০৪:৩১ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ ৪ জন বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার বেলা এগারোটায় বনবিভাগের সহায়তায় শহরের ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছর পর্যন্ত।
আটককৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন। পরে বনবিভাগের কাছে তারা মুচলেকা দেন যে, আর বন্যপ্রাণী সংরক্ষণ করবেন না, এরপর বনবিভাগ বানরগুলো রেখে তাদের মুক্তি দেয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ এসব বাজিকরদের আটক করা হয়েছে। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: সরকার ঘোষিত সব সুযোগ সুবিধার দাবি শতভাগ পেনশন গ্রহণকারীদের
এতে উল্লেখ করা হয়েছে যে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া যে কোনো বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন