০৫:১৩ পি.এম
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি গরুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই অগ্নিকাণ্ডে খামারে থাকা গরুসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পূয়ালী গ্রামের আব্দুল মজিদ মাতুব্বরের ছেলে মো. কামাল মাতুব্বর নিজ বাড়িতে একটি গরুর খামার গড়ে তোলেন।
সেখানে প্রায় ২০টি গরু লালন-পালন করছিলেন তিনি।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,
শনিবার দুপুরে হঠাৎ খামারে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে প্রায় এক ঘণ্টা ধরে প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এরই মধ্যে খামারের গরুসহ বিভিন্ন মালামাল ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: চাপরতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশায় জামাল আহমদের প্রচারণা শুরু, বিএনপির মনোনয়ন প্রত্যাশী
কয়েকটি গরু আগুনের মধ্যে পড়ে যায় বলেও জানান স্থানীয়রা।
ভুক্তভোগী মো. কামাল মাতুব্বর কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন অসহায় হয়ে পড়েছি। সরকারের কাছে সহযোগিতা চাই।”
প্রত্যক্ষদর্শী মো. কাওছার মাতুব্বর ও মাহাবুব বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন।
দীর্ঘ সময় চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: দৌলতপুরে ১১ বস্তা সার আটক, দীপু ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা
এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করার ব্যবস্থা করা হবে।”
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন