১০:৩৮ পি.এম
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত দুই সহোদর বোনের মৃত্যু পর ২৯ মাস পরে, আন্তর্জাতিক ইসলামিক বক্তা ও স্কলার ড. মিজানুর রহমান আজহারি শনিবার (১৮ জুলাই) সকালে কুমিল্লার লালমাই উপজেলার চরবাড়িয়ায় গিয়ে নিহতদের কবর জিয়ারত করেন।
নিহত ফৌজিয়া আফরিন রিয়া ও সাদিয়া আফরিন আলিসার মৃত্যু হয়েছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে। তাঁদের বাবা শিল্পপতি কোরবান আলী, যিনি পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের বাসিন্দা।
ফৌজিয়া সে সময় মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমবিএর শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, তার ছোট বোন সাদিয়া আলফাজাস্থিত ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট
এ বিষয়ে নিহতদের চাচা লোকমান হোসেন বলেন, ‘ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে আমার বড় ভাইয়ের (নিহতদের বাবা) আগে থেকেই একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল। ভাতিজিদের মৃত্যুর খবর শুনে তিনি খোঁজ নেন। তখন তিনি বলেছিলেন একবার এসে কবর জিয়ারত করতে আমাদের গ্রামে আসবেন। আজ ২৯ মাস পরে সকালে আমাদের বাড়িতে আসেন।’
নিহতদের পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়ী হাফেজ আহমেদ সোহেল জানান, ‘তিনি অনেকটা নীরবেই এলাকায় এসেছেন। গণজমায়েত এড়াতে এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখতে সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল। কিন্তু লালমাই ত্যাগ করার পর বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে, তার অনেক ভক্ত ও অনুসারী আফসোস প্রকাশ করেন যে তারা প্রিয় বক্তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন