০৮:০৬ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে যে, টিয়ারা গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
পূর্ববিরোধের জেরে এক পক্ষের হামালাকে কেন্দ্র করে সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য বাছির মিয়ার বাড়িতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্বের বিরোধ ও গত রাতের সংঘর্ষের জেরে সকালে উভয়পক্ষের লোকজন দা, ছুরি, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিয়ারা বাজারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলতে থাকে। সংঘর্ষ চলাকালে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এসময়ে টিয়ারা বাজারে বেশ কয়টি দোকানপাটের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
আরও পড়ুন: তরুণরা খেলাধুলায় থাকলে মাদক থেকে দূরে থাকবে মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
আবুল হোসেনের পক্ষের আহমেদ হোসেন অভিযোগ করেন যে, বাজারে তাদের লোকজনের ওপর আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে হামলা চালায়। তারা নিজেদের প্রতিরোধের চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করে।
আতিকুর রহমান জানান, হোসেনের পক্ষের লোকজনই প্রথমে তার ওপর হামলা চালায়। তারা তাদের পক্ষের একজনকে হাতুড়ি দিয়ে আঘাত করে, এতে তাদের পক্ষের একজন গুরুতর আহত হন। তারা শুধু আত্মরক্ষার চেষ্টা করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী বলেন, গ্রামের আধিপাত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে এবং এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার ১৪৮ পিস ইয়াবা সহ ৩১ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন