ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের নজরুল বর্ষ উদযাপন


ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের নজরুল বর্ষ উদযাপন

 

নওগাঁর ধামইরহাটে জাতীয় কবি নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য এবং মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ৩১ আগস্ট বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান এবং অন্যান্য বিভিন্ন কর্মকর্তাগণ।

আরও পড়ুন: দিরাইয়ে প্রেমের জেরে দুই গ্রামের সংঘর্ষে আ-হ-ত ৪০, ফেসবুক লাইভে মেয়েটির বিস্ফোরক বক্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালকের পরিবারকে প্রশাসনের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


সিংড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালকের পরিবারকে প্রশাসনের সহায়তা

নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালক আনোয়ার হোসেনের পরিবারকে অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে প্রশাসন। 

সোমবার দুপুরে উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের নিহত সেই অটো চালকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তার পরিবারের খোঁজ-খবর নিয়ে মা আসমা বেগম ও স্ত্রী ফেরদৌসি আক্তারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ হাজার টাকার চেক ও চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও। 

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্রদলের সদস্য সচিব সিহাব উদ্দিন শান্ত প্রমুখ।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুর্বৃত্তদের হাতে নিহত অটোচালক চালকের পরিবারের পাশে রয়েছে প্রশাসন। তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসন কাজ করছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভোগা বসন্তপুর রাস্তার পাশ থেকে অটোচালক আনোয়ার হোসেনের হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটিএ উত্তরা কার্যালয়ে অভিযান, ৩ দালালের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


বিআরটিএ উত্তরা কার্যালয়ে অভিযান, ৩ দালালের কারাদণ্ড

সেবাগ্রহীতাদের হয়রানি ও দালাল চক্রের তৎপরতা বন্ধে বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-৩ (উত্তরা) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ভ্রাম্যমাণ আদালত-৩ এর বিচারক মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে তিনজন দালালকে আটক করা হয়। পরে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত একজনকে এক মাস এবং অপর দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-কামরুল হাসান, মো. রাকিব আজীজ ও মো. শাহীন।

বিআরটিএ জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের কাছে অসংখ্য অভিযোগ ছিল। তারা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে টাকা-পয়সা ও কাগজপত্র নিয়ে পালিয়ে যেত। গ্রাহকদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

 

নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে, যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম এবং অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও আদর্শকে আরও গভীরভাবে জানার সুযোগ লাভ করবে।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বাশিস মান্দা উপজেলা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া এবং ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করা হয়। শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও ক্রীড়াসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও ক্রীড়াসামগ্রী বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের অফিস মাঠে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফরহাদ রহমান প্লাবনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। এ সময় মাঠের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের মাঝে ফুটবল ও ব্যাট উপহার দেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফরহাদ রহমান প্লাবন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%