০৭:১৫ পি.এম
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় হোটেল নায়রীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
সভাটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম মোল্লা।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কার্যক্রম সীমিতভাবে পরিচালিত হলেও, কিছু সদস্যের সহযোগিতায় সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে গেছেন। তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে বর্তমানে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এবং সদস্যসংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরও জানান, সাম্প্রতিক নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি। এর একটি প্রধান কারণ ছিল নিজেদের মধ্যে ঐক্যের অভাব। আগামী দিনে সংগঠনের স্বার্থে সকল নেতাকর্মী ও আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভার শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন