ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তেজগাঁওয়ে পুলিশি অভিযানে ৬১ জন গ্রেফতার


তেজগাঁওয়ে পুলিশি অভিযানে ৬১ জন গ্রেফতার

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃত ৬১ জনের মধ্যে রয়েছে মো. জাহিদ (২৩), মো. শুভ (২৩), মো. নাঈম (১৮), মো. হযরত আলী (১৯), মো. তাইজুল ইসলাম তুহিন (২২), রাসেল (৩২), মো. আমির হোসেন (২৩), মো. মুন্না (৩২), মো. রুবেল খা (৪০), মো. আরজু (৩৭), মো. শিহাব (২০), মো. পাভেল (২২), মোমিনুল আমিন (৪১), আব্দুস সাত্তার, মো. তামীম (২০), মো. রাকিব (১৮), মো. মাহবুব (২০), মো. রাহুল (১৯), মো. মনির হোসেন, মো. রায়হান (১৯), সোহেল ওরফে মামুন (৩০), মো. জাহাঙ্গীর আলম (২৮), মো. মিজানুর রহমান (২৮), মো. মাসুদ রানা (৩০), আবু সাঈদ (২৮), আবু বক্কর সিদ্দিক (৪৫), রফিকুল ইসলাম (২০), মো. তুষার আহমেদ রনি (৪০), মো. আকাশ (২১), মো. নাহিদ (১৯), মো. ইরফান (২১), মো. শাকিল (২০), মো. হান্নান (২৫), মো. সুজন (২০), তানভীর ইসলাম রাতুল (২০), আইনের সহিত সংঘাতে জড়িত এক শিশু, মো. আকাশ (২১), মো. রাব্বি (১৮), মো. কোরবান, রাজু ওরফে মো. এরশাদ (২০), মো. মেহেদী কাউসার (৩৩), মো. আরিফ (৪৫), মো. সাইদুল ইসলাম বাবু (২৩), মো. রাজ (২০), মো. বিজয় (২৫), মো. হারুনঅর রশিদ গোলাপ (২৫), মো. মেহফিল উদ্দিন (১৯), মো. মাহবুব (২০), মো. মহসিন (৩৫), সোহেল (৩৫), বিশ্বজিৎ কুমার (২৪), ইমরান হোসেন (২৪), মো. ইয়াছিন কাজী (২০), মো. রাঝি (১৮), মো. নয়ন (১৮), মো. আমিনুল (২৮), মো. রবিউল ইসলাম (২২), মো. আলিম (২২), তানভীর আহম্মেদ (১৮), মো. নুর আলামিন (৩০) এবং মো. তারিকুল ইসলাম (৩০)।

শনিবার (১৩ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন সংবাদ নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১১ জুন) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

উল্লেখ্য, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে পাঁচজন, শেরেবাংলা নগর থানা থেকে পাঁচজন, মোহাম্মদপুর থানা থেকে ৩৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচজন, আদাবর থানা থেকে নয়জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কো বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

প্রতিপক্ষ হলেও কাগজে কলমে এগিয়ে থেকেই মাঠে নামছে সেলেসাওরা। তবে প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না দলটি।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। সম্ভাব্য একাদশে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ইগোর থিয়াগোকে। তার পেছনে আক্রমণ সাজাবেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও লুকাস পাকেতা।

মধ্যমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকবেন মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো ও ডগলাস। গোলবারের নিচে ভরসার নাম অ্যালিসন বেকার।

অন্যদিকে, মরক্কোও প্রথম ম্যাচের আগে চোট সমস্যায় ভুগছে। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন। তার পরিবর্তে রক্ষণভাগে খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর চোটে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন এজ আবদে।

তবে দলে চোটের সমস্যা থাকলেও আত্মবিশ্বাসী মরক্কো। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা আফ্রিকার প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা।

দুই দলের শক্তি ও সামর্থ্যের বিচারে ম্যাচটি হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া ব্রাজিল ও মরক্কো- দুই দলই।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফহিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, কুনহা।

মরক্কোর সম্ভাব্য একাদশ:

বৌনৌ, হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাওই, বৌয়াদ্দি, ওনাহি, দিয়াজ, এল খান্নোস, এজ্জালজৌলি, সাইবারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নূরজাহানের করুণ মৃত্যুর পর ভরণপোষণ আইন কার্যকরে বিশেষ আদালতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


নূরজাহানের করুণ মৃত্যুর পর ভরণপোষণ আইন কার্যকরে বিশেষ আদালতের আহ্বান

ঢাকার মিরপুরে অবহেলা ও বিনা চিকিৎসায় বৃদ্ধ নূরজাহান বেগমের করুণ মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন এবং মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত (স্পেশাল কোর্ট) গঠনের দাবি জানানো হয়েছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এই দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

‘ভরণপোষণ আইন দ্বারা সন্তানের ওপর পিতা-মাতার অধিকার আদায় করা সম্ভব’ শীর্ষক এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, নূরজাহান বেগমের করুণ মৃত্যুর ঘটনায় আইনের সাজার বিধান মেনে তার সরকারি চাকরিজীবী ছেলেকে বরখাস্ত করা যেতে পারে। শিক্ষিত পরিবারেও অতি অর্থের লোভ ও স্বাবলম্বী হওয়ার অহংকারে সন্তানরা বৃদ্ধ মা-বাবাকে অবহেলা করছে।

তিনি আরও বলেন, শুধু মা-বাবা নন, প্রতিবেশীরা অভিযোগ করলেও তা মামলা হিসেবে গ্রহণ করা উচিত। সন্তানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে আইন সংশোধন করে তাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করার বিধান রাখা যেতে পারে। তবে শুধু আইন নয়, পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেহেশত তুল্য মা-বাবা বার্ধক্যে উপনীত হলে যারা নির্যাতন করে তারা মানুষরূপী পশু, অমানুষ, সমাজের কলঙ্ক, তাদের জীবন অভিশপ্ত। চরম অভিশপ্ত এই মানুষগুলো সমাজের আবর্জনা, সভ্যতার অভিশাপ, জন্মই তাদের আজন্ম বৃথা।’

তিনি আরও বলেন, মা-বাবারা শুধু মানসিক অবহেলা, অবজ্ঞা, অবরুদ্ধ থাকা কিংবা আর্থিকভাবে ঠকানোর শিকার ছাড়াও মারধরের মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে। অনেক সন্তান মা-বাবার পেনশনের টাকা কেড়ে নিয়ে, জমিজমা, ঘরবাড়ি, সহায়সম্পত্তি লিখে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। যা খুবই দুঃখজনক।

ঘোষিত বাজেটে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ছাড় দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে মাত্র ৬-৭টি বৃদ্ধ নিবাস রয়েছে, যেগুলোর অবস্থা করুণ। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ বাড়িয়ে প্রতি জেলায় একটি করে আধুনিক প্রবীণ নিবাস তৈরি করা উচিত।

ছায়া সংসদ প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক আহাম্মেদ সরোয়ার, সাংবাদিক মাকসুদ-উন-নবী এবং ব্যারিস্টার কাজী জাওয়াদ বদরুদ্দোজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করল নৌ মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করল নৌ মন্ত্রণালয়

গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় মো. রাজিব আহসান নিহতদের স্বজনদের হাতে পৃথক চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

এ সময় জানানো হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অতিরিক্ত আরও ২৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়াই আমাদের মূল ভাবনা হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, আগে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তারপর অন্যকে ভালো হওয়ার আহ্বান জানাতে হবে।

শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, সেটি অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া। তারা ভালো কাজ করেছেন বলেই আজ আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাস করার সুযোগ পেয়েছি। সমাজে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

এখন আমাদের দায়িত্ব হলো যারা সমাজের জন্য ভালো কাজ করছেন, তাদের সম্মানিত করা এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া, এমন মন্তব্য করেন তিনি।

নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরা যে যেই অবস্থানে আছি, সেখান থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সমাজ আমাদের, এই পৃথিবীও আমাদের। অতীত থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়ে ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি গুণীজন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদেরও সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%