ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েতে প্রতারণার মামলায় ৫ বাংলাদেশি আটক


কুয়েতে প্রতারণার মামলায় ৫ বাংলাদেশি আটক

কুয়েতে সরকারি স্ট্যাম্প জাল করে প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগ দীর্ঘ তদন্তের পর অভিযানের মাধ্যমে এই চক্রটিকে আটক করে।

কর্তৃপক্ষ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে কুয়েতের বিভিন্ন সরকারি স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা মূলত বিভিন্ন হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে গ্রাহকদের টার্গেট করতেন। তারা ৫ ও ১০ কুয়েতি দিনার মূল্যের সরকারি স্ট্যাম্পকে আসল দামের চেয়ে কম মূল্যে বিক্রি করে আসছিলেন। এইভাবে প্রবাসীদের প্রলোভন দেখিয়ে তারা বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নেন।

অভিযান পরিচালনাকালে নিরাপত্তা বাহিনী অভিযুক্তদের কাছ থেকে স্ট্যাম্প তৈরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করে। এর মধ্যে রয়েছে—একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, বিপুল পরিমাণ স্ট্যাম্প তৈরির বিশেষ কাগজ ও সরঞ্জাম। তদন্তে আরো উঠে এসেছে যে, জালিয়াতির কাজে ব্যবহৃত এই বিশেষ স্ট্যাম্পের কাগজের রোলগুলো কুয়েতের একটি হাসপাতাল থেকে চুরি করা হয়েছিল।

আরও পড়ুন: শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর বিতর্কিত পোস্ট

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি নথি জালিয়াতি কিংবা রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির মধ্যেও পাতলি খাল পাড়ে হাজারো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:১১ পি.এম


বৃষ্টির মধ্যেও পাতলি খাল পাড়ে হাজারো মানুষের ঢল

 

দিনব্যাপী সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল দশটার একটু আগে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী বিমান বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সার্কিট হাউসে গেছেন। সেখান থেকে তিনি পাতলি খাল খনন অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এদিকে, সকালবেলা থেকেই কক্সবাজারে বর্ষণ শুরু হয়েছে। গত দুদিন ধরেই এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও আজ সকাল থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে।

বৃষ্টির কারণে উৎসব মুখর পরিবেশ কিছুটা বিঘ্নিত হলেও এলাকার মানুষ আনন্দে ভাসছে। সকালে ভারি বর্ষণ উপেক্ষা করেও কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলি খাল খনন কর্মসূচির স্থানে মানুষ জড়ো হতে শুরু করে। বর্ষণমুখর সকাল সোয়া দশটার কিছু পর সময়ে হাজার হাজার মানুষ পাতলি খাল পাড়ে সমবেত হয়েছেন। এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কখনো বাড়ছে আবার কখনো কমছে।

কক্সবাজারের বহুল আলোচিত পাতলি খালটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রয়াত বাবা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি জড়িত রয়েছে। আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলি খালটি খনন করে পাল্টে দিয়েছিলেন এলাকাবাসীর ভাগ্য। যখন ভরাট খালে পানি সংকটে স্থানীয় কৃষকরা চাষাবাদ করতে পারছিলেন না, তখন জিয়ার খাল খনন কর্মসূচি পরিস্থিতি পাল্টে দিয়েছিল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দশক পর আজ কক্সবাজার এসেছেন। সবশেষ ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি কক্সবাজার এসেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণচেষ্টার ঘটনায় ঝিনাইদহে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ধর্ষণচেষ্টার ঘটনায় ঝিনাইদহে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল স্থানীয়রা

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবেশী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মীর ফারুক নামক একজন প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বলিদাপাড়ায় এই ঘটনা সংঘটিত হয়।

মীর ফারুক সদর উপজেলার চন্ডিপুর গ্রামের এক বাসিন্দা হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলিদাপাড়ায় একটি ভবনের সাবলেট বাসায় পরিবার নিয়ে মীর ফারুক বসবাস করছেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে তাদের সঙ্গে সাবলেটে বসবাসকারী প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুটিকে রাতে ধর্ষণচেষ্টার লক্ষ্য বানিয়েছে মীর ফারুক। পরে সকালে শিশুটি তার মাকে বিষয়টি জানায়, ফলে ঘটনা জানাজানি হয়ে যায়। এই ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

এরপর কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।

তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


গাজীপুরের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১৩ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানা যায়নি।

বিস্তারিত আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা

 জেলার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার সময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। তবে বিএনপি’র নেতৃবৃন্দ জানিয়েছেন যে, এ ঘটনায় কোনো হতাহত কিংবা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মো. ইদ্রিস আলী বাসস’কে জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০/১২ জন অফিসে বসে ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে মহিউদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনে মোটর সাইকেলের গ্যারেজে বসেছিলেন। এমন সময় বোমার শব্দ শুনে তারা দ্রুত অফিসের দরজা খুলে দেখতে পান, অফিসের এক কোনায় আগুন জ্বলছে।

ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশসহ বিএনপি’র নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই এই ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি’র নেতা-কর্মীরা। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বাসস’কে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%