ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার তেল শোধনাগারে, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের


ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার তেল শোধনাগারে, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

সাময়িক বিরতির পর ইউক্রেন আবারও রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে ড্রোন হামলা শুরু করেছে। শুক্রবার ইউক্রেনীয় বাহিনীর এই হামলায় রাশিয়ার তিনটি তেল শোধনাগার এবং একটি গ্যাস রাসায়নিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, "আজকে রাশিয়ার একাধিক তেল শোধনাগারে নতুন করে হামলা চালানো হয়েছে। ইউক্রেন মোট চারটি প্রক্রিয়াকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে আঘাত আনে, যার মধ্যে তিনটি তেল শোধনাগার ও একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স রয়েছে। এর মধ্যে একটি স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ও সুরক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে সফলভাবে কাজ করেছে।"

তিনি হামলার ধারাবাহিকতা উল্লেখ করে আরও বলেন, "মাঝখানে কিছুটা বিরতি থাকলেও আজ থেকে আবারও আক্রমণ শুরু হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাগুলো এসব স্থাপনা রক্ষা করতে তৎপর রয়েছে।"

আরও পড়ুন: তিন বছর পর বাবার কাছে দুই বোন, ইউক্রেনে আবেগঘন পুনর্মিলন

এই হামলার প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই মন্তব্য করেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সংঘাতের কোনো শান্তিপূর্ণ সমাধান চান না। ট্রাম্প সতর্ক করে জানান, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের এই ধারাবাহিক আক্রমণের প্রভাব সমগ্র বিশ্বের অর্থনীতির ওপর নেতিবাচকভাবে পড়ছে। তিনি জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের জন্য আলোচনার ভুল ব্যক্তি বলেও অভিহিত করেন।

এর আগে গত ৯ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি পেট্রোলিয়াম পণ্যের বৈশ্বিক সরবরাহ নিশ্চিত করার প্রসঙ্গটি স্থান পায়। ঐ ফোনালাপে পুতিন জানান, মস্কো যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। রাশিয়ার এই অবস্থান এবং দুই দেশের ডিজেল সংক্রান্ত সমঝোতাকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৫১ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৫১ শতাংশ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (ক্যাডেট কলেজসমূহ ব্যতীত) উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে ১৭ হাজার ৪১০ জন কৃতকার্য হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। সামগ্রিক মূল্যায়নে, প্রতিষ্ঠানগুলো থেকে পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশে পৌঁছেছে এবং কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ২০ দশমিক ৭৯ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেডি ভ্যান্সের সংলাপ প্রস্তাবকে ইতিবাচক পদক্ষেপ বললেন আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


জেডি ভ্যান্সের সংলাপ প্রস্তাবকে ইতিবাচক পদক্ষেপ বললেন আব্বাস আরাঘচি

তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু করার উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে মূল্যায়ন করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আজ শনিবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি জানান, তেহরান উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো চিঠিটি পর্যালোচনা করেছে। তিনি বলেন, “সংলাপ ও বৃহত্তর পরিসরে পারস্পরিক বোঝাপড়ার দরজা খোলার জন্য মার্কিন পক্ষের এই প্রচেষ্টা একটি ইতিবাচক পদক্ষেপ।”

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের উদ্দেশ্য সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, “এই চিঠি পাঠানোর উদ্দেশ্য যদি বিভেদ ও মতবিরোধ উসকে দেওয়া হয়, তাহলে সেটা হবে যুক্তরাষ্ট্রের আগের ভুলগুলোর সঙ্গে যুক্ত হওয়া আরও একটা ভুল।”

মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালাতে কাতারে ইরানি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। আব্বাস আরাঘচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধিদল কাতারে গেছে। তিনি উল্লেখ করেন, তার একজন সহকারী বর্তমানে কাতারে অবস্থান করছেন এবং সেখানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের শর্তাবলি নিয়ে আলোচনা চলছে।

সাক্ষাৎকারে আরাঘচি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীরা কিছু প্রস্তাব দিয়েছেন। আলোচনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে তেহরান প্রস্তাগগুলো পর্যালোচনা করছে। আরাঘচির ভাষায়, “পারমাণবিক ইস্যুতে মধ্যস্থতাকারীরা কিছু প্রস্তাব দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে আমরা সেগুলো পর্যালোচনা করছি।”

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আপাতত কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আরাঘচি। দুই দেশের মধ্যে সরাসরি বা পরোক্ষ আলোচনা নিয়ে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে তিনি নিছক জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “এ বিষয়ে যা প্রচার করা হচ্ছে, তা নিছক সংবাদমাধ্যমের জল্পনা।” তিনি আরও বলেন, “বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন আমরা দেখছি না। আমাদের শর্তগুলো স্পষ্ট এবং মধ্যস্থতাকারীরা সেগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।”

ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনার পথ খুঁজছে। সেই লক্ষ্যে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চিঠিতে দুই দেশের মতপার্থক্য কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার প্রস্তাব দেওয়া হয়েছে।

গত বুধবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভ্যান্স সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে সম্ভাব্য আলোচনার কাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলোচনার প্রস্তাবের পাশাপাশি নতুন করে হামলার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক অভিযান’ চালাতে পারে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে এ বিষয়ে প্রস্তুতি নিতে বলেছে ওয়াশিংটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন : প্রধানমন্ত্রী

যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি এবং অগ্রগতির মূল চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রবিবার ১ নভেম্বর দিবসটি উদ্‌যাপিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, তরুণদের মেধা, দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে।

বাণীতে তারেক রহমান বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলা এবং উন্নয়নের প্রতিটি পর্যায়ে যুবসমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তরুণ প্রজন্ম যেকোনো জাতির প্রাণশক্তি এবং অগ্রগতির মূল চালিকাশক্তি।

যুবসমাজকে সংগঠিত ও দক্ষ জনশক্তিতে পরিণত করার উদ্যোগের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণদের সম্ভাবনা উপলব্ধি করে ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। পরবর্তী সময়ে মন্ত্রণালয়টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পায়। তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দিতে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে দেশের প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এসব তরুণের অনেকে মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করছেন। কেউ কেউ এর চেয়েও বেশি উপার্জন করছেন।

তিনি জানান, যুব উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।

জাতীয় যুব পুরস্কারকে যুবসমাজের অবদান স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নারী-পুরুষ ও যুব সংগঠককে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর যাঁরা পুরস্কার পেয়েছেন, তাদের অভিনন্দন জানান তিনি।

বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তার মতে, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠা যুবসমাজের জন্য অত্যন্ত জরুরি।

তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে। ফ্রিল্যান্সিং ও এআইবিষয়ক এসব প্রকল্পের মাধ্যমে তরুণেরা দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ পাচ্ছেন।

পরিবেশ সংরক্ষণেও যুবসমাজের অংশগ্রহণ বাড়ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণেরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছেন।

ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশি ভাষা শিক্ষাসহ নতুন নতুন খাতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগগুলো যেন অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে। দেশে প্রথমবারের মতো স্টার্টআপ খাতে বাজেট বরাদ্দের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি যুবসমাজকে নিজেদের প্রতিভা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিগত দক্ষতার বিকাশ ঘটিয়ে জাতীয় উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে তিনি আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে বেলাল-শিপন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


মাধবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে বেলাল-শিপন

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) মাধবপুরের গুদামপাড়া মসজিদ সংলগ্ন রমিজিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খানসহ স্থানীয় পর্যায়ের ছাত্রসেনার নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আফসার আহমদ এবং সাধারণ সম্পাদক হাফেজ আবুল কাশেম।

কাউন্সিলে নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক হিসেবে নাফিজ আহমদ শিপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নুরুল আমিন নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন নেতৃত্বের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%