০৫:৫১ পি.এম
গত (১৪ জুলাই) রাতে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আজ (১৫ জুলাই) রাতেই দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে স্পেনের প্রতিপক্ষ দল নির্ধারিত হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ, এবং ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপাখরা ঘোচানোর সুযোগ রয়েছে।
সেমিফাইনালে পৌঁছানোর পথে আর্জেন্টিনাকে তিন নকআউট ম্যাচের দুটিতেই ১২০ মিনিটের ওপর খেলতে হয়েছে। অন্য ম্যাচটিতে, মিশরের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও লিওনেল স্ক্যালোনির বাহিনী শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে। আলবিসেলেস্তেদের পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সমর্থকদের দুশ্চিন্তা কিছুটা বাড়িয়েছে। এর ফলে, সেমিফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে কিছু পরিবর্তন আশা করছেন অনেকেই।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ স্ক্যালোনি নিজেই আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে মাথায় রেখে কিছু পরিবর্তনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, 'প্রতিপক্ষকে বিবেচনায় রেখে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমাদের লক্ষ্য হলো সবচেয়ে শক্তিশালী একাদশ নামানো। ছেলেরা ভালো অবস্থায় আছে।'
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
তবে, তিনি সম্ভাব্য শুরুর একাদশ নিশ্চিত করেননি।
টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানো ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। সেটি ছিল স্ক্যালোনির কোচিংয়ে চতুর্থবারের মতো একই একাদশ নিয়ে মাঠে নামা। তবে সেমিফাইনালে কিছু পরিবর্তন হতে পারে, যদিও কারা সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। স্ক্যালোনি ম্যাচের দিনই খেলোয়াড়দের শুরুর একাদশ জানাবেন।
বর্তমান পরিস্থিতিতে পাঁচ ডিফেন্ডারের রক্ষণে ফেরার সম্ভাবনা অত্যন্ত কম। যদি পরিবর্তন হয়, তবে সেটি মূলত মিডফিল্ডে হতে পারে। সেখানে চমকও দেখা যেতে পারে।
সবচেয়ে বেশি আলোচনায় আছেন রদ্রিগো ডি পল। মিশরের বিপক্ষে ম্যাচের আগেই তাকে একাদশ থেকে বাদ পড়ার কাছে ছিলেন, এবং সর্বশেষ দুই ম্যাচেই তাকে বদলি করা হয়েছে। তাই, এবার তার জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার
যদি স্কালোনির কোচিং স্টাফ ডি পলকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেয়, তবে তার জায়গায় নিকোলাস গনসালেস অথবা জুলিয়ানো সিমেওন সুযোগ পেতে পারেন।
আর্জেন্টিনোস জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা নিকোলাস গনসালেস প্রতিটি ম্যাচেই স্কালোনির প্রথম দিকের বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করেছেন। যদি তিনি একাদশে থাকেন, তবে সম্ভবত বাঁ প্রান্তে খেলবেন। সে ক্ষেত্রে ডান পাশে কে খেলবেন, সেটিই হবে বড় প্রশ্ন।
অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদের সিমেওনে স্বাভাবিকভাবেই ডান দিকেই খেলতে অভ্যস্থ। তবে তার একাদশে থাকা আরও বড় চমক হবে। এই বিশ্বকাপে তিনি কেবল জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। এর আগে স্কালোনির অধীনে বেশ কিছু ম্যাচে খেললেও মাত্র ছয়বার শুরুতে মাঠে নামার সুযোগ পেয়েছেন, এর মধ্যে আছে হন্ডুরাস, আইসল্যান্ড এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ, চলতি বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে জর্ডানের বিপক্ষে এবং বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও চিলির বিপক্ষে ম্যাচ।
এছাড়া, আরও একটি সম্ভাব্য পরিবর্তনের জায়গা হলো রাইট-ব্যাক। যদিও বর্তমানে নাহুয়েল মোলিনাই এগিয়ে আছেন, তবুও গনসালো মন্টিয়েলও দৌড়ে রয়েছেন।
আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা অথবা গনসালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল অথবা জুলিয়ানো সিমেওনে অথবা নিকোলাস গনসালেস, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন