০৯:০০ পি.এম
দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উদ্বোধন করবেন। উদ্বোধনের আয়োজন আগামী মঙ্গলবার (২১ জুলাই) সকালে ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মাধ্যমে শুরু হবে। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের তৈরির লক্ষ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের পেক্ষাপটে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসসহ বিভিন্ন খেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার সাঁতারের পাশাপাশি কাবাডি এবং ক্রিকেট খেলাতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিশোর-কিশোরীরা। মোট ছয়টি ভেন্যুতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশনে সকল খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয় সোমবার। মিরপুরে ক্রিকেট ইভেন্টের বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর ও ঢাকা অঞ্চল। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। এই বিভাগের প্রথম ম্যাচে রংপুর চট্টগ্রাম অঞ্চলকে পরাজিত করেছে। দিনের অপর ম্যাচে ঢাকা অঞ্চল খুলনাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। একইভাবে বালিকাদের বিভাগেও ফলাফল নির্ধারিত হয়েছে। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে চট্টগ্রাম অঞ্চল উঠেছে। কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম অঞ্চলের আগামী প্রতিপক্ষ সিলেট, ২২ তারিখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন