ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬ জন


তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬ জন

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. লিটন মিয়া (৪৭), মো. নাহিদ হোসেন মাহিন (২৫), মো. পারভেস (২৬), মো. মাসুম (২৮), জেসমিন (৪০), মেহেদী হাসান (২৪), মো. রাব্বি (২৩), মো. হাসান (২৯), সাইফুল (২৫), মো. আমির হোসেন বেনতারা (২৮), সুমন শুভ (২০), বায়েজিদ (১৮), কামরুল (১৯), আব্দুল্লাহ ইউসুফ (২৫), মো. আজিজুল ইসলাম (২৩), মো. সিফাত হাওলাদার (২০), মো. মাসুম, শরিফ, মো. হোসাইন (২১), মো. কামরান শেখ মিলন (২৮), মো. রাসেল আহম্মেদ (২৫), আরিফ (২৪), মো. জসিম (৩৫), মো. সাদ্দাম সরকার (৩৫), মো. ফয়জুল ইসলাম (৩৬), মো. আবুল (৩৮), মো. বাবলা (৩০), মো. ইয়াছিন (১৯), মো. কামরান (২৬), মো. আব্দুল গনি (৫২), মো. সুলতান (৪০), মো. আবুল কাশেম (৫২)।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান সুমন (৩৫), মহসিন (৪৫), মো. দিপু ব্যাপারী (৩০), মো. শাহিন গাজী (২৫), মো. সুজন (২০), মো. রকিব ওরফে রকি (১৮), মো. রাফাত (২০), মো. রাজীব (১৯), মো. সাজ্জাদ (১৯), মো. সাইম (২০), আকাশ (২০), মো. রাশেদ (২৭), মো. কামরুল মিয়া (৩০), মো. জসিম (৪৫), মো. মিস্টার আলী (৩৮), মো. মোরশিদুল (৪৫), মো. আলমগীর হোসেন (২৪), মো. রনি ওরফে আকাশ (২৪), মো. দুলাল হোসেন (৩৮), মো. রুহুল ওরফে জুলহাস (২৮), মো. ইয়াছিন (২৫), মো. কোরবান আলী (২২), মো. সালমান ঢালী (২৪), শ্রী রণজিৎ দাস (১৯), মো. বেদন (৩০), মো. সুজন (২২), রাকিব হাসান (২৩), মো. মিনহাজ (১৯), মো. জাহিদুল ইসলাম (২০), মো. নাজমুল, মো. রাজু আহমেদ (২৮), মো. সাকিব (২৪), মো. শাহীন (৩১) এবং মো. রিপন (৪০)।

গ্রেফতারকৃতদের মাঝে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন, মোহাম্মদপুর থানায় ২৯ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৯ জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে দেশের যেসব এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে দেশের যেসব এলাকা

বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

এতে বলা হয়েছে, ঝড়বৃষ্টির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এর জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দফতরের আওতাধীন ১১কেভি ভার্সিটি ফিডারের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হলো- সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।

তবে কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানালেন বাউবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানালেন বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের একটি ঐতিহাসিক মাইলফলক। এই আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা।

তিনি উল্লেখ করেন যে, শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে হলে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা আবশ্যক। দেশের জন্য রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

সোমবার সকাল বেলা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিএম আহমেদ হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. মো. আবু তালেব, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী এবং বাউবির আইনের শিক্ষার্থী ‘জুলাই যোদ্ধা’ মোদাচ্ছির হোসেন বক্তব্য রাখেন।

এর আগে সকালে জুলাই কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গত সময়ে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের জুলাই জাগরণী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার কার্যক্রম পরিচালনা করেন। সেই সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলসংলগ্ন নির্ধারিত স্থানে দিনব্যাপী জুলাই গণআন্দোলন-২০২৪ এর তাৎপর্য তুলে ধরে গ্রাফিতি, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রদর্শনীতে প্রায় ১৫টি গ্রাফিতি এবং ৪০টি প্ল্যাকার্ড স্থান পায়।

পরে উপাচার্য সেই প্রদর্শনী ঘুরে দেখেন, সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর ও উন্নয়ন মূলক কাজের পরিদর্শণ

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


ভাণ্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানসহ  বিভিন্ন দপ্তর ও উন্নয়ন মূলক কাজের পরিদর্শণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার সকালে স্থানীয় ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৎ সংলগ্ন বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে বিভিন্ন শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের লেখা পড়ার খোঁজ খবর নেয়া ছাড়াও শিক্ষকদের পাঠ দানের খোঁজ খবর নেন। এসময় ঐ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অভিভাবকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময়কালীন শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য জেলা থেকে দেয়া নির্দেশনাবলী মেনে শিশুদের আন্তরিকতার সাথে পাঠদান করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন এবং অভিভাবকদেরকে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে আন্তরিক হওয়ার পরামর্শও প্রদান করেন।

তিনি পাশাপাশি নিজেদের সন্তানদের সার্বিক খোঁজখবর নেয়া, শিক্ষকদের সাহায্য করা এবং শিক্ষকরা আন্তরিকভাবে নিয়মিত ক্লাসে পাঠদান করাচ্ছেন কিনা সে বিষয়ে সকলকে আন্তরিকতার সহিত খোঁজ খবর নেয়ার কথাও ব্যক্ত করেন। পরে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শণ কালে স্কাউট শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথেও অনুরূপভাবে মতবিনিময় করেন। পাশাপাশি পরিদর্শনকৃত সকল স্থানে উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের জনবান্ধব হয়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শও প্রদান করেন জেলা প্রশাসক।

এছাড়া পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ উপজেলায় দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল, পর্যায়ক্রমে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেটি পরিদর্শন, ভিটাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, একই ইউনিয়নের স্থানীয় নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় হতে মহাজনের বাড়ি পর্যন্ত ভারানী খাল এবং চরখালী কাটাখাল পুনঃখনন কাজের সরেজমিন পরিদর্শন এবং পরিদর্শন শেষে খালের পারে ফলদ বৃক্ষ নারিকেল গাছ রোপণ করেন। তিনি এছাড়াও উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের হেতালিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সর্বশেষ বিকালে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নকৃত এইচবিবি রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন। পৃথকভাবে এসব স্থান পরিদর্শন কালে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সাথে ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের জেষ্ঠ্য কর্মকর্তাগণ। এসব স্থানে স্ব স্ব স্থানের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রবীণ সমাজসেবীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস-এর (আইসিআরসি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের অসামান্য ভূমিকার প্রশংসা করেন।

তিনি জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ সদস্যদের মানবাধিকার ও ফার্স্ট এইডসহ নানামুখী প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে আইসিআরসির গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

তিনি জাতীয় দুর্যোগ মোকাবেলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসির সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%