ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লালমনিরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত


লালমনিরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত

মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি, যার মধ্যে রয়েছে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী।

শুক্রবার, জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচি ছিল দিনব্যাপী।

সকালে মিশন মোড়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়ে থাকে। এর পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর অনুষ্ঠান।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহা. রাশেদুল হক বলেন, প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি আমাদের মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন যে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে।

জেলা পরিষদের প্রশাসক এ কে এম মনিনুল হক বলেন, মাদক নির্মূলের জন্য শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিঞা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দি বিনিময়ে ইউক্রেনের ১৬০ সেনাকে মুক্তি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বন্দি বিনিময়ে ইউক্রেনের ১৬০ সেনাকে মুক্তি দিল রাশিয়া

রাশিয়া এবং ইউক্রেন আবার নতুন করে বন্দি বিনিময় সম্পন্ন করেছে।

নতুন বন্দি বিনিময়ে, ১৬০ জন ইউক্রেনীয় সেনা সদস্য রুশ বন্দিদশা থেকে মুক্ত হয়ে নিজেদের দেশে ফিরে এসেছেন।

উল্লেখ্য, ২৬ জুন (শুক্রবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন।

এটি মূলত একটি সমসংখ্যক বন্দি বিনিময় চুক্তি ছিল। এর অধীনে, ইউক্রেনও ১৬০ জন রুশ সেনাকে রাশিয়ার কাছে হস্তান্তর করেছে।

মুক্ত হওয়া এই ইউক্রেনীয় সেনাদের সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার দখলে বন্দি ছিলেন।

এই সেনারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য ছিলেন।

এই যোদ্ধাদের মধ্যে মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, কিয়েভ, চেরনিহিভ এবং সুমি অঞ্চলে যুদ্ধ হয়েছে। তাদের মধ্যে ১১৫ জন ছিল মারিউপোলের ডিফেন্ডার।

অন্যদিকে, ইউক্রেনের কাছ থেকে ফেরত পাওয়া ১৬০ জন রুশ সেনাকে প্রথমে বেলারুশে নেওয়া হয়েছে।

সেখানে রাশিয়ার মানবাধিকার কমিশনারের তত্ত্বাবধানে এই সেনাদের প্রাথমিক সহায়তা ও চিকিৎসা দেওয়া হবে, এরপর তাদের রাশিয়ায় পুনর্বাসনের জন্য প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে মাদক সেবনের দায়ে চার যুবকের জেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


যশোরে মাদক সেবনের দায়ে চার যুবকের জেল

যশোরের অভয়নগরে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকদের মধ্যে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত ফজলু গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের শহিদ মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩২), আলী বিশ্বাসের ছেলে খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের তুষার রায়ের ছেলে মানবেন্দ্র রায় (২৭) রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানিয়েছেন, শুক্রবার দুপুরে হিদিয়া ও চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। আটককৃতদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শফিকুল ইসলাম, রুবেল মোল্যা ও খলিল উল্লাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মানবেন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেছেন, ‘ইয়াবা সেবনের পর জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


জয়পুরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানকে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি শুক্রবার (২৬ জুন) সকালে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান অভিযোগ করেন, গত ১৫ জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুজন পুরুষ ও দুজন নারী অভিভাবক সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নির্বাচন শেষে স্থানীয় রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হারুনুর রশিদ নির্বাচিত সদস্যদের তালিকা পরিবর্তন করে তাঁর পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিতে থাকেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ জুন দুপুর আড়াইটার দিকে হারুনুর রশিদ, স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মীর মো. আতিকুজ্জামান মুন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন।

তাঁরা নির্বাচনের কাগজপত্র দেখতে চান এবং নির্বাচিত সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। এতে আপত্তি জানালে হারুনুর রশিদ জুতা খুলে তাঁর গালে আঘাত করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

প্রধান শিক্ষক বলেন, হামলায় তাঁর কানে আঘাত লাগে এবং চিকিৎসা নিতে হয়। পরে ২২ জুন আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন।

একই অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, ঘটনার পর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন তাঁকে বান্দরবানে বদলির ভয় দেখিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হারুনুর রশিদ বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কয়েকজন অভিভাবকের আপত্তি ছিল। বিষয়টি নিয়ে আলোচনা করতে বিদ্যালয়ে গিয়েছিলাম।

প্রধান শিক্ষককে জুতাপেটা বা লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আনা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমানও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, পরিস্থিতি শান্ত করতেই তাঁরা বিদ্যালয়ে গিয়েছিলেন। প্রধান শিক্ষক স্থানীয় যুবলীগের এক নেতাকে ম্যানেজিং কমিটির সভাপতি করার চেষ্টা করছিলেন, তাঁরা শুধু এর বিরোধিতা করেছেন।

ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, প্রধান শিক্ষক তাঁকে মারধরের বিষয়টি জানিয়েছেন এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে বদলির হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি। বিষয়টি পুলিশের তদন্তাধীন থাকায় এ মুহূর্তে আলাদাভাবে কিছু করার সুযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবির অভিযানে নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ডিবির অভিযানে নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারীর কিশোরগঞ্জ থানাধীন নিতাই বসুনিয়াপাড়া এলাকা হইতে ১। মোঃ রিফাত ইসলাম ওরফে বৃটিশ (২০), ২। মোঃ রাব্বি ইসলাম (২৪), উভয়ের পিতা- মোঃ লাল মিয়া, ৩। মোঃ আনিসুল ইসলাম (১৯), পিতা-মোঃ আসাদুল ইসলাম, সকলের সাং-নিতাই বসুনিয়াপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী, ৪। মোঃ শান্ত ইসলাম (১৯), পিতা-মোঃ গুলজার রহমান, সাং-বড় সংগলশী, খামাতপাড়া, থানা ও জেলা-নীলফামারীগণকে আটক করা হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে আসামীদের হেফাজত হইতে ০৪ (চার) টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মোবাইল ফোন গুলি পর্যালোচনায় ভিসা প্রতারণা সংক্রান্তে ও জালিয়াতির উদ্দেশ্যে এডিটকৃত কাগজপত্র সহ প্রতারনার উদ্দেশ্যে তৈরীকৃত বিভিন্ন আলামত সহ ভুয়া বিদেশী নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনকৃত Whatsapp, Imo এ্যাকাউন্ট এবং অনলাইন কেসিনো/জুয়া খেলার অ্যাপস পরিলক্ষিত হয় যেগুলো ব্যবহার করিয়া আসামীরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তিদের বিদেশে চাকুরীর প্রলোভন দেখাইয়া প্রতারনামূলকভাবে টাকা গ্রহন করতঃ আত্মসাৎ করিয়া আসিতেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%