ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী


জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

দেশের সমৃদ্ধি অর্জনে দলের নেতাকর্মীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার রাজধানীর রায়ের বাজারে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জনগণকে ধারণ করে কাঠামো বিষয়বস্তু ধরে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হবে দেশ ও জনগণের প্রাপ্তি। তিনি উল্লেখ করেন, ১৭ বছর আঘাত পাওয়ার পর দলের নেতাকর্মীদের এখন নিজের স্বার্থ নয়, দেশের সমৃদ্ধি অর্জনে কাজ করতে হবে।

আরও পড়ুন: বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন

এ সময় শেখ রবিউল আলম জাতীয় কবিকে নিয়ে বলেন, একাধারে সাহিত্যিকের পাশাপাশি রাজনীতিক ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি মন্তব্য করেন যে, জাতীয় কবিকে যথাযথভাবে স্মরণ করতে আমরা ব্যর্থ হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘টেকশই পর্যটন বিকাশে সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


‘টেকশই পর্যটন বিকাশে সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার চান যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, বরং তা পর্যটনের সম্পদে রূপান্তরিত হবে; কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের শক্তি তার বৈচিত্র্যে নিহিত। ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর ভিন্নতা আমাদের বিভক্ত করে না; বরং এটি আমাদের আরও সমৃদ্ধ করে।

তিনি উল্লেখ করেন, শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল। এখানে এবং এর আশপাশে প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও জীবনধারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বর্ণিল করেছে।

মন্ত্রী বলেন, হারমনি ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলা। এবারের উৎসবে ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশ নিচ্ছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উপস্থাপনা।

তিনি আশা প্রকাশ করেন যে, হারমনি ফেস্টিভ্যাল দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং সাংস্কৃতিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস ফাহমিদা আখতার’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো আব্দর রউফ।

বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মোল্লা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে: এমপি আবু সুফিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে: এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে।

তিনি শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ওসমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে আমাদের অসচেতনতার কারণে। সামান্য অবহেলায় মূল্যবান প্রাণ ঝরে যায়। তেমন একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা আমাদের সহযোদ্ধা ওসমানকে হারিয়েছি। তিনি ছিলেন কর্মঠ ও রাজনৈতিক সচেতন যুবক। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের কামনা, যেন এভাবে আর কোনো প্রাণহানি না ঘটে। অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিজান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, আমিন মোহাম্মদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, ফরিদুল হক লিটন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি সেকান্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, রাজা মিয়া, আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, খোরশেদুল আলম, বেলাল, মোরশেদুল আলম, ফোরকান, আশরাফ, ইকবাল, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবায়নযোগ্য শক্তির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


নবায়নযোগ্য শক্তির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানি খাতের অস্থিরতা মোকাবিলা ও এই খাতকে নিরাপদ করতে সরকার নবায়নযোগ্য শক্তির প্রসারে বিশেষ মনোনিবেশ করেছে। শুক্রবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছিল। জ্বালানি খাতের এই অস্থিরতা মোকাবিলায় জ্বালানি খাতের উৎসে বৈচিত্র্য আনা প্রয়োজন। আর সে কারণেই সোলার প্যানেল স্থাপনের জন্য বর্তমান বাজেটে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হয়েছে। সরকারের এই উদ্যোগে শুধু সরকারি স্থাপনা নয়, বেসরকারি খাতকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। উদ্যোক্তাদের এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী। অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যত বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে পারব, অর্থনীতি তত বেশি গতিশীল হবে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। সরকারি ও বেসরকারি খাত সমন্বিতভাবে কাজ করলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খোকন ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। বিসিক যশোর ও জেলা প্রশাসন যশোরের যৌথ আয়োজনে এই মেলায় দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার দেশের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


শনিবার দেশের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন কাজের সচেষ্টতার জন্য দেশের কিছু এলাকায় আগামীকাল শনিবার (২০ জুন) সকালে ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ এ বিষয়ে জানিয়েছে, বড়বাজার ফিডার (দৌলোদিয়ার সরদার পাড়া, দৌলোদিয়ার স্কুল পাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিস পাড়া, দৌলোদিয়ার বঙ্গজ পাড়া) এবং নিউ মার্কেট ফিডারের (বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া, দৌলোদিয়ার কোরিয়া পাড়া) ১১/.৪ কেভি লাইনের গাছপালা কাটা হবে।

এই কারণে শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় লাইন চালু হতে পারে। তাই সার্বক্ষণিক লাইন চালু হিসেবে গণ্য করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।

অন্যদিকে, ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সব এলাকায় নতুন লাইন তৈরি ও গাছপালা কর্তন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%