ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শতবর্ষী মায়ের আদালতে ছেলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ


শতবর্ষী মায়ের আদালতে ছেলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত মো. মুখতারুজ্জামান বুয়েটের সিনিয়র টেকনিক্যাল অফিসার। তার বিরুদ্ধে পৈতৃক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ এবং জরাজীর্ণ ঘর মেরামতে বাধা দেওয়ারও অভিযোগ করেছেন তার ১০০ বছর বয়সী মা রহিমা খাতুন ওরফে মনোয়ারা রেফুল।

রহিমা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঝপাড়া গ্রামের বাসিন্দা। স্বামী মৃত এসলাম হোসেন। সাত সন্তানের মধ্যে মুখতারুজ্জামান দ্বিতীয়। স্বামীর মৃত্যুর পর ছোট ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে পৈতৃক বাড়িতে বসবাস করছেন তিনি।

আরও পড়ুন: চুরি যাওয়া মোটরসাইকেল খুঁজতে গিয়ে মিলল আরও আটটি

পরিবারের সদস্যদের অভিযোগ, রহিমা খাতুন যে ঘরে বসবাস করেন সেটি বর্তমানে জরাজীর্ণ। টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে। ঘরের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কাঠেও ধরেছে ঘুন। ঘরটি মেরামতের উদ্যোগ নিলে মুখতারুজ্জামান বাধা দেন বলেও অভিযোগ তাদের।

রহিমা খাতুনের দাবি, জমি নিয়ে মামলা চলছে এমন কথা বলে তার ও তার প্রয়াত স্বামীর কাছ থেকে টিপসই নেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, ওই টিপসই ব্যবহার করে তাদের সম্পত্তি মুখতারুজ্জামানের নামে রেজিস্ট্রি করা হয়েছে।

শতবর্ষী এই নারী বলেন, কোনো সন্তানকে স্বেচ্ছায় সম্পত্তি লিখে দেননি তিনি। এখন তাকে ও ছোট ছেলে ইসমাইলকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

অভিযোগের প্রতিকার পেতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের পাশাপাশি থানায় অভিযোগ এবং জেলা লিগ্যাল এইডেরও দ্বারস্থ হন রহিমা খাতুন। তবে এতে কোনো সমাধান হয়নি বলে দাবি তার।

আরও পড়ুন: সুপ্রিমকোর্টে অগ্নিনির্বাপণ মহড়া আগামীকাল

ছোট ছেলে ইসমাইল হোসেনের দাবি, তাদের বাবা-মায়ের প্রায় ১২ বিঘা ধান ও আমের জমি এবং বসতবাড়ি রয়েছে। এসব সম্পত্তি মুখতারুজ্জামানের নামে লিখে নেওয়া হয়েছে। তিনি বলেন, সামান্য আয় করে মায়ের দেখাশোনা করছেন তিনি। বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়লেও মেরামত করতে দেওয়া হচ্ছে না। উল্টো বাড়ি খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছে।

পরিবারের সদস্য আলিম হোসেন ও খাইরুল হোসেনও একই অভিযোগ করেছেন। তাদের দাবি, সাত ভাই-বোনের মধ্যে বাকি ছয়জনকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা হয়েছে।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। বিষয়টি সমাধানে বিভিন্ন পরামর্শ দেওয়া হলেও অভিযুক্ত তা মানেননি।

তিনি বলেন, দলিলপত্র অনুযায়ী আইনগতভাবে তার পিতার সম্পত্তির মালিক এখন মুখতারুজ্জামান। তবে প্রতারণা করে বা যেভাবেই হোক সম্পত্তি নেওয়ার অভিযোগ রয়েছে। সালিশে রহিমা খাতুন বারবার জানিয়েছেন, তিনি কোনো সন্তানকে সম্পত্তি লিখে দেননি।

আরও পড়ুন: পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতির অভিযোগে দুদকের চার্জশিট

এদিকে সম্পত্তির অধিকার ও বসতভিটা রক্ষার দাবিতে গত ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা করেছেন রহিমা খাতুন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ছেলে মো. মুখতারুজ্জামানকে।

বাদীপক্ষের আইনজীবী মো. সোহরাব আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অভিযোগ অনুযায়ী, মুখতারুজ্জামান তার বাবাকে ভুল তথ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেজিস্ট্রি অফিসে নিয়ে যান এবং টিপসইয়ের মাধ্যমে জমি নিজের নামে রেজিস্ট্রি করান। পরে একই কৌশলে মায়ের কাছ থেকেও টিপসই নিয়ে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মো. মুখতারুজ্জামানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোহরদীতে জলপরী দেখতে পুকুরে ভিড়, সিলভার কার্প মাছ জালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


মনোহরদীতে জলপরী দেখতে পুকুরে ভিড়, সিলভার কার্প মাছ জালে

নরসিংদীর মনোহরদীতে একটি পুরনো পুকুরে জলপরী দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ার ফলে গত পাঁচ দিন ধরে সেখানে মানুষের ভিড় বেড়ে চলেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ ঘটনাটিকে কেন্দ্র করে নানা ধরনের কল্পকাহিনীও তৈরি করছেন।

গুজবটি মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূইয়ার (৪৫) প্রায় ২০০ বছরের পুরনো পারিবারিক পুকুরকে কেন্দ্র করে ছড়িয়েছে।

গুজব ছড়িয়ে পড়ার পর পুকুরটিকে ঘিরে বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। কেউ পুকুরপাড়ে ভোগ দিচ্ছেন, কেউ পূজা করছেন। আবার কেউ কেউ পুকুরের পানি শরীরে মাখছেন বা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। অনেকেই পুকুরে কিছু পাওয়ার আশায় দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছেন। এতে প্রতিদিনই সেখানে মানুষের ভিড় বাড়ছে।

পুকুরের মালিক কবির আহমেদ ভূইয়া জানান, তাদের পারিবারিক পুকুরটিতে সিলভার কার্পসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। কয়েক দিন আগে পুকুরে সিলভার কার্প মাছ একসঙ্গে সাঁতার কাটার দৃশ্য দেখে কিছু মানুষ সেটিকে জলপরী হিসেবে প্রচার করতে শুরু করেন। এরপর থেকে গত পাঁচ দিন ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ পুকুরপাড়ে ভিড় করছেন।

তিনি বলেন, কিছু মানুষ ঘটনাটিকে কেন্দ্র করে নানা কাল্পনিক গল্প তৈরি করে প্রচার করছেন। এতে তারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। মানুষের অযাচিত ভিড়ের কারণে পুকুরের মাছের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে।

কবির আহমেদ ভূইয়া আরও জানান, প্রশাসনের সহায়তায় পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়েছে। তবে মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। এ ধরনের গুজব বন্ধ করে পুকুরপাড়ে মানুষের অযাচিত জমায়েত বন্ধে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। এতে মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, কিছু ভুঁইফোড় মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে জলপরী পাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। অনেকে যাচাই না করে নানা ধরনের কথা প্রচার করছেন এবং পুকুরটির সামনে ভিড় করছেন।

ইউএনও আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক, ১৫ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৮ এম


শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক, ১৫ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দিলোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাথারিয়া বাজারে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটক দিলোয়ার হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াপাড়া ডাকঘরের পুরাতন নগদীপুর গ্রামের মো. বারিক মিয়ার ছেলে।
অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। অভিযানে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার এসআই টিপু সুলতান।


তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৯ এম


বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ বলেন, আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে মানবিক গুণাবলী অর্জন করতে পারছে না। শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল করতে না পারার কারণে দেশের কাঙ্খিত উন্নতি সাধিত হচ্ছে না। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতার পরিচয় দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার হিম্মত অনেক শিক্ষার্থীর মধ্যে পাওয়া যাচ্ছে না, যার ফলে যুগের চাহিদার আলোকে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ দেশের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। এখানে অধ্যয়নকারী শিক্ষার্থীগণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হবে।
ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ বরিশাল শাখার চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর মাতুুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি রিয়াজুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং পিস স্কুল বরিশাল শাখার ভাইস চেয়ারম্যান ডা. কে.এম. জাহিদুল ইসলাম। সকাল সাড়ে ৯টায় ক্বারি মাসুদ বিন মোস্তফার পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর হামদে বারি তা'আলা পরিবেশন করেন শিল্পী আহনাফ আদিল।
অনুষ্ঠানে মেহমানবৃন্দ বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কি কি সমস্যা এবং তা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সন্তান প্রতিপালনে এবং তাদের শিক্ষাদানে অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রাখেন। শিক্ষার্থী এবং অভিভাবক মিলে প্রায় সহস্রাধিক ডেলিগেটের উপস্থিতির মাধ্যমে শিল্পকলা একাডেমি সমস্ত হল রুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল শাখার সকল ডোনার, এসোসিয়েট এবং জেনারেল মেম্বার ও পিস ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৫ এম


চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮০ জন

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৩৮০ জনকে গ্রেফতার করেছে।

এ তথ্য আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, পরোয়ানামূলে ৯৬ জন এবং সাজা পরোয়ানামূলে ১৪ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬১ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং একজন মাদক সেবনকারী রয়েছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ হাজার ১০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে। অভিযানে ৫২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ৫২ হাজার ৭১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ কেজি ২৪২ গ্রাম গাঁজা, ৭০ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদ এবং মদ তৈরির ১৭০ কেজি উপাদান উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%