ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

দুবাইফেরত যাত্রীর রেক্টামে চারটি ‘সোনার ডিম’, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট, আটক প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার বস্তু


দুবাইফেরত যাত্রীর রেক্টামে চারটি ‘সোনার ডিম’, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট, আটক প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার বস্তু

লুকানো অবস্থায় চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া, অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টও পাওয়া গেছে। দুবাইফেরত এক যাত্রী স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন এভাবে। তবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাঁর এই কৌশল ধরা পড়ে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন। এসব বস্তুর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন যাত্রীটি। যাত্রীর নাম হাসান মিয়া এবং তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। এক্স-রে পরীক্ষায় তাঁর রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর, প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এছাড়া, অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কান্ট্রি মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


কান্ট্রি মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

বিশ্বজুড়ে জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। তিনি শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৩ বছর।

ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, স্টারবান দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে যখন তিনি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হন।

পরিবার এবং ব্যান্ডের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যরা এক বিবৃতিতে জানান, ‘এই কঠিন সময়ে সবার ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তার প্রয়াণে আমরা শোকাহত। তবে বিশ্বাস করি, তিনি এখন যিশুর সান্নিধ্যে রয়েছেন।’

রিচার্ড স্টারবানের জন্ম ১৯৪৩ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্যামডেনে। মাত্র ছয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। সংগীত নিয়ে পড়াশোনা শেষে তিনি বিভিন্ন গসপেল সংগীত দলের সঙ্গে কাজ করেন। পরে তিনি জে ডি সামনার অ্যান্ড দ্য স্ট্যাম্পস দলে যোগ দেন। কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গেও গান গাওয়ার সুযোগ তার হয়েছিল। ১৯৭২ সালের ‘এলভিস অন ট্যুর’ চলচ্চিত্রেও তাকে দেখা যায়।

একই বছর ‘দ্য ওক রিজ বয়েজ’ ব্যান্ডে যোগ দেন স্টারবান। এরপর তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যান্ডটির অন্যতম জনপ্রিয় গান ‘এলভিরা’ ১৯৮১ সালে প্রকাশিত হয়। গানটিতে স্টারবানের কণ্ঠ ও পরিবেশনা শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। কান্ট্রি চার্টের শীর্ষে ওঠার পাশাপাশি গানটি পপ চার্টেও পঞ্চম স্থান অর্জন করে। দুই মিলিয়নের বেশি কপি বিক্রি হওয়া গানটি গ্র্যামি পুরস্কারও জেতে।

সংগীতজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালে স্টারবানের আত্মজীবনী ‘ফ্রম এলভিস টু এলভিরা: মাই লাইফ অন স্টেজ’ প্রকাশিত হয়। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর প্রয়াণে কান্ট্রি মিউজিকের শ্রোতারা হারালেন পরিচিত এক কণ্ঠ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিকিমের আকাশে চীনের যুদ্ধবিমান, ভারতীয় বিমানবাহিনীর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


সিকিমের আকাশে চীনের যুদ্ধবিমান, ভারতীয় বিমানবাহিনীর সতর্কবার্তা

ভারতের

একটি চীনা যুদ্ধবিমান সিকিমের আকাশসীমায় প্রবেশ করে।

সামরিক বিমান প্রায় ২০ থেকে ২৫

এটি সেখানে মিনিটের জন্য অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে।

গত ১২ নভেম্বরের এ

ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা প্রদান করলেও, বিমানটি তাৎক্ষণিকভাবে ফিরে যায়নি বলে একটি সূত্র দাবি করেছে।

ভারতীয়

সংবাদমাধ্যম আউটলুককে নাম প্রকাশ না করে জানায় যে, ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা বিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর বিমানটিকে

নিজ ভূখণ্ডে ফিরে যেতে বারবার

সতর্ক করা হয়। তবে বিমানটি সতর্কবার্তা মানেনি।

প্রতিবেদন

বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায়। তবে

সেটি কী ধরনের বিমান

ছিল, কোন পথে ভারতীয়

আকাশসীমায় প্রবেশ করেছিল এবং কখন ফিরে

গেছে, সে বিষয়ে বিস্তারিত

এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ঘটনাটি

এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ সিকিমের যে এলাকায় বিমানটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর পর্যবেক্ষণ করা সম্ভব। প্রায়

২০ থেকে ২২ কিলোমিটার

প্রশস্ত এই সরু ভূখণ্ড

এই করিডর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। কৌশলগত গুরুত্বের কারণে এটি ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।

সিকিমের

এটি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এছাড়া, ডোকলাম মালভূমির নিকটবর্তী হওয়ায় অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল। ২০১৭ সালে ডোকলামকে

কেন্দ্র করে ভারত ও

চীনের সেনাদের মধ্যে দীর্ঘ অচলাবস্থা সৃষ্টি হয়েছিল।

ভারতীয়

সীমান্তে চীনা সামরিক বিমানের

তৎপরতার ঘটনা অবশ্য নতুন

এটি নয়। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি একটি চীনা সামরিক বিমান উড়েছিল। ২০২০ সালে লাদাখে

উত্তেজনার সময়ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার

(এলএসি) কাছে চীনা সামরিক

হেলিকপ্টার দেখা যায়।

এ

ছাড়া ২০১৭ সালের অক্টোবরে

উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের নভেম্বরে লাদাখে চারটি চীনা হেলিকপ্টার প্রবেশের অভিযোগ ওঠে। এর মধ্যে

একটি প্রায় ৩০ মিনিট অবস্থান

করেছিল।

সর্বশেষ

ঘটনা নিয়ে ভারতীয় বিমানবাহিনীর

আউটলুকের পক্ষ থেকে বক্তব্য জানতে যোগাযোগ করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

করার শর্তে ওই সূত্র জানায়,

১২ নভেম্বর সকাল ৮টার দিকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনিয়া গান্ধীর বই প্রকাশনায় যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


সোনিয়া গান্ধীর বই প্রকাশনায় যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে কংগ্রেসের একাধিক সূত্রের ভিত্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। আগামী ১৬ নভেম্বর (সোমবার) এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সোনিয়া গান্ধীর লেখা ‘বিলংগিং : আ জার্নি অফ লাভ’ শীর্ষক স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করতে পারে। গত জুনে দিল্লি সফরের সময় তিনি নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।

সোনিয়া গান্ধীর বইয়ের অনুষ্ঠান ছাড়াও কর্ণাটকের সঙ্গে মেকাদাতু বাঁধ ইস্যুর প্রেক্ষাপটেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। বিরোধী দল ডিএমকে দাবি করেছে, চেন্নাইতে সর্বদলীয় বৈঠক করার পর তামিলনাড়ু সরকার যেন রাজ্য থেকে সাংসদ ও বিধায়কদের একটি প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এবং মেকাদাতু বাঁধ প্রস্তাবের বিরুদ্ধে তীব্র বিরোধিতা জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার প্রেক্ষাপটে শিক্ষার মান এবং দক্ষতা আরও উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা সহ অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর ফোকাস করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।

এ সময় বিইউপির উপাচার্য রাষ্ট্রপতিকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%