ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং
সংসদে আইনমন্ত্রী

চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড


চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭ মামলায় ৫৯ জন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও, সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ডসহ সাজা দেয়া হয়েছে।

রোববার, জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নেত্রকোণা-৫ আসনের এমপি মাছুম মোস্তফার প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান এই বিষয়টি জানান। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান যে, চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলার রায় প্রদান করা হয়েছে এবং ৭৩টির কার্যক্রম এখনও চলমান রয়েছে। কার্যক্রম চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে এবং ৫১টি এখনো তদন্তনাধীন রয়েছে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মন্ত্রী আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি সংখ্যা ১৭৪ জন, পলাতক ২৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে একজন। এছাড়া, খালাস পেয়েছে একজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


‘একটাও সামনে আবি না, মাইরা ফেলামু’—যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না।

মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—এই হুমকিটি যুবলীগের মিছিল থেকে পুলিশকে দেওয়া হয়েছে।

আজ রবিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ কার্যক্রম যুবলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

পুলিশ যখন মিছিলের দিকে এগোতে থাকে, তখন মিছিলের ভিডিও সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পুলিশ জানায়, ভিডিওটি তাদের কাছে এসেছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শাকিল এন্টারপ্রাইজ নামক লৌহসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানের সামনে ২০ থেকে ৩০ জনের একটি যুবক দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা দেখা যায়। ব্যানারটির একপাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অন্যপাশে গাজীপুর মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছবি ছিল। মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে আপলোড করেন রাসেল।

মিছিলের সময় দেখা যায়, মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিচ্ছে এবং দ্রুত বোর্ডবাজারের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে আসতে থাকলে, মিছিলকারীদের মধ্যে কয়েকজনে তাদের লক্ষ্য করে চিৎকার করে ওই হুমকিমূলক বক্তব্য দিতে থাকে।

নগরীর বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, ভিডিওটি তিনি দেখেছেন। এটি আজকের ঘটনা নাকি আগের তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার কালের কণ্ঠকে জানান, আজ সকালে মিছিলটি হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন এবং পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।

এছাড়া টাঙ্গাইলেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। আজ সকালে সাড়ে ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং পরে তা বড় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাউকে পায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি রুহুল আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) বিকেলে ত্রিশালের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম (৪৪) হচ্ছেন ওই মসজিদেরই ইমাম এবং খতিব হিসেবে কর্মরত। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ওই শিশুটিসহ আরও দুই শিশু মসজিদের ইমাম শাহিনুর ইসলামের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করে আসছিল। গত কিছুদিন ধরে ইমাম শাহিনুর অপর দুই শিশুকে দ্রুত ছুটি দিয়ে দিলেও ভুক্তভোগী শিশুটিকে নিয়মের বাইরে দীর্ঘক্ষণ আটকে রাখতেন। বিষয়টি নিয়ে শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার স্বামীকে একাধিকবার বিষয়টি জানান। কিন্তু প্রাথমিকভাবে স্বামী অভিযোগটি বিশ্বাস করতে চাননি।

শনিবারও বরাবরের মতো বিকেলে ওই শিশুটি কোরআন পড়তে মসজিদে যান। তবে নির্ধারিত সময়ের পরও মেয়েটি বাড়ি না ফেরায় শিশুটির মায়ের দুশ্চিন্তায় বাড়ি থেকে বের হয়ে যান তিনি। বিকেলে তিনটার দিকে মসজিদে প্রবেশ করতেই তিনি ইমাম শাহিনুর ইসলামকে শিশুটির সঙ্গে আপত্তিকর ও নগ্ন অবস্থায় দেখতে পান।

শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে হাতেনাতে আটক করেন। পরে এক বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে ইমামকে জুতার মালা পরিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। পরে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর ইসলাম (৪৪) নামে মসজিদের একজন ইমামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলামকে হেফাজতে নেওয়া হয়। রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

সুইজারল্যান্ডের নিডওয়ালডেনে অবস্থিত বিলাসবহুল পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান ভূমিকা পালন করছে।

কাতারের মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, এই বৈঠকগুলো একটি ‘সমগ্র ও স্থায়ী চুক্তির’ দিকে নিয়ে যাবে। এই চুক্তি যৌথ সমঝোতা স্মারকলিপিতে (এমওইউ) অন্তর্ভুক্ত সব বিষয়কে সমাধান করবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য বিশেষায়িত প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এই দল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক অনুযায়ী সব দিক নিয়ে কাজ করবে।

এছাড়া বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য ফলোআপ গ্রুপ গঠন করা হয়েছে। এই গ্রুপ অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং চূড়ান্ত চুক্তি সম্পন্নের দিকে কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি সব পক্ষের ‘সদিচ্ছার ভিত্তিতে’ আলোচনা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করে। এর লক্ষ্য একটি সমন্বিত ও টেকসই চুক্তিতে পৌঁছানো।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা পাকিস্তানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাবে। আশা করা হচ্ছে, এতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে, যা আলোচনাকে সফল করতে সহায়তা করবে। মন্ত্রণালয়ের মতে, সংঘাত ও বিরোধ সমাধানের সর্বোত্তম পথ হলো সংলাপ ও কূটনীতি।

এর আগে বুর্গেনস্টে ইরানের সঙ্গে বহুল প্রত্যাশিত আলোচনার আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

বৈঠকের সময় উভয় পক্ষকে করমর্দন ও সংক্ষিপ্ত আলোচনা করতে দেখা যায়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তুতি, মধ্যস্থতা প্রক্রিয়া এবং পরবর্তী আলোচনা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক। বাংলাদেশের কবিতায় এই অবিস্মরণীয় কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি দিয়েছে। ১৯৯১ সালের ২১ জুন, মাত্র ৩৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর দীর্ঘ ৩৩ বছর পরে ২০২৪ সালে কবি একুশে পদকে ভূষিত হন।

আজকের দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালিতে সকাল ৯টায় শোভাযাত্রা সহকারে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল ১০টায় মিঠাখালী রুদ্রের বাড়িতে স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা ও গান পরিবেশিত হয়।

অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রার মধ্য দিয়ে যুগপৎ দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য ধারণ করেছেন। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ - এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি আরও স্পর্ধায় তিনি উচ্চারণ করেন ‘ভুল মানুষের কাছে নতজানু নই’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ। একই সঙ্গে, তার কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা। দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার।

মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থের পাশাপাশি গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে, এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্নগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দু’বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার’ অর্জন করেন। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

এছাড়া, মাত্র ৩৫ বছরের নাতিদীর্ঘ জীবনসীমায় রুদ্র রচনা করেন সাতটি কাব্যগ্রন্থ - ‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯), ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১), ‘মানুষের মানচিত্র’ (১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৭), ‘গল্প’ (১৯৮৭), ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) এবং ‘মৌলিক মুখোশ’ (১৯৯০)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিকে অবলম্বন করে তিনি ‘বিষ বিরিক্ষের বীজ’ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। তিনি বেশ কিছু গল্পও লিখেছেন।

তার রচিত ও সুরারোপিত ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি দুই বাংলায় অসাধারণভাবে জনপ্রিয়। ১৯৮৭ সালে তসলিমা নাসরীনের সাথে বিচ্ছেদের পর মোংলায় বসে তিনি এই গানটি রচনা ও সুরারোপন করেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%