০৩:০০ পি.এম
অভিনেত্রী নোরা ফাতেহি আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে। তিনি একটি পডকাস্টে উল্লেখ করেছেন যে, গানটির হিন্দি সংস্করণ তৈরির সময় তাঁর অনুমতি নেওয়া হয়নি। এমনকি গানটির লিরিক্যাল ভিডিওতে তাঁর ছবি ব্যবহারের বিষয়েও তাঁকে কিছু জানানো হয়নি।
নোরা দাবি করেছেন, অনেক সময় তাঁর নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। তাই তিনি পুরোনো এই বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করতে চান।
গানটি প্রকাশের পর থেকেই এর কথা ও দৃশ্যায়ন নিয়ে সমালোচনা শুরু হয়। গানে নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্তকে দেখা যায়। গানটির কথা নিয়ে আপত্তির পাশাপাশি নোরা সংক্রান্ত বিভিন্ন ভিজ্যুয়াল নিয়েও প্রশ্ন ওঠে।
আরও পড়ুন: গুলিকাণ্ডের পর আসিফ আকবরের বক্তব্য, পুলিশ তদন্ত করছে
পরে নোরা একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, হিন্দি সংস্করণটির সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পর্ক নেই।
পডকাস্টে নোরা জানান, গানটির শুটিং তিনি প্রায় তিন বছর আগে করেছিলেন। সেই সময় গানটি ছিল কন্নড় ভাষায়। বড় বাজেটের সিনেমা এবং সঞ্জয় দত্তের সঙ্গে কাজের সুযোগ থাকায় তিনি সেই সময় গানটিতে অংশগ্রহণ করেছিলেন।
নোরার অভিযোগ, কন্নড় গানটির হিন্দি সংস্করণ তৈরির সময় তাঁর কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, গানটি হিন্দিতে ডাব করার সময় এমন কিছু শব্দ ও কথা ব্যবহার করা হয়েছে, যা নিয়ে তিনি একমত নন। অথচ এসব পরিবর্তন সম্পর্কে তাঁকে পূর্বে কিছু জানানো হয়নি।
শুধু গান নয়, এর লিরিক্যাল ভিডিও নিয়েও আপত্তি জানিয়েছেন নোরা। তাঁর অভিযোগ, ভিডিওতে তাঁর এমন কিছু ছবি ব্যবহার করা হয়েছে, যেগুলো তাঁর পছন্দ নয় এবং ব্যবহারের আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুর
এমনকি নোরা ও সঞ্জয় দত্তের একটি এআই-তৈরি ছবিও ভিডিওতে ব্যবহার করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন