প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭ মামলায় ৫৯ জন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও, সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ডসহ সাজা দেয়া হয়েছে।
রোববার, জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নেত্রকোণা-৫ আসনের এমপি মাছুম মোস্তফার প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান এই বিষয়টি জানান। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান যে, চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলার রায় প্রদান করা হয়েছে এবং ৭৩টির কার্যক্রম এখনও চলমান রয়েছে। কার্যক্রম চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে এবং ৫১টি এখনো তদন্তনাধীন রয়েছে।
মন্ত্রী আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি সংখ্যা ১৭৪ জন, পলাতক ২৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে একজন। এছাড়া, খালাস পেয়েছে একজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন