১১:০৭ এম
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে এই আগুনের ঘটনা ঘটে। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টু জানান, বাজারের পাহারাদারদের মাধ্যমে জানা গেছে, মুখোশধারী কয়েকজন এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়।
তিনি বলেন, এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।
আরও পড়ুন: পাগলা মসজিদের ১৫ দানবাক্সে উদ্ধার ৫১ বস্তা টাকা
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনের ফলে অফিসের কয়েকটি চেয়ারের ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং কিভাবে কী ঘটেছে তা জানার চেষ্টা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন