ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবনে চরম ভোগান্তি


কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবনে চরম ভোগান্তি

কুড়িগ্রামে গত তিনদিন ধরে মৃদু তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহের কারণে দিনভর সূর্যের প্রখর রোদ ও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতেও প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এর সাথে বিদ্যুতের লোড শেডিং সমস্যাও যুক্ত হয়েছে। ফলে গরমে শিশু, বৃদ্ধসহ মানুষজন পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো প্রচন্ড রোদ ও গরমে কাজে যেতে সাহস পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এসব পরিবারে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

প্রতিদিন গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ডায়রিয়া, জ্বর ও হিটস্ট্রোকসহ অন্যান্য নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন অনেকেই। গত দুদিন ধরে প্রখর রোদে রাস্তা ঘাট ফাঁকা ও খাঁ-খাঁ করছে। ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না অনেকেই।

কুড়িগ্রামের সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার রিক্সা চালক নেছার উদ্দিন জানান, হামরা গরিম মানুষ। কোনরকম অন্যের এসকা হাওলাত করি চালাই। যে গরম পড়চে বাচার বুদ্ধি নাই। এত গরম হইলেও প্যাটের দায়ে চালায় নাগে। অপরদিকে, ধরলা নদী পাড়ের কৃষক মইনুল ইসলাম জানান, এত গরম ও রোদে কাজ করতে মন না চাইলেও যেতে হয়। এখন আমন বীজতলা ঠিক করতে হচ্ছে। কদিন বাদে আমন লাগাতে হবে। অসহ্য গরমে বাইরে কষ্ট হলেও কাজ করতে হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

এদিকে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিনই গরমের কারণে বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া, জ্বর, হিটস্ট্রোক, আমাশয়সহ অনেক রোগে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে আসছেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নুরে নেয়াজ জানান, এখন অতিরিক্ত গরমের প্রভাব কুড়িগ্রামে পড়েছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত তিনদিন ধরে জেলায় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়েছে। গত শনিবার এ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা আজ সামান্য কমেছে। তবে আরো দুএকদিন তাপমাত্রা এরকম বাড়তি থাকতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় কিশোরকে বলৎকারের অভিযোগে মামলা, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


দীঘিনালায় কিশোরকে বলৎকারের অভিযোগে মামলা, তদন্তে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট মেরুং এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক রবিবার (৫ জুলাই) দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ছোট মেরুং এলাকার ৪৫ বছর বয়সী মো. লিটনকে অভিযুক্ত করা হয়েছে।


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, কিশোরের বাবার থানায় এসে ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ মামলা করেন। ভুক্তভোগীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাটির প্রতিটি দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগীর পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাদুকাটা–মাহরাম নদী রক্ষায় কঠোর অবস্থান এমপি কামরুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


যাদুকাটা–মাহরাম নদী রক্ষায় কঠোর অবস্থান এমপি কামরুলের

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, যাদুকাটা ও মাহরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হবে, এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, দলীয় পরিচয় বা আত্মীয়তার বিষয় বিবেচনা করা হবে না।

তিনি রবিবার (৫ জুলাই) বিকেলে লাউড়েরগড় এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। সভায় তিনি আরও বলেন, কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে, যদি সেই ব্যক্তি তার আত্মীয় বা দলীয় নেতাকর্মীও হন, তাহলে তাকে ধরে রাখার কথাও বলেছেন।

কামরুল আরো উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে যাদুকাটা ও মাহরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি নিয়ে জড়িতদের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য কামরুল বলেন, নদী রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন সহ্য করা হবে না।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রতন মিয়া, যুগ্ম সম্পাদক জুনাব আলী, জেলা বিএনপির সদস্য রাকাব উদ্দিন, আব্দুস সামাদ মুন্সী ও মাহবুব মল্লিকসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা কৌশলে জনগণ থেকে দূরত্ব না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


নিরাপত্তা কৌশলে জনগণ থেকে দূরত্ব না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে নিরাপত্তা কৌশলের কারণে সরকারপ্রধানকে জনগণের থেকে আলাদা না করা হয়।

তিনি রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকার সেনানিবাসে পিজিআর’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, "একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আস্থা ও নির্ভরতা রাখতে চাই।" তিনি আরও বলেন, নিরাপত্তা কৌশলের বিন্যাস এমনভাবে হওয়া উচিত যাতে সরকার প্রধানকে জনগণের থেকে বিচ্ছিন্ন মনে না হয়।

পিজিআর সদস্যদের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী থেকে বিশেষভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত সদস্যরাই পিজিআরের দায়িত্ব পালন করেন। অর্থাৎ, পিজিআর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান এবং এটি সেনাবাহিনীর অধীন। সুতরাং, পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃংঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথারীতি পালনের জন্য নিয়োজিত রয়েছে।

পিজিআরের কাজ চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও পিজিআর-এর কর্তব্য। এ সব দায়িত্ব পালনে সদস্যদের নানারকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতা তাদেরকে একটি সুশৃংঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Prime Minister Tarik Rahman ক্ষোভ প্রকাশ করে বলেন, সশস্ত্রবাহিনী দেশের সাহস এবং গৌরবের প্রতীক। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর সাহসী ভূমিকা প্রসঙ্গে বলেন, "সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে ফেলেছে।"

তিনি আরো বলেন, "আমি বিশ্বাস করি, সশস্ত্রবাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করে, তবেই দেশের সার্বভৌমত্ব কখনও হুমকির মুখে পড়বে না।"

শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, ১৯৭৫ সালের এইদিনে প্রথমে ‘রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট’ নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরে মেজর জেনারেল জিয়াউর রহমান রেজিমেন্টটি ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’ হিসেবে নাম দেন। এই নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো দৃঢ়তা ও গতিশীলতা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। তিনি পিজিআর সদর দফতরে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রতি বছর ৫ জুলাই পিজিআর-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে এই বাহিনী গঠিত হয়। ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দফতরে বার্ষিক দরবার এবং সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পিজিআর মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এবং এটি বঙ্গভবনে রাষ্ট্রপতির দৈনন্দিন নিরাপত্তা এবং অন্যান্য সামরিক দায়িত্ব পালন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

রাজধানীর মেট্রোরেল যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হবে, এই তথ্য জানান কর্মকর্তারা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব বাসসকে জানান, বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে জানুয়ারি মাস থেকে খালি ট্রেন পরিষেবা পরীক্ষামূলক কার্যক্রম হিসাবে চালু হবে।

তিনি উল্লেখ করেন, নিয়মিত যাত্রীসেবার সময় পার হওয়ার পর রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে পুরো রুটজুড়ে কমলাপুর পর্যন্ত এই পরীক্ষামূলক চলাচল পরিচালনা করা হবে।

এটি দেশের প্রথম মেট্রোরেল রুট, যাকে কর্মকর্তাগণ লাইন-৬ বলে অভিহিত করছেন।

প্রকল্পের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, চলতি বছরের জুন মাসের মধ্যেই ১.১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ পুরো সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য এবং প্রবেশ ও বাহির পথের কাজ চলমান রয়েছে।

কর্মকর্তারা আরও জানান, ২০২৬ সালের জুনের মধ্যে কমলাপুর স্টেশনের সমস্ত পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ তৈরির কাজ সম্পন্ন হবে।

তাদের দেওয়া তথ্যমতে, কমলাপুর স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগিরই স্থাপনের জন্য আনা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ শেষ হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, স্টেশনের প্রবেশ ও বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালের টাইলস, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশের রঙের কাজ বর্তমানে চলছে। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টি প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত লাইন-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। তার আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%