০৮:১৪ পি.এম
ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই, এ সম্পর্কে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নব মনোনীত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি মন্তব্য করেন, নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে না পারলে, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোন বিকল্প নেই।
শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেমের জেরে ব্যবসায়ী হত্যা
এ অনুষ্ঠানে মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন থানার প্রতিনিধি, মহানগরের সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নব মনোনীত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজ উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন থানা শাখা, সহযোগী সংগঠনসমূহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের পক্ষ থেকে নব মনোনীত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজীপুর মহানগরের সহসভাপতি মাওলানা ফজলুর রহমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, মাওলানা গাজী আতাউর রহমানের অভিজ্ঞ, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি লাভ করবে এবং দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: জামায়াত-এনসিপির ৯০ এমপির মেধা-যোগ্যতা বনাম স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন