ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন


ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন

"গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ" — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে টাঙ্গাইল-৩ রিজিওনের গারোবাজার এরিয়া অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ ও মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের পুষ্টির মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা-মো বাকিউর রহমান, এলাকা ব্যবস্থাপক(দাবি)-মো. মিজানুর রহমান , এসময় আরও উপস্থিত ছিলেন AAM (Progoti) এবং BM (Dabi)।
প্রশিক্ষণ পর্ব শেষে ২৮ জন SK/SS (Lead generation)-দের মাঝে উন্নত জাতের ৩৮০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সুদূর প্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। টেকসই উন্নয়নে ব্র্যাক সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জানান ব্র্যাকের কর্মকর্তাগন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সোয়া ১টা ১৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটেছে।

এনসিপি এক বিবৃতিতে জানিয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটে। হামলায় তাঁদের দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক সহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেছেন, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশ-ইন চেষ্টার প্রতিবাদে বুধবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তাঁরা সীমান্ত পরিদর্শন করেন। এ সময় সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুর পরিদর্শন শেষে যখন তাঁরা গাড়িতে উঠছিলেন, তখন কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়।

পরে, যখন তাঁরা দুটি গাড়িতে করে বেনাপোল বাজারে পৌঁছান, তখন অভিযোগ করা হয় যে স্থানীয় বিএনপি নেতারা হামলা চালান।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে একটি কাচভাঙা গাড়ির জানালার ছবি পোস্ট করে লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরবাড়ি পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত হয়েছেন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।’

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, ‘এনসিপি নেতার বহরে হামলা ও আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। বরং নির্বিঘ্নে তাঁদের কর্মসূচি পালন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ‘পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। এ ধরনের কোনো হামলা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ মিথ্যা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে উদ্ধার করা হয়েছে বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


বাগেরহাটে উদ্ধার করা হয়েছে বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল

বাগেরহাটের শরণখোলায় একটি বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার হয়ে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।

অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া পাখিটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাগেরহাটের শরণখোলায় অবস্থিত একটি গাছ থেকে ঈগলটি উদ্ধার করা হয় গতকাল মঙ্গলবার বিকেলে। সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে বন্যপ্রাণী নিয়ে কাজ করা ওয়াইল্ড টিমের কর্মকর্তা আলম হাওলাদার গাছ থেকে অসুস্থ অবস্থায় ঈগলটির উদ্ধার কাজটি পরিচালনা করেন।

প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করার জন্য পাখিটির শারীরিক অবস্থা ভালো না থাকায় তা দ্রুত পাঠানো হচ্ছে খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে।

আলম হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঈগলটিকে উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেছেন, ওয়াইল ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া ঈগলটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এখন প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে পাখিটিকে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মো. খলিলুর রহমান আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতা এ ধরনের প্রাণী রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন আঙ্গিকে দেখা যাবে দেব-শুভশ্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


নতুন আঙ্গিকে দেখা যাবে দেব-শুভশ্রী

দেব ও শুভশ্রীর গল্প যেন সিনেমাকেও হার মানায়। ২০০৯ সালে 'চ্যালেঞ্জ' সিনেমা দিয়ে তাদের যাত্রা শুরু হয়।

পর্দার রসায়ন এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে বাস্তব জীবনেও তাদের প্রেম নিয়ে শুরু হয় জোর গুঞ্জন।

এরপর 'পরান যায় জ্বলিয়া রে', 'রোমিও', 'খোকাবাবু', 'খোকা ৪২০'- এর মতো একের পর এক হিট সিনেমায় তারা প্রিয় হয়ে ওঠেন।

কিন্তু ২০১৩ সালের পর তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। প্রেমের গল্প থেমে যায়, এবং দুজনের পথ আলাদা হয়ে যায়। শুভশ্রী বিয়ে করেন রাজ চক্রবর্তীকে, অন্যদিকে দেব ব্যস্ত হয়ে পড়েন তার ক্যারিয়ারে।

দীর্ঘ এক যুগের বিরতির পর ২০২৫ সালে 'ধূমকেতু'র প্রচারণায় তারা আবারও এক মঞ্চে ধরা দেন। পুরোনো রসায়ন ফের উস্কে দেয় ভক্তদের আবেগ।

এবার ভক্তদের দীর্ঘ অপেক্ষা শেষ হতে যাচ্ছে। ২০২৬ সালে 'দেশু ৭' সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন দেব এবং শুভশ্রী। তাদের ১৭ বছরের দীর্ঘ যাত্রায় অনেক কিছু বদলে গেলেও, এই জুটির জাদু আজও অমলিন রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হান্নান মাসউদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


হান্নান মাসউদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

‘গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ এ মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। বুধবার তিনি নিজের ফেসবুকে একটি পোস্টে এমন দাবি করেন।

হান্নান মাসউদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে মুহাম্মদ রাশেদ খান লিখেছেন, ‘গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়ে হান্নান মাসউদ! গণঅভ্যুত্থানের পরে হান্নান মাসউদের মিটিং শুরু হয় আওয়ামী লীগের নেতাদের দিয়ে। আওয়ামী লীগের নেতাদের সাথে তার অসংখ্য মিটিং হয়েছে। পল্টনের হোটেল ফার্সের কয়েকটা টেবিল যেন একপ্রকার হান্নান মাসউদের জন্য বরাদ্দ থাকতো। একবার আওয়ামী লীগের এক এমপিকে ৪ কোটিতে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার আলাপ ওঠে। আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক শেষ করে হান্নান মাসউদ জিসানকে বলে, ভাই, ওরা ১ কোটি দিতে চায়, আপনি ৩ কোটিতে ডিল করেন। ওদের সব কাঁচা টাকা, টাকা পয়সার দরকার আছে! এ কথা শুনে একপ্রকার স্তব্ধ হয়ে যায় জিসান! হান্নান মাসউদের অনেক ঘটনার রাজসাক্ষী হাতিয়ার এই সন্তান আবদুল গাফফার জিসান।’

তার দাবি, ‘২৭ জুলাই থেকে রিফাত রশিদ, মাহিন সরকার ও আবদুল গাফফার জিসান আত্মগোপনে থাকা অবস্থায় তাদের সাথে এই ছেলেটি ছিল। ৩ জন সমন্বয়কের ভিডিও বা ছবি তুলতে ক্যামেরার পেছনের মানুষটিই ছিলেন এই আবদুল গাফফার জিসান। জিসান সম্পর্কে রিফাত রশিদ ও মাহিন সরকারকে জিজ্ঞেস করলেও উত্তর পাবেন। জিসানের ছোট ভাই হান্নান মাসুদের বন্ধু, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। আর জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। হান্নান মাসুদের সাথে গণঅভ্যুত্থানের পরেও বেশকিছুদিন জিসান ছিল। মূলত গণঅভ্যুত্থানের সময় থেকে জিসান হান্নান মাসউদকে নিরাপত্তা দেওয়ার কাজেই সাথে থাকতো। কিন্তু হান্নান মাসউদের টাকার প্রতি মোহ ও আকস্মিক পরিবর্তন জিসান মেনে নিতে পারেনি। যে কারণে সে আর হান্নান মাসুদের সাথে থাকেনি।’

ওই ফেসবুক পোস্টে মুহাম্মদ রাশেদ আরও দাবি করেন, ‘নোয়াখালীর হাতিয়ার আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলী যেন ছিল হান্নান মাসউদের এমপি হওয়ার পথের কাঁটা! হান্নান মাসউদ এটা বুঝতে পেরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব খাটিয়ে শুরুতেই তাকে গ্রেফতার করাতে ভূমিকা রাখে। বিভিন্ন জায়গায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে বক্তব্যও দিয়েছে হান্নান মাসউদ। ঘরোয়া আলাপে সে বলেছে, নোয়াখালীর যতো আওয়ামী লীগ আছে, কারো সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার একমাত্র দ্বন্দ্ব মোহাম্মদ আলীর সাথে। এমনকি বিভিন্ন আলাপে সে লোকজনকে বোঝাতে চেয়েছে, নোয়াখালীর এমপি হতে কোয়ালিটি ও কোয়ানটিটিতে তাকে মোহাম্মদ আলীর মতো অর্থ-বিত্তের মালিক হতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%