত্র ৬৩টি ম্যাচ খেলতে পেরেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি নিজের সাবেক ক্লাব সান্তোসে ফিরে যান। সেখানে কিছুটা নিয়মিত খেলার সুযোগ পাওয়ার পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে ২০২৬ বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার মতো উপযুক্ত মনে করেন। তবে টুর্নামেন্টের প্রস্তুতির সময়ও তিনি আবার চোটের সমস্যায় পড়েছেন।

ব্যালন ডি'অরের দুই নতুন বিজয়ী।

২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যালন ডি'অর প্রায় পুরোপুরি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে ছিল। এই সময়ে, মাত্র দুই বছর ছাড়া পুরস্কারটি তারা দুজন ভাগাভাগি করে নিয়েছেন।

তবে দুজনই এখন তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় নতুন মুখের উত্থান ঘটেছে।

২০২৪ সালে রড্রি ব্যালন ডি'অর জিতেন। তিনি ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে সাহায্য করেন এবং স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতেন।

২০২৫ সালে ওসমান ডেম্বেলে ব্যালন ডি'অর জিতেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজি ঐতিহাসিক ট্রেবল জয় করে।

হ্যারি কেইনের ট্রফি জয়।

হ্যারি কেন ২০২২ বিশ্বকাপের পর নিজেকে বিশ্বের সবচেয়ে ধারাবাহিক গোলদাতাদের অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালের শুরু থেকে তিনি ১৪০-এরও বেশি গোল করেছেন এবং ২০২৬ সালের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

টটেনহ্যামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও ১৩ বছরে কোনো ট্রফি জিততে পারেননি কেন। কিন্তু ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়।

তিনি বায়ার্নের হয়ে ১৪৭ ম্যাচে ১৪৬ গোল করেছেন এবং অবশেষে নিজের প্রথম বড় শিরোপাগুলো জিতেছেন- দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ এবং একটি জার্মান সুপারকাপ।

টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের অবনতি।

কেনের বিদায়ের পর টটেনহ্যামের অবস্থা খুব একটা ভালো হয়নি। যদিও তারা ২০২৪-২৫ মৌসুমে ইউরোপা লিগ জিতে ১৭ বছরের ট্রফিখরা কাটায়, একই মৌসুমে তারা প্রিমিয়ার লিগে ১৭তম স্থানে শেষ করে, যা ১৯৭৮ সালের পর তাদের সবচেয়ে খারাপ ফল।

পরের মৌসুমেও তারা আবার ১৭তম স্থানে শেষ করে এবং রেলিগেশনের কাছাকাছি চলে যায়।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডও কঠিন সময় পেরিয়েছে। ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যামের কাছে হারের পাশাপাশি তারা লিগে ১৫তম স্থানে শেষ করে, যা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রিমিয়ার লিগ ফল।

পরে কোচ রুবেন আমোরিমের পরিবর্তে মাইকেল ক্যারিককে আনার পর দলটি ঘুরে দাঁড়ায় এবং তৃতীয় স্থানে থেকে আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নিশ্চিত করে।

বার্সেলোনার আর্থিক সংকট এখনও শেষ হয়নি।

ফুটবলের অনেক কিছু বদলালেও বার্সেলোনার আর্থিক সমস্যা এখনও রয়ে গেছে। ২০১৭ সালে নেইমারের বিশ্বরেকর্ড ট্রান্সফারের পর বার্সেলোনা খেলোয়াড় কেনা ও বেতন বাবদ বিপুল অর্থ ব্যয় করতে শুরু করে। এর ফলে ক্লাবটির ঋণ একসময় ১ বিলিয়ন ইউরোরও বেশি হয়ে যায়।

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, তবে চাপ এখনও রয়েছে।

আশার আলো হিসেবে দেখা হচ্ছে সংস্কারকাজ শেষে কাতালান জায়ান্টদের আবারও ক্যাম্প ন্যুতে ফিরে আসাকে। ২০২৩ সাল থেকে সংস্কারের কারণে স্টেডিয়ামটি ব্যবহার করা যায়নি। কিন্তু বর্তমানে, আংশিক ধারণক্ষমতা নিয়ে পুনরায় খোলা হয়েছে। ১,০৫,০০০ দর্শক ধারণক্ষমতার আধুনিকায়িত স্টেডিয়াম ভবিষ্যতে ক্লাবের আয় বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

কয়েকটি দীর্ঘ ট্রফিখরা শেষ হয়েছে।

২০২২ সালের পর ইউরোপীয় ফুটবলে বেশ কয়েকটি ঐতিহাসিক ট্রফিখরার অবসান ঘটেছে। ম্যানচেস্টার সিটি ২০২৩ সালে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। কোচ পেপ গার্দিওলার দল ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ট্রেবলও জেতে।

বায়ার লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমে কোনো ম্যাচ না হেরে বুন্দেসলিগা জিতে ইতিহাস গড়েছে। এর মাধ্যমে বায়ার্ন মিউনিখের টানা ১১ শিরোপার আধিপত্য শেষ হয়। কোচ জাবি আলোনসোর দল জার্মান কাপও জেতে।

আর্সেনাল ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতে ২২ বছরের শিরোপাখরা শেষ করে। কোচ মিকেল আর্তেতার নেতৃত্বে তারা ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে শিরোপা জয় করে।

ইংল্যান্ডের পুরুষ দল এখনও ব্যর্থ, নারীরা আবার সফল।

ইংল্যান্ডের পুরুষ দল ১৯৬৬ সালের বিশ্বকাপের পর এখনও কোনো বড় ট্রফি জিততে পারেনি। তারা ইউরো ২০২০ এবং ইউরো ২০২৪-এর ফাইনালে উঠলেও যথাক্রমে ইতালি ও স্পেনের কাছে হেরে যায়।

অন্যদিকে, ইংল্যান্ডের জাতীয় নারী দল সাম্প্রতিক সময়ে দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে- ২০২২ ও ২০২৫ সালে। কোচ সারিনা উইগমানের নেতৃত্বে তারা অসাধারণ সাফল্য পেয়েছে।

জাতীয় দলগুলো তাদের তারকা কোচ নিয়োগ দিয়েছে।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি বড় জাতীয় দল অভিজ্ঞ ও বিশ্বখ্যাত কোচ নিয়োগ দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রাজিল—কার্লো আনচেলত্তি, ইংল্যান্ড—থমাস টাচেল, জার্মানি—জুলিয়ান নাগলেসম্যান, উরুগুয়ে—মার্সেলো বিয়েসলা।

এছাড়া যুক্তরাষ্ট্রের দায়িত্বে আছেন মরিসিও পোচেত্তিনো, যিনি আগে টটেনহ্যাম, পিএসজি ও চেলসির কোচ ছিলেন। ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ এবং ফাইনালের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তার কাছ থেকে বড় কিছু আশা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন

"গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ" — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে টাঙ্গাইল-৩ রিজিওনের গারোবাজার এরিয়া অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ ও মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের পুষ্টির মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা-মো বাকিউর রহমান, এলাকা ব্যবস্থাপক(দাবি)-মো. মিজানুর রহমান , এসময় আরও উপস্থিত ছিলেন AAM (Progoti) এবং BM (Dabi)।
প্রশিক্ষণ পর্ব শেষে ২৮ জন SK/SS (Lead generation)-দের মাঝে উন্নত জাতের ৩৮০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সুদূর প্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। টেকসই উন্নয়নে ব্র্যাক সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জানান ব্র্যাকের কর্মকর্তাগন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সোয়া ১টা ১৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটেছে।

এনসিপি এক বিবৃতিতে জানিয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটে। হামলায় তাঁদের দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক সহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেছেন, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশ-ইন চেষ্টার প্রতিবাদে বুধবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তাঁরা সীমান্ত পরিদর্শন করেন। এ সময় সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুর পরিদর্শন শেষে যখন তাঁরা গাড়িতে উঠছিলেন, তখন কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়।

পরে, যখন তাঁরা দুটি গাড়িতে করে বেনাপোল বাজারে পৌঁছান, তখন অভিযোগ করা হয় যে স্থানীয় বিএনপি নেতারা হামলা চালান।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে একটি কাচভাঙা গাড়ির জানালার ছবি পোস্ট করে লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরবাড়ি পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত হয়েছেন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।’

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, ‘এনসিপি নেতার বহরে হামলা ও আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। বরং নির্বিঘ্নে তাঁদের কর্মসূচি পালন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ‘পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। এ ধরনের কোনো হামলা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ মিথ্যা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে উদ্ধার করা হয়েছে বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


বাগেরহাটে উদ্ধার করা হয়েছে বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল

বাগেরহাটের শরণখোলায় একটি বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার হয়ে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।

অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া পাখিটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাগেরহাটের শরণখোলায় অবস্থিত একটি গাছ থেকে ঈগলটি উদ্ধার করা হয় গতকাল মঙ্গলবার বিকেলে। সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে বন্যপ্রাণী নিয়ে কাজ করা ওয়াইল্ড টিমের কর্মকর্তা আলম হাওলাদার গাছ থেকে অসুস্থ অবস্থায় ঈগলটির উদ্ধার কাজটি পরিচালনা করেন।

প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করার জন্য পাখিটির শারীরিক অবস্থা ভালো না থাকায় তা দ্রুত পাঠানো হচ্ছে খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে।

আলম হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঈগলটিকে উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেছেন, ওয়াইল ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া ঈগলটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এখন প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে পাখিটিকে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মো. খলিলুর রহমান আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতা এ ধরনের প্রাণী রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%