প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার সকালে স্থানীয় ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৎ সংলগ্ন বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।
৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে বিভিন্ন শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের লেখা পড়ার খোঁজ খবর নেয়া ছাড়াও শিক্ষকদের পাঠ দানের খোঁজ খবর নেন। এসময় ঐ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অভিভাবকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময়কালীন শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য জেলা থেকে দেয়া নির্দেশনাবলী মেনে শিশুদের আন্তরিকতার সাথে পাঠদান করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন এবং অভিভাবকদেরকে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে আন্তরিক হওয়ার পরামর্শও প্রদান করেন।
তিনি পাশাপাশি নিজেদের সন্তানদের সার্বিক খোঁজখবর নেয়া, শিক্ষকদের সাহায্য করা এবং শিক্ষকরা আন্তরিকভাবে নিয়মিত ক্লাসে পাঠদান করাচ্ছেন কিনা সে বিষয়ে সকলকে আন্তরিকতার সহিত খোঁজ খবর নেয়ার কথাও ব্যক্ত করেন। পরে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শণ কালে স্কাউট শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথেও অনুরূপভাবে মতবিনিময় করেন। পাশাপাশি পরিদর্শনকৃত সকল স্থানে উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের জনবান্ধব হয়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শও প্রদান করেন জেলা প্রশাসক।
এছাড়া পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ উপজেলায় দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল, পর্যায়ক্রমে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেটি পরিদর্শন, ভিটাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, একই ইউনিয়নের স্থানীয় নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় হতে মহাজনের বাড়ি পর্যন্ত ভারানী খাল এবং চরখালী কাটাখাল পুনঃখনন কাজের সরেজমিন পরিদর্শন এবং পরিদর্শন শেষে খালের পারে ফলদ বৃক্ষ নারিকেল গাছ রোপণ করেন। তিনি এছাড়াও উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের হেতালিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সর্বশেষ বিকালে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নকৃত এইচবিবি রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন। পৃথকভাবে এসব স্থান পরিদর্শন কালে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সাথে ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের জেষ্ঠ্য কর্মকর্তাগণ। এসব স্থানে স্ব স্ব স্থানের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রবীণ সমাজসেবীরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন