০৪:৩৩ পি.এম
জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। এর ফলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা পুশইনের উদ্যোগ নেয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র এবং বিজিবি জানায়, বিষয়টি বুঝতে পেরে জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ গঠন করে। বিজিবি এবং স্থানীয়দের বাধার সম্মুখীন হয়ে ৬০ বছর বয়সী ঐ ব্যক্তি নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেলে সকাল সাড়ে ১০টায় জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের সময় বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত নিতে অস্বীকার করে নো ম্যান্স ল্যান্ডে রেখে চলে যায়। বৈঠক সফল না হওয়ায় সীমান্তে নতুন করে উত্তেজনা নাজির হয়।
বিএসএফ বার বার ঐ ব্যক্তিকে ঠেলে দেয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিরোধের সামনে ওই ব্যক্তি ফিরে যেতে বাধ্য হন।
সকালে বিএসএফ এক ব্যক্তিকে ভারত থেকে শূন্য রেখায় ঠেলে পাঠিয়েছে। জামালপুর বিজিবি-৩৫ অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, "একজনকে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।"
এর আগে গত ৯ জুন জামালপুর ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় এক রাতেই আটটি আলাদা স্থানে বিএসএফ পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দারা। ট্রাকে করে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল। রাত ১২টা থেকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর আওতাধীন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা এলাকায় এসব ঘটনা ঘটে।
আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের
বিজিবি থেকে জানা যায়, রাত ১২টা থেকে দাঁতভাঙা বিওপির ১০৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকা, মুল্লারচর সীমান্ত পিলার ১০৬২-এর পাশে কুচুনিমারা এলাকা, ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর এলাকা, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা এলাকা, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর এলাকা, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট এলাকা, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এলাকা এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় শতাধিক মানুষের পুশইনের চেষ্টা করে বিএসএফ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন