ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, বাড়ছে উত্তেজনা


পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, বাড়ছে উত্তেজনা

আফগানিস্তান অভিযোগ করেছে যে, তারা পাকিস্তানের ভেতর বিমান হামলা চালিয়েছে। দেশটির দাবি, এই হামলা করা হয়েছে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের আস্তানা লক্ষ্য করে। এ তথ্য শুক্রবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে এই হামলাটি পরিচালনা করা হয়। তাদের মতে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু স্থাপনায় হামলা হয়েছে। উল্লেখ্য, এই দুটি প্রদেশের সঙ্গেই আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত রয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, যেসব স্থাপনায় হামলা করা হয়েছে সেগুলো আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তবে পাকিস্তান হামলার এই দাবি খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান অভিযোগ করে চলেছে যে, কাবুল তাদের সীমান্তে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে আফগানিস্তান সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

২০২১ সালের পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তান বিমান হামলা চালালে আফগানিস্তান পাল্টা হামলা করে। এর ফলে সংঘাত পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে।

গত মার্চে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। তবে এরপরও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। চীনের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।

জাতিসংঘের গত মে মাসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৯৭ জন।

আরও পড়ুন: পুতিনের মুখে ইলন মাস্কের ‘রিয়েল জিনিয়াস’ প্রশংসা

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে যে, তারা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কোনো ধরনের হুমকি মেনে নেবে না। যেকোনো হুমকি মোকাবিলা করার ক্ষেত্রে আফগানিস্তান সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রকে হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয়: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


গণতন্ত্রকে হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয়: রিজভী

যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের সহাবস্থানের সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, সবার কথা বলার অধিকার আছে। তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই।

বিগত ফ্যাসিস্ট সরকারের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেছেন, ডিএনের মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে, তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না।

এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে এবং আয়নাঘর বানানো হয়েছে। তবে জনগণ রাস্তায় নেমে তা রুখে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

দেশের সমৃদ্ধি অর্জনে দলের নেতাকর্মীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার রাজধানীর রায়ের বাজারে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জনগণকে ধারণ করে কাঠামো বিষয়বস্তু ধরে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হবে দেশ ও জনগণের প্রাপ্তি। তিনি উল্লেখ করেন, ১৭ বছর আঘাত পাওয়ার পর দলের নেতাকর্মীদের এখন নিজের স্বার্থ নয়, দেশের সমৃদ্ধি অর্জনে কাজ করতে হবে।

এ সময় শেখ রবিউল আলম জাতীয় কবিকে নিয়ে বলেন, একাধারে সাহিত্যিকের পাশাপাশি রাজনীতিক ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি মন্তব্য করেন যে, জাতীয় কবিকে যথাযথভাবে স্মরণ করতে আমরা ব্যর্থ হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘টেকশই পর্যটন বিকাশে সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


‘টেকশই পর্যটন বিকাশে সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার চান যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, বরং তা পর্যটনের সম্পদে রূপান্তরিত হবে; কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের শক্তি তার বৈচিত্র্যে নিহিত। ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর ভিন্নতা আমাদের বিভক্ত করে না; বরং এটি আমাদের আরও সমৃদ্ধ করে।

তিনি উল্লেখ করেন, শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল। এখানে এবং এর আশপাশে প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও জীবনধারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বর্ণিল করেছে।

মন্ত্রী বলেন, হারমনি ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলা। এবারের উৎসবে ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশ নিচ্ছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উপস্থাপনা।

তিনি আশা প্রকাশ করেন যে, হারমনি ফেস্টিভ্যাল দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং সাংস্কৃতিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস ফাহমিদা আখতার’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো আব্দর রউফ।

বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মোল্লা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে: এমপি আবু সুফিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে: এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে।

তিনি শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ওসমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে আমাদের অসচেতনতার কারণে। সামান্য অবহেলায় মূল্যবান প্রাণ ঝরে যায়। তেমন একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা আমাদের সহযোদ্ধা ওসমানকে হারিয়েছি। তিনি ছিলেন কর্মঠ ও রাজনৈতিক সচেতন যুবক। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের কামনা, যেন এভাবে আর কোনো প্রাণহানি না ঘটে। অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিজান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, আমিন মোহাম্মদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, ফরিদুল হক লিটন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি সেকান্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, রাজা মিয়া, আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, খোরশেদুল আলম, বেলাল, মোরশেদুল আলম, ফোরকান, আশরাফ, ইকবাল, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%